somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হনুফার জন্মদিন এবং বান্দরবান নিয়ে কিছু কথা

২৭ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম থেকে ৯২ কিলোমিটার দক্ষিণ পূর্বে পাহাড়ী শহর বান্দরবান। বান্দরবান জেলা হচ্ছে চট্টগ্রাম বিভাগে। এর আয়তন ৪৪৭৯ বর্গ কিলোমিটার। উত্তরে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে আরাকান (মায়ানমার), পূর্বে চীন রাজ্য (মায়ানমার) এবং রাঙ্গামাটি জেলা, পশ্চিমে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা।


যা যা দেখবেন:
বন, পাহাড় ও সমভূমি দ্বারা আবৃত এ বান্দরবান। প্রধান নদী হচ্ছে সাঙ্গু (শংখ), মাতামুহুরী এবং বাকখালী। প্রধান গিরিশ্রেণী ৪টি, মেরাঞ্জা, ওয়াইলাটং, তামবাং এবং পলিতাল। বগাকাইল বা বগালেক আছে।


বান্দরবানকে ঘিরে ঐতিহাসিক ঘটনাবলী:
বান্দরবান পাহাড়ী এলাকায় জনবসতি কম হওয়ায় ব্রিটিশ শাসকেরা এই এলাকাকে বন বিভাগ হিসাবে ঘোষণা করে। ১৮২৪ সালে বার্মা ব্রিটিশ যুদ্ধে পরাজয়ের পর আরাকানীরা বান্দরবান এলাকায় অন্যমত প্রধান অভিবাসী উপজাতি হিসেবে স্হায়ীভাবে বসবাস করতে থাকে। বান্দরবান যাওয়ার সময় পথের সৌন্দর্য্য মুগ্ধ করে পর্যটকদের। মারমা উপজাতিদের বর্ণালি জীবন, জুম চাষ, পাহাড়, অরণ্য কার না হৃদয় কাড়ে। সুউচ্চ পর্বতশৃঙ্গ, নদী আর অরণ্যঘেরা বান্দরবান, পাহাড়ের পাদদেশেই জেলা শহরের অবস্হান, শহরের গা ঘেঁষে সাঙ্গু নদী, নদীর দু’তীরে অরণ্যশোভিত পাহাড়, আর রয়েছে বিচিত্র প্রাণীর আনাগোনা।


দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ রয়েছে বান্দরবান-এ:
দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তেলজিওডং (তাজিলডং), দ্বিতীয় উচ্চতম কেওকারাডং। চিম্বুক পাহাড়ে উঠার সুব্যবস্হা আছে। যাবার পথে পড়ে মনোরম বগালেক। সবকিছু মিলিয়ে বান্দরবান এক অপূর্ব শোভাময় স্হান।



আমার অনেক প্রিয় লেখক, কবি এবং ব্লগার হনুফা ওরফে হনলুলু এখন বান্দরবানে থাকে। তার আজকে জন্মদিন। তাকে শুভেচ্ছা জানানোর ভাষা থাকলেও আমাদের কোন সহজ মাধ্যম নেই আজ। কারণ বান্দরবানে নেট নেই! বান্দরবান যাবার আগে ছেলেটা বিদায়ী ফোনে দুঃখ করে বলল, আপু আমার ওখানে যা অবস্থা নেটওয়ার্কের তাতে আপনি ওখানে যেয়ে দেখবেন আমি গাছের ডালে ডালে চড়ে নেটওয়ার্ক খুজছি /:)
(এই ছবিটা আমার কল্পনার হালকা নমুনামাত্র)

আমি তাকে ২/৩ বার ফোনেও চেষ্টা করলাম গত কয়েকদিনে কিন্তু নেটওয়ার্ক নেই :( তাই ভাবলাম কেউ যদি হনুফাকে শুভেচ্ছা জানাতে চান তাহলে বান্দরবানেই যেতে হবে আপনাকে। আর বান্দরবান যাবেন আর ঘুরে আসবেন না সেটা কিভাবে হয়! তাই বান্দরবান ভ্রমণ সংক্রান্ত তথ্য দিয়ে দিলাম।


মনু আঙ্কেলের কাছে আমার আকুল আবেদন ছোটভাই হনুফাকে ব্লগে ফিরে আসতে দেবার জন্যই বান্দরবান থেকে বদলি করে দেয়া হোক /:)

শুভ জন্মদিন হনুফা। এই পোস্টটা দেবার আগেও শেষ ট্রাই করলাম ফোন যায় না। জানি এই পোস্টও তুমি দেখবে না তারপরও পোস্ট দিলাম কারণ প্রিয় মানুষকে আনন্দময় মুহূর্তে ভুলতে চাই না। অনেক বড় মনু আঙ্কেল হও এই দোয়া করি B-)
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১২
৩২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×