একটা টিয়া পাখি ড্যাব ড্যাব করে চেয়ে আছে মাঝে মাঝে সে একটু এদিক ওদিক তাকাচ্ছে। একসময় সানগ্লাস পড়লো.....হেডফোন কানে দিল...হাই তুলল
একটা বাচ্চা বয়স ৩/৪ হবে ব্যাংকে এসেই একটা বাস্কেটে সব সিল গুলো থাকে ওইটা নিয়ে কাড়াকাড়ি লাগাবে। এই বাচ্চাটার সিলপ্রীতির থেকে আমি অবাক না অবাক হই হই যে সে চুলের অর্ধেকটা কালার করে থাকে। আরেক পিচ্চি সেদিন এসে তার পরিচয় দিয়ে বলল, তার ২ ছেলে মেয়ে একজন গনেশ আরেকজন বেহুলা। এদের আবার ২জনেরই ২ মেয়ে। তার মা তাকে ডাকতে আসলো সে বলল, তার কথা শেষ হয় নি। ৫ মিনিট হাত দিয়ে দেখিয়ে বলল তারপর সে যাবে। গনেশের মেয়ের নাম শুক্লা আর বেহুলার মেয়ের নাম শাপলা। আজকাল পোলাপাইন দেখে বেশ অবাক হই এরা কত স্মার্ট
এই ম্যানেজার যদি নিচে খাবার রুমে যাবার দরজাটা একটু খোলা দেখে সাথে সাথে এসে টানাটানি আর প্যানপ্যান শুরু ..আচ্ছা এই দরজা লাগাইতে আপনাদের সমস্যাটা কোথায়!! আই ডোন্ট আনডার্স্ট্যান্ড!!
কেউ পান খেলেও ম্যানেজার স্যার ডাজন্ট আনডার্স্ট্যান্ড!!
তার সব কিছুতেই সমস্যা!! আমারও মনে হয় এই সমস্যাটা শুরু হয়েছে। যখন কোন কাজ থাকে না তখনও বলি ভাল লাগে না, কাজ থাকলেও বলি ভাল লাগে না।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


