somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখ!!!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুখ বলতে যে কি বোঝায় এ বিষয়ে মনীষীরা অনেক বড় বড় কথা বলেছেন। কিন্তু আমরা সেসবে না যাই আমরা এ বিষয়ে দেখি উইকিপিডিয়াতে কি বলে? উইকিপিডিয়াতে আপনি সুখ বলতে একটি কথাই জানতে পারবেন সুখ একটি মানবিক অনুভূতি আর এই এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।

এ বিষয়ে আমি কি মনে করি তা লিখি আর কি!

সুখ একটি আপেকক্ষিক ব্যাপার। যখন খুব কষ্টে থাকি আমরা তখনও অনুভব করতে পারি না যে ওই মুহূর্তে সবচেয়ে অসুখী মানুষ আমরা নিজেরাই। যখন খারাপ সময় পার হয়ে যায় তখন মনে করলে পালিয়ে বেচে আসতে পেরেছি এটা ভেবে শান্তি আর দুঃসময়ের কথা ভেবে শিহরিত হই।
সুখ বিষয়টি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। যেমন জীবনের একটা সময় স্কুল ফাকি দিয়ে সুখ পায় মানুষ আর জীবনের আরেকটা সময় মানুষ তার স্কুল পলাতক সন্তান প্রহার করে সুখ লাভ করে।
সুখ বিষয়ে একটি গান খুবই বিখ্যাত হয়েছিল সেই আমলে। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এটা কোন আমল? এটুকুই তাদের বলতে পারি, আমি জানি না!

মানুষের একটা কমন টেন্ডেন্সি সুখের পিছনে ছোটা আর একারণেই অসুখী মানুষের এক্সারসাইজ করা লাগে না । অধিকাংশ মানুষই অসুখী। তবে এর লেভেল ভ্যারি করে।
সুখ বিষয়ে আরেকটি বিষয় লক্ষণীয়। কারো সুখ কেউ সহ্য করতে পারে না আর এ জন্যই বাঙালী নারী চিরকাল একটি ডায়ালগ দিয়ে আসছে, এত সুখ কি আমার সহ্য হবে।

আজ সুখ নিয়ে লিখতে কেন বসলাম এটা এখন বলি। প্রথমে ভাবছিলাম হতাশা নিয়ে একটা পোস্ট দিবো কিন্তু দূর্ভাগ্য আমি যতবারই লিখতে যাই আমার কেউ না কেউ এসে উকি মারে। একটু ভাবের কথা লিখতে নিরিবিলি পরিবেশ দরকার এটা কেউ বুঝতে চায় না/:) আমার আপাতত হাতে কোন কাজ নেই কাজেই আমি নিজের মনমত চলবো এখানেও তার জ্বালাতন। তারপর আজকাল নতুন জ্বালা, কেউ ফোন করলেই খালি চাকরি বাকরির খোজ নেয়! ২টা দিন সুখেও কাটাতে কেউ দিতে চায় না! আরেকদলের প্রশ্ন ভিন্ন বিয়ে শাদী। যাবো কই:(
কয়টা দিন রাস্তায় বিড়ি ফুকবো, চায়ের কাপে রাজনীতির ঝড় তুলবো (সৌজন্যে: রেটিং ভাইয়া), স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, সিভি নিয়ে এই অফিস ওই অফিস ঘুরবো লেখা থাকবে সাইনবোর্ডে, কর্ম খালি নেই তা আর পারলাম কই :( তাই হতাশ হয়ে আরেকটি গান দিলাম :|
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১৩
২৫টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×