আমার প্রিয় পোস্ট

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

শুভ জন্মদিন মানুষ

২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:০৭

শেয়ারঃ
0 0

আজকাল ব্লগে আর ঢুকতে ইচ্ছা হয় না। নতুন প্রজন্ম ব্লগের এক সময়কার প্রথম পাতা কাঁপানো ব্লগারদের চেনে না! বিষয়টা দুঃখজনক বললে ভুল না পাপ হবে! আরে আমরা তো সেই সোয়া ২শ বছরের পুরানো ঘষেটি বেগম বা প্রায় ৫শত বছরের ইতিহাস মুঘল সম্রাট বাবরের নাতি আকবরকে দিনে ৩বার নিয়ম করে মরে করি ! তবে কেন ব্লগ জগতের একসময়কার অধিপতি রমজান ওরফে আকবরকে ভুলে যাই আমরা!

আকবর কে নিয়ে কিছু বলতে গেলে অবশ্যই তার সাথে ব্লগের অনেক স্মৃতিকথা মনে পড়ে। প্রথম দিকে একটু লাজুক ভাব দেখিয়ে লিখেছিলেন “সবকিছু তোমার জন্য নয়” অল্প সময়েই নিজের ভুল বুঝতে পেরে লাজ শরমের মাথা খেয়ে লিখলেন “ তোমার জন্যই সবকিছু” সে আমলে উনার একটি জনসেবামূলক পোস্ট ছিল "ক্যামনে রাশুর মতো জনপ্রিয় হইবেন (মুশকিল আসান পোষ্ট)"

প্রতিটা পুরুষের সফলতার পিছনে থাকেন এক নারী আর আকবরের তার থেকে একটু ব্যতিক্রম! তার সফলতার পিছনে আছে এক ঝাঁক নারী....শান্তা, শাহানা, নাবিলা, আশকা, রিশতা, ফারজানা, উর্মি, শর্মি সহ নাম না জানা কত নারী! যাদের সবাই আকবরের হাতটিকে ফিরিয়ে দিয়েছে।

বসন্তকাল বলতে আমরা কেন শুধু ফাল্গুন মাসটাকেই বুঝি এটা নিয়ে আকবরের খেদের শেষ নেই! তার কথা বসন্ত কেন তার জীবনে চৈত্র মাস হয়ে আসে! কেন ফাল্গুন মাস হয়ে আসে না!


রমজান স্যরি রূপবান স্যরি আকবর নিজের সম্পর্কে কি বলে? আমি নিজেকে মানুষ ভাবতেই ভালবাসি তবে মাঝে মাঝে নিজেকে গাছ মনে হয়!


এবার আসি সহব্লগাররা কি বলেন উনার সম্পর্কে:

জেরী: আবোলতাবোল আর ছাগলীয় পদ্য লেখাতে উনি অদ্বিতীয়!

বিষাক্ত মানুষ: ১. ভালো ছেলে ২. একটু লুলের দোষ আছে।

হনলুলু: রমজান আংকেল খুব ভাব ধরতে ভালবাসেন। আমরা সবাই উনাকে নিয়ে হাসাহাসি করি উনি এত কম বুঝেন যে ধরতে পারেন না!

চানাচুর: উনি এখন ব্লগে আসেন না! সো এক্সকিউজ মি!

সাইফুর: মানু ভালা পোলা তারে হেপি বাড্ডে।

আলী আরাফাত শান্ত: রমজান মিয়া লোক ভাল তবে একটু লুল।

রাশেদ: পোলাডা প্রলাপ লেখে ভাল। ফান এর পোস্ট দিয়ে খোচা দিতে পারে মানে যে কোন বিষয় খুব সহজে তুলে ধরতে জানে।

টুশকি: রমজান ভাই একজন মানুষ! তিনি রমজান মাসে রোজা রাখেন কিনা জাতি জানতে চায়! রমজান ভাই আমাকে রাজাকার ভাবছিলো বড়ই মজাদার ঘটনা

একরামুল হক শামীম: সভা কবি হিসেবে উনি খ্যাতি অর্জন করেছেন, এইবার সভাজামাই হিসেবে উনার খ্যাতি দেখতে চাই।
অনেক ব্লগারকেই এ সম্পর্কে প্রশ্ন করেছি সবাই তাদের মতামত দেয় নি! আপনার চাইলে দিতে পারেন কমেন্টে যা পোস্টে এ্যাড হবে আর আরো কিছু লোকের মন্তব্য এখনও আসে নি :( পোস্ট কারেন্টের ভয়ে জলদি দেবার জন্য লজ্জিত :(


েজবীন বলেছেন: মান'রে লাগে সব্যসাচী
কথার তোড়ে সব ভাবে, ছেড়ে দে মা কেদেঁ বাচি
যেকোন বিষয় আনে রম্য মিশায়ে
সাবলীল গল্প, কবিতা, ছবি(!!)- সবই বিষয়ে
কথার নিশানা যারে লাগায় সেই বুঝে বেদনা
বুঝাতে পারেনা কাউরে কিযে সেই যাতনা

সবাই রেখেছে হৃদয়ে মানু'রে বড় আদরে
কেন যে ও নিজেকে রেখেছে অভিমানের চাদরে?
কি সেই কাহিনী জানতে চাই আমরা সাদরে........


তানজু রাহমান বলেছেন: রমজান আংকেল ওরফে আকবর দাদা একটি কথা না বললেই না, তা হলো ওনার রবিগুরু প্রীতি। বিশ্বনন্দিত এই কবির ছায়া অনুসরন করা মানুস্যারের জীবনের অন্যতম একটি লক্ষ্য বলে ধারনা করি আমি। প্রায়শই উনি রবিগুরুর এই সেই লেখার আদতে লেখার চেস্টা করেন। বলাবাহুল্য, যথেষ্ট মনোরঞ্জনদায়ক হয় সেগুলো।
যে কথাটা কেউই উল্লেখ করেননি, উনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীও।


বাউলা: রমজান সম্পর্ক কিছু বলতে গেলে এটাই বলবো যে তার স্বভার হুরমতির কেটে দেয়া রমজানের মতই! আমার ভয় ছোটভাই রমজান না কোনদিন সেই রমজানের মতই কান হারায় তার স্বভাবের জন্য! তাকে জন্মদিনের শুভেচ্ছা।

 

সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:০৯
জেরী বলেছেন: "শুভ জন্মদিন"@ মানু ভাই:)
২. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:১২
একরামুল হক শামীম বলেছেন: শুভ জন্মদিন মানু গুরু।
কেক্কুক খাইতাম চাই। :)

তুই খালি আগে আগে পোস্ট দিয়ে ফেলিস আউল ভাই। ;)
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৩

লেখক বলেছেন: তোর মন্তব্য কই? ফোন বিজি ক্যান থাকে!

৩. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:১২
অক্ষর বলেছেন: শুভ জন্মদিন মানুষ
৪. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৩
শূন্য আরণ্যক বলেছেন: হ্যাপি বাড্ডে @ মানু

তোমারে মিস্করি ~
৫. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৪
আরিফ থেকে আনা বলেছেন: রমজান মিয়ারে হেপী বাড্ডে ;)
আপনার কাহিনী কি? কৈ গেলেন গা?
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: আনার খবর কি? :)

৬. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: হে হে হে ... আমার্টা আসবে একটু পরে ।
রমজানের নামকরনের ইতিহাস লিখছি ।

শান্তা, শাহানা, নাবিলা, আশকা, রিশতা, ফারজানা, উর্মি, শর্মি ... এটা কি এক সপ্তাহের লিস্ট !!! এক সপ্তাহের হৈলে তো আরো লম্বা হবার কথা
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৮

লেখক বলেছেন: আরে তুমি তোমার চশমার পাওয়ার বাড়াও!!

আমি বলেছি শান্তা, শাহানা, নাবিলা, আশকা, রিশতা, ফারজানা, উর্মি, শর্মি সহ নাম না জানা কত নারী!

৯. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:২০
একরামুল হক শামীম বলেছেন: মানুষ গুরুর বিবাহ উপলক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা উচিত। গুরু বিবাহ করিবার জন্য উতলা হইয়া আছেন।
১০. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:২২
একরামুল হক শামীম বলেছেন: খালি মিথ্যা কথা!! আমার ফোন আবার কখন বিজি পাইলি??
১১. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:২২
চানাচুর বলেছেন: জন্মদিন শুভ হোক তাঁর:)
১২. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৬
চানাচুর বলেছেন: শামীম ভাইয়া, গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলা তো খারাপ কিছু না। এইটা আউলা বলছে এইটাও তো খারাপ কিছু না ব্লগবাসী জানলে খুশিই হবে। আর এটা নিয়ে আপনি এইরকম মেয়েদের মতো মুখ ঝামটা দিচ্ছেন ক্যানো?
১৩. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৬
রোবোট বলেছেন: একরামুল হক শামীম বলেছেন: মানুষ গুরুর বিবাহ উপলক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা উচিত।



আমাকে আহবায়ক করা হোক। আমি প্রাআখাবিবাকের সভাপতি, ও এ্যাসাবিবাকের আহবায়ক
১৪. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩১
শওকত হোসেন মাসুম বলেছেন: তদন্ত কমিটি?? আমি আছি না?
১৫. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: রমজান কেডা? স্যুট পইড়া মাঞ্জা মারে যে ওই পুলাডা?
১৬. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৩
তনুজা বলেছেন: শুভ জন্মদিন মানুষ ......মিস্করি :(
১৭. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৩
একরামুল হক শামীম বলেছেন: আইছে দুইবোন! একসাথে ......


রোবোট ভাই এবং মাসুম ভাইকে তদন্ত কমিটিকে অর্ন্তভুক্ত করা হলো। ;)
১৮. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৬
বিষাক্ত মানুষ বলেছেন: শওকত হোসেন মাসুম বলেছেন: তদন্ত কমিটি?? আমি আছি না?

কিবোর্ড ছাড়া যেমুন টাইপ করা সম্ভব না মাসুম ভাইরে ছাড়া বিবাহ কমিটি বানানো সম্ভব না ।
১৯. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: শওকত হোসেন মাসুম বলেছেন: তদন্ত কমিটি?? আমি আছি না?

কিবোর্ড ছাড়া যেমুন টাইপ করা সম্ভব না মাসুম ভাইরে ছাড়া বিবাহ কমিটি বানানো সম্ভব না ।


আগেকার দিনে ঠাইপরাইঠার দিয়া ঠাইপ করা যাইতো;)
২০. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪০
চানাচুর বলেছেন: রাজনৈতিক আলোচনা করে রঞ্জন দাদাকে জিল্লুর রহমান বানাতে নিষেধ করতেছি;)
২১. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪১
রুবেল শাহ বলেছেন: এই জন্যই তো বলি পোলাডা এই সব কি গান শুনে.......... প্রেমের মরা জলে ডোবে না................... :)
২২. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪৪
নাজিরুল হক বলেছেন: শুভ জন্মদিন মানুষ।
২৩. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪৪
বিষাক্ত মানুষ বলেছেন: @ভাঙ্গা পেন্সিল - আগে আছিলো টাইপ রাইটার এখন কিবোর্ড

আগে আছিলো পাখি ভাই এখন মাসুম ভাই :P
২৪. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫১
একরামুল হক শামীম বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: @ভাঙ্গা পেন্সিল - আগে আছিলো টাইপ রাইটার এখন কিবোর্ড

আগে আছিলো পাখি ভাই এখন মাসুম ভাই :P

মাসুম ভাই জিন্দাবাদ।
এইবার কিছু করেন মাসুম ভাই ;)
২৫. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: বিবাহ করতে ইচ্ছুক পোলাপাইনের তেলে মাসুম ভাই পিছলাইয়া যাইতাছে!
২৬. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৩
ওমর হাসান আল জাহিদ বলেছেন: ঠিক, মাসুম ভাইরে বিবাহ কমিটিতে চাই চাই-ই। তাছাড়া যাবতীয় অর্থের যোগান তিনি-ই ভাল দিতে পারবেন।
২৭. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৪
শওকত হোসেন মাসুম বলেছেন: আমি তো আইসা পড়ছি। মানুষ তার সব বান্ধবীদের নাম ঠিকানা দেক, তারপর কাজ শুরু করতাছি।
২৮. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৭
নিঃসঙ্গ বলেছেন: শুভ জন্মদিন মানুষ ভাই।


আরো একটা বছর চলে গেলো জীবন থেকে বিয়ে করবো কবে আর নাতি নাতনীর সাথে খেলা দুলাই বা কবে করবো /:)
২৯. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৯
বিষাক্ত মানুষ বলেছেন: শওকত হোসেন মাসুম বলেছেন: আমি তো আইসা পড়ছি। মানুষ তার সব বান্ধবীদের নাম ঠিকানা দেক, তারপর কাজ শুরু করতাছি।

এইতো মুশকিলে ফেল্লেন । আপনের হার্ড ডিস্কে জায়গা কতটুক খালি আছে !!! মানু নাম দেয়া শুরু করলে ওভার লোড হয়া হার্ডড্রাইভ ক্রাশ কর্তারে । সাধু সাবধান :P
৩১. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১১:০০
চানাচুর বলেছেন: @নিঃসঙ্গ, ভাইজান, এইটা জন্মদিনের পুস্ট! বিয়ে আসলো কুথা থেকে!
আপনে অল্প বয়স্ক পুলাপাইনের সামনে এইসব বইলা পুলাপাইন নষ্ট করতেছেন/:)
৩২. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১১:০৫
নিঃসঙ্গ বলেছেন: @ চানাচুর
এই পোষ্টে বাচ্চাকাচ্চাও আছে নাকি কই দেখিনা তো একটারেও!!
৩৪. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১১:০৮
চানাচুর বলেছেন: আমাকে, বিষাক্ত ভাইয়াকে, সাঝু ভাইকে, আ টু আকে এদের চোখে পড়েনা?@নিঃসঙ্গ ভাইজান
৩৫. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৯
রোবোট বলেছেন: চানাচুর তুমি এখন যাও। মুরুববীদের কথার মাঝখানে কি?
৩৬. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১১:২০
রোবোট বলেছেন: আর মাসুম হৈলো এ্যানালগ ফোন, আমি সেলফোন। আমিই প্রধান
৩৭. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৭
বৃত্তবন্দী বলেছেন: হেপ্পি বাড্ডে ব্লগের একমাত্র "মানুষ"
৩৮. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৪
আউলা বলেছেন: বিশাল ক্যাচাল দেখি এই পোস্টে
৩৯. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৭
একরামুল হক শামীম বলেছেন: আউলা বলেছেন: বিশাল ক্যাচাল দেখি এই পোস্টে
৪০. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১২:০২
নিবিড় অভ্র বলেছেন: মানু ভাইকে অনেক হ্যাপি বাড্ডে! :)

আমি উনার লেখার বিরাট এ.সি. (স্পেশালি উনার রম্য আর উনার খভিতার ২ টনি এসি আমি) :D

@খেকু ভাই & আউলাপু, ক্যাচাল হবে না???:-*
এত্তগুলা বিয়ে:) এত্ত রোস্ট:D এত্ত বিরিয়ানি :D ও আর পাত্র-পাত্রীও আছে .......একটু ক্যাচাল না হলে কিভাবে হবে? :-*

ও ইয়ে.. মানু ভাইয়ের নেক্সট জন্মদিন আর প্রথম বিয়ে একসাথে খাইতে চাই :`>
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: বইন সবার সব আশা পুরণ হয় না! তোমার রমজানের বিয়ে খাওনের খায়েশ হয়েছে দেখে খুবই কষ্ট পেলাম এত অল্প বয়সে তুমি হতাশ হবে! রমজানের বিয়ের কোন আশা আমরা তো দেখি না :(

৪১. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:১৩
ক-খ-গ বলেছেন: শুভ জন্মদিন মানুষ
৪২. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:৫০
প্রীটি সোনিয়া বলেছেন: শুভ জন্মদিন ইশতিয়াক (মানুষ) কে....ভাল লাগলো তোমার পোষ্ট আউলা....;)

ভাল থাকো।
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৬

লেখক বলেছেন: ইশতিয়াক নিয়েও একটা কাহিনী আছে না! ;)

৪৩. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ৩:০৩
দোলাহাসান বলেছেন: শুভ জন্মদিন মানুষ:):)

পোস্টের সাথে অবশ্য একমত;)
কিন্ত মানুষ বেচারি যে গাছ হয়ে যাচ্ছে :-*
সেকি এখন থেকে গাছেই থাকবে মানে বাচ্চাদের মত ট্রি হাউস বানিয়ে!!
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপু :)

৪৪. ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৭
েজবীন বলেছেন: মান'রে লাগে সব্যসাচী
কথার তোড়ে সব ভাবে, ছেড়ে দে মা কেদেঁ বাচি
যেকোন বিষয় আনে রম্য মিশায়ে
সাবলীল গল্প, কবিতা, ছবি(!!)- সবই বিষয়ে
কথার নিশানা যারে লাগায় সেই বুঝে বেদনা
বুঝাতে পারেনা কাউরে কিযে সেই যাতনা

সবাই রেখেছে হৃদয়ে মানু'রে বড় আদরে
কেন যে ও নিজেকে রেখেছে অভিমানের চাদরে?
কি সেই কাহিনী জানতে চাই আমরা সাদরে........



(ম্যালা বড় হয়ে যাচ্ছে... আর কইলাম না...)
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: তোমারটা পোস্টে দিলাম :)

৪৫. ২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩৪
চিকনমিয়া বলেছেন: মানুর বিবাহের জইন্য দোয়া:)
৪৭. ২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২৯
মানুষ বলেছেন: পুরা কাঁঠাল ভাঙা পোষ্ট। আমার জনপ্রিয়তা'কে ব্যাবহার করে এতগুলো প্লাস হাতিয়ে নেবার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তবে যারা যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সব্বাই'কে মনের গভীর থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এক জীবনে এত মানুষের ভালবাসা পেতে অনেক ভাগ্য লাগে। আমি ভাগ্যাবানদের একজন।
২৭ শে মার্চ, ২০০৯ রাত ৮:২০

লেখক বলেছেন: থ্যাঙ্কস ফর দ্য প্লাস :)

৫০. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:০২
মানুষ বলেছেন: ঠিক আছে ফ্রীজের বাসি কেকটা খেয়ে ফেলেন @ তিতি

থ্যাংকু :D @ রাশু
৫১. ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ৮:৩৬
তানজু রাহমান বলেছেন: রমজান আংকেল ওরফে আকবর দাদা একটি কথা না বললেই না, তা হলো ওনার রবিগুরু প্রীতি। বিশ্বনন্দিত এই কবির ছায়া অনুসরন করা মানুস্যারের জীবনের অন্যতম একটি লক্ষ্য বলে ধারনা করি আমি। প্রায়শই উনি রবিগুরুর এই সেই লেখার আদতে লেখার চেস্টা করেন। বলাবাহুল্য, যথেষ্ট মনোরঞ্জনদায়ক হয় সেগুলো।
যে কথাটা কেউই উল্লেখ করেননি, উনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীও।

দেরী হয়ে গেলেও জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা।

৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৪

লেখক বলেছেন: একটা কথা বলো নাই যেটা তুমি আমাকে সবচেয়ে বেশি বলো সেটা হচ্ছে, আউলাবু রমজান বেশি বারছে! :P:P

৫২. ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৫০
মানুষ বলেছেন: থ্যাংকু তাঞ্জু :)

দেশে আসি, বাউলার খবর আছে
৫৩. ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৩৪
হনলুলু বলেছেন: হেপি বাড্ডে ......... :)

৫৪. ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ৮:২৯
আলী আরাফাত শান্ত বলেছেন: জন্মদিনে এতো উইশ করলা মানু কিছু খাওয়াইলো না?

 

মোট সময় লেগেছে ২.৮২৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ