অতিরিক্ত কোন জিনিসই ভাল না, আমি প্রায়ই অতিরিক্তই করে ফেলি এবং পরে ভাবি এ ভুল আর নয়!! মনে থাকে যেন!! কিন্তু ২দিন পরে তাই আবার করি। নিজের অন্যায় মনেহয় কম মনে থাকে, তবে আমি অন্যদের সাথে পারতপক্ষে অন্যায় করি না বা করতে চাই না। আশা করি সবাই আমার দোষ সোজাসুজি বলুক যদিও বললে কষ্ট পাই। আমি কারও উপরে সহজে রাগি না কিন্তু একবার রাগলে তাকে আমি কোনদিনও মাফ করতে পারি না। হয়তো সেটা তাকে কোনদিনও প্রকাশ করা হয় না বা সেও বুঝতে পারে না কিন্তু মন থেকে ভুলতে পারি না।
আমি মিথ্যা বলতে চাই না কিন্তু বলা হয়ে যায়। যেমন কোথাও যাবার কথা যেতে ইচ্ছা করছে না। একটা কারণ বানায় বললাম যাতে সে কষ্ট না পায়। তবে আমি অন্যের ঘাড়ে দোষ চাপাতে অপছন্দ করি। তবে সিরিয়াস ব্যাপারে আমি কখনও মিথ্যা কথা বলি না। প্রায়ই কয়েকটা বিষয় নিয়ে অপরাধবোধে ভূগি।
বন্ধু-বান্ধবদের সাথে আমি সৎ থাকতে আপ্রাণ চেষ্টা করি। অনেককেই দেখি খুব কাছের বান্ধবী বা বন্ধুকে কুপরামর্শ ও উষ্কানী দিতে ভালবাসে। এটা কোনদিন করতে পারি নি এবং যাকে অপছন্দ করি তাকে বন্ধু ভাবতেও পারি না আর তার থেকে দূরে থাকতেই ভালবাসি। সেজন্য আমার বন্ধুবান্ধব খুবই কম
যখন ছোট ছিলাম আম্মু আমাদের অনেক লিমিটেশনের মধ্যে রাখতো ভাবতাম আম্মু অতিরিক্ত করে। এখন বিশ্বাস প্রত্যেকেরই উচিত তার সামাজিক ও অর্থনৈতিক ব্যাপারে সীমাবদ্ধতা মেনে চলা উচিত।
কিছু বিষয় আমার অত্যন্ত অপছন্দ যদিও এটা শুধুই আমার মতামত। যেমন কাজিন, টিচার, ভাইবোনের বন্ধু বা বান্ধবী, ক্লাসমেট এদের সাথে প্রেম করাটা আমার কাছে ethically ঠিক মনে হয় না।
অনেকেই বাংলা সিনেমা নিয়ে নাক সিটকাতে ভালবাসে, আমি বাংলা সিনেমা ভালবাসি। অধিকাংশ বাংলা ছবিই যা সাধারণত বিটিভতে দেখায়, আমার কাছে কমেডি ছবি মনে হয়
অনেককেই দেখেছি বলে ফেইস অফ ছবি তার প্রিয় ছবি। এটা যখন বের হয়েছিলো দেখতে গিয়ে ভয় পেয়েছিলাম। পরে কিছুদিন আগে কিছু অংশ দেখে মনে হল এটা মোহাম্মদ হান্নানের ছবির থেকে কম হাস্যকর না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

