আমার প্রিয় পোস্ট

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

সামুব্লগ বিবাহ -৩

১৩ ই জুন, ২০০৯ রাত ১০:০৮

শেয়ারঃ
0 0 0

গতদিন অচেনা বাঙালী আর টুটুল ক্যাচাল করার জন্য শো থেকে বাদ দেয়া হয়েছে ২জনকেই। নতুন নেয়া হয়েছে জেরী ও তানজু কে।
জেরী: বন্ধুরা আজ আমরা দেখাবো... ডিজুস জেনারেশনের প্রতিনিধি নরাধম ওরফে নাড়িয়াকে, আজীবন ছাত্র থাকার সংকল্পে থাকা রাশেদ কে, ৮০ বছরের বৃদ্ধ বিবর্তনবাদী, মাইকেল মেহেদীর জন্য প্রতীক্ষারত বেলী আপা নামে খ্যাত জয়িতা আপুকে
তানজু: আরো সাথে থাকছে দুজন ছোটভাই শান্ত ও হনলুলুর একান্ত সাক্ষাতকার।

নরাধমের ভিডিও:
প্যান্টের একটা পা ফুল আরেকটা কেটে থ্রি কোয়ার্টার চোখে গোলাপী চশমা, কানে দুল, হাতে এক গুচ্ছ চুড়ির মত কানে হেডফোন ফুয়াদের র্যা প গানের তালে তালে নৃত্যরত।

স্টুডিওতে:
তানজু: হুমমমম..... আপনি দেখছি অনেক স্মার্ট...:)
নাড়িয়া গলে পড়ে কিছূ বলতে যাবে তার আগেই জেরী বলল, স্মার্ট পোলা বিয়ার জন্য ভালা না।
তানজু চিবিয়ে চিবিয়ে: জেরী শুদ্ধ করে কথা বলো....রিক্সাওয়ালাদের মত করে ক্যানো কথা বলছো!
আবার যেন কিছুই হয় নি ভংগিতে তানজু নরাধমকে বলল: কেমন গুন থাকা চাই আপনার জীবন সাথীর মধ্যে?
নরাধম: জীবন সাথী!!! ও হ্যালো! আমি সারাজীবন একজনকে টলারেইট করতে পারবো না!
তানজু: মানে?
নরাধম: মানে আমি ম্যারেজ যেহেতু একটা কন্ট্রাক কাজেই ওটাকে সারাজীবনের জন্য কন্টিনিউ না করে ১/২ বছরের জন্য কন্ট্রাক ম্যারেজ করতে চাই!
জেরী: কইছিলাম না স্মার্ট পোলা বিয়া করনের লিগা ভালা না! ল্যাবেনডিস মার্কা পোলা ভালা! এহন দ্যাখো ভাব কত!
তানজু: কি সব লোক জন নিয়ে আসো আউলাবু! এদের নিয়ে শো করলে তো আমাদের পথে বসতে হবে।
আউলা নেক্সট জয়িতার পার্ট শুরু করতে বলল।

জয়িতার ভিডিও:
মাইকেল মেহেদীর ছবিখানা হাতে নিয়ে জয়িতা ঘুরে ঘুরে গান গাইছে...তোমাকে চাই শুধু তোমাকেই চাই...আর কিছু জীবনে পাই বা না পাই........

স্টুডিওতে:
তানজু: হুমমম লাভলী..... :) আপনি দেখছি পাত্র ঠিক করেই ফেলেছেন....
জেরী: তাইলে আর এইখানে কেন আইসে? খালি টিভিতে নিজেরে দেখানোর হাউস (শখ)
জয়িতা: জেরী এই প্রোগ্রামে আসার আমার কোন ইচ্ছাই কোনকালে ছিল না। মাইকেল আর ব্লগে আসে না আমি তাকে মিস করি সে কি বুঝে না??
তানজু: প্লিজ জেরীর কথায় কিছু মনে করবেন না।
জয়িতা আবেগী ভংগিতে বলল: প্রায়ই তার পোস্টে ঘুরতে যাই ভাবি সে হয় তো আমাকে নিয়ে নতুন কবিতা লিখেছে কিন্তু মাইকেল ফিরে আসে না আমি একবুক আশা নিয়ে বসে আছি। এই প্রোগ্রামটায় আমাকে আউলা এনেছে শুধুমাত্র মাইকেল কে যদি কেউ কোনভাবে একটু আমার ম্যাসেজটা পৌছে দিতে পারে সেজন্য।
জেরী: কেমন পোলা খুজতাছেন বিয়া করনের লাইগা?
জয়িতা: এটা কি ধরনের প্রশ্ন! আমার মাইকেল তো ঠিক করাই!
তানজু: ভদ্রতামূলক প্রশ্ন প্লিজ মাইন্ড করবেন না যদিও আমরা মাইকেল স্যারকে চিনি তারপরও একটু বলুন আপনার কথা।
জয়িতা: আমার মাইকেল রাজপুত্রের মত, আমাকে প্রচুর ভালবাসে আমি জানি শুধু দুনিয়ার ভয়ে কিছু বলতে পারে না। ও অনেক রোমান্টিক আর আমাকে বেলী ফুলের মালা এনে দিবে সে মালা আমি খোপায় পরবো।
তানজু: মাইকেল স্যার আপনি প্লিইইইজ জয়িতা আপুর সাথে যোগাযোগ করুন।


বিবর্তনবাদীর ভিডিও:
৮০ বছর বয়স্ক একজন বিপত্নীক বুড়ো..লাঠি নিয়ে কুজো হয়ে বিড়াল তাড়াচ্ছে রান্না ঘরে। (বিবর্তনবাদী কথা ব্যাকগ্রাউন্ডে, আমার স্ত্রী একজন সুগৃহিনী ছিল। আমি আজও তাকে ভালবাসি কিন্তু এখন আমার বয়স হয়েছে একা থাকতে গেলে যমের ভয় পাই কখন আসে আর তাই বিয়ে করতে চাই)
স্টুডিওতে:
তানজু: লাভলী.... হাউ রোমান্টিক....
জেরী: এইখানে কি রোমান্টিক আর লাভলী দেখলা! এক বুড়া ৮০ বছর বয়সে ভীমরতি ধরছে বিয়া করবে! এতে ভাল কথা কেমনে কইলা!
বিবর্তনবাদী: আমাকে কিছু বলছেন? (বুড়া কানে শোনে না)
জেরী: না বুড়া মিয়া কিছু কই নাই!
তানজু: জেরী প্লিজ ডিসেন্ট লাংগুয়েজ ইউজ করো!
জেরী: ডিসেন্ট ল্যাংগুয়েজ মাই ফুট!
বিবর্তনবাদী: কি মাইয়াডা কিউট! :)
তানজু: কেমন পাত্রী খুজছেন আপনি?
জেরী: ১৬ বছরের কিশোরী খুজনের কতা! আমি এইরকম অনেক বুড়া দেখছি।
বিবর্তনবাদী: না আমার পোলা নুরা না
তানজু: ওকে চাচামিয়া আপনি এখন আসতে পারেন।
বিবর্তনবাদী: না চা খাবো না। ধন্যবাদ।
তানজু: আপনারা যদি এই বৃদ্ধের সাথে যোগাযোগ করতে চান তবে যোগাযোগ করুন: MA 05 লিখে পাঠিয়ে দিন ৪২০৪২০ এই নম্বরে। আমরা আপনাকে বিবর্তনবাদীর ডিটেইল বায়োডাটা পাঠাবো।



রাশেদের ভিডিও:
বই খাতা নিয়ে টেবিলে বসে থাকা অবস্থায় রাশেদ বলছে, বই ই আমার জীবন এটা ভেবে ভুল করবেন। আজ যদি বিয়ে হতো আমার তবে বউ ই আমার জীবন হতো। দেখতে দেখতে কিভাবে যে ৪৫টি বসন্ত পার করে ফেলেছি....বুঝতেও পারলাম না।

স্টুডিওতে:
জেরী: আপনের বয়স ৪৫ এখনও বিয়া হয় নাই কেন? পাত্রী পান নাই? চরিত্র রচনা পড়া হইছে?
রাশেদ: আসলে এর আগে আমার ১১বার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু যখন ই পাত্রীপক্ষ শোনে আমি এখনও ছাত্র তারা পিছিয়ে যায়। (চশমাটা খুলে শার্টের হাতায় চোখটা মুছে নেয় রাশেদ)
তানজু: স্যরি! আপনাকে ইমোশনাল করে ফেললাম।
রাশেদ: না ঠিকাছে! হাতি যখন খাদে পড়ে তখন পিপড়াও লাথি মারে আর আমি তো সাধারণ বয়স্ক ছাত্র!
তানজু: আপনার জীবন সাথীর মধ্যে কি কি গুন থাকা অবশ্যই জরুরী?
রাশেদ: শিক্ষিতা, সুশীলা ধর্মমানা, মাথায় নিচু করে থাকা মেয়ে। চেহারা অপ্সরার মত।
তানজু: হাউ লাভলী! শিক্ষিত বলতে কতটা?
রাশেদ: এইট পাশ!
জেরী: তাইলে তো কুনো সমস্যা নেই ;) আমাগোর লাকি আফা ইন্টার পাশ আছে!
তানজু: কোন লাকি আপা?
জেরী: লাবন্য লাকি আপা বেচারীর সংসারে সুখ নেই। আর এই লোকের যা বয়স তাতে এর থেকে ভাল মাইয়া ভাগায় আইনা দেওয়া সম্ভব না।
তানজু: জেরী কে যদি এই শো তে রাখা হয় তাহলে আমি থাকবো না। জানে না হাউ টু টক এন্ড হাউ টু বিহেইভ! ইনাফ!
জেরী: ওকে তুমি যাও!
২জনের তর্ক চলতে থাকলো..রাশেদ তার কোড নাম্বার না নিয়েই চলে গেল।


অনেকক্ষণ ঝগড়াঝাটির পর হনলুলু আর শান্তর একান্ত সাক্ষাতকারের জন্য আবার সবকিছু রেডি করা হল। এবার এরা ২জন ঝগড়া বাধালো কে আগে সাক্ষাতকার দিবে। ২জনেরই ভয় কখন জেরী আর তানজুর ঝগড়া বাধবে তাদের অংশ শেষকালে বাদ যাবে। তার থেকে আগে আগে সাক্ষাতকার দিয়ে কেটে পড়তে হবে।
শান্ত: ধুর মিয়া আমি আগে দিলে তোমার সমস্যা কি!
হনলুলু: আমার সমস্যা তুমি। আমি আগে দিবো
শান্ত: না আমি আগে
হনলুলু: তুমি এখনও ছাত্র। পড়াশুনা শেষ করো চাকরি বাকরি কইরা তারপর এসো।
শান্ত: আমি ছাত্র হইলেও মাইয়াগো সাথে সামনা সামনি কত কথা কইতে পারি! আর তুমি..ব্যটা ভেবলা..ডিজুস ভযেস আড্ডায় ফোন দিয়া ...এক মাইয়ার কন্ঠ শুইনা কথা ই কইতে পারো না! আইসো ইন্টারভিউ দিতে!
রগচটা হনলুলু শান্তর নাকে একটা ঘুষি মারলো!


 

সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: তোমার পার্ট আরো খারাপ দেয়া উচিত ছিল :(

২. ১৩ ই জুন, ২০০৯ রাত ১০:১৫
সহেলী বলেছেন: শান্তর নাক থেকে রক্ত ( আলতা গোলা পড়ছে ) !
১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: আহারে :(:(

৩. ১৩ ই জুন, ২০০৯ রাত ১০:১৫
চাঙ্কু বলেছেন: খেক খেক খেক

শান্তকে মারার জন্য হনুলুলুর বিচার চাই :P
১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: হ হ বিচার চাই

৪. ১৩ ই জুন, ২০০৯ রাত ১০:২৪
বিবর্তনবাদী বলেছেন: আমার একজন পাপুয়া নিউ গিনির সিটিজেন মেয়ে দরকার। আপনাদের গ্রাহক তালিকা ঘেটে দেখুন না আপা। পিলিজ
১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৪৫

লেখক বলেছেন: আপনার অংশ বাদ পড়ায় আন্তরিকভাবে লজ্জিত :`>

৫. ১৩ ই জুন, ২০০৯ রাত ১০:২৭
ক্যামেরাম্যান বলেছেন: হায় ! হায় !! আকম্মা পোলা দুইডা করছে কি !!! মইধ্যেখানে আউলারে রাইখা ফাইট দিবো তা না কইরা হুদাই ... । পোলাপানের বুদ্ধি আক্কেল আর হইলো না। কি সোন্দর একখান তিরবুজ পেরেম হইতো :)
১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: কিছু সম্পর্ক আছে যেগুলো অনেক প্রিয়। শান্ত আর হনলুলু আমার খুব প্রিয় দুইজন ছোট ভাই এদের নিয়ে এ ধরনের কমেন্ট ভাল লাগলো না। এ ধরনের কমেন্ট আমাদের সবাইকেই বিব্রত করে।

১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: তো কি কানাডা গার্ল নাকি নাবিলা নাকি শান্তা?

৭. ১৩ ই জুন, ২০০৯ রাত ১০:২৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আগের পর্বটা ভালা হইছিল। এই পর্বটা ইমঠারেষ্ঠিং হয় নাই/:)
১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৪৯

লেখক বলেছেন: ইংরিজি কম বুজি /:)

৮. ১৩ ই জুন, ২০০৯ রাত ১০:২৮
রাশেদ বলেছেন: হা হা! তবে লেখা বেশ রম্য হইছে। সিনেমা আর এইসব জিনিস ভালো লিখতে পারো দেখতেছি!
১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৪৯

লেখক বলেছেন:

৯. ১৩ ই জুন, ২০০৯ রাত ১০:২৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: তয় জেলীবু আর তানজুর চুলাচুলি লাগায় দিয়া টেরাই করেন। পাবলিক ধইরা রাখতে হইবো না!
১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৫০

লেখক বলেছেন: সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে ভাবী! এক্সপার্ট মনে হচ্ছে! হুমমমম ;)

১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: বাংলা কই আফা?

১১. ১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৩৩
রাতমজুর বলেছেন: কমেন্ট মুছার লাইগ্যা মাইনাস।
১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১২. ১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৪৩
আউলা বলেছেন: বিবর্তনবাদীর ভিডিও:
৮০ বছর বয়স্ক একজন বিপত্নীক বুড়ো..লাঠি নিয়ে কুজো হয়ে বিড়াল তাড়াচ্ছে রান্না ঘরে। (বিবর্তনবাদী কথা ব্যাকগ্রাউন্ডে, আমার স্ত্রী একজন সুগৃহিনী ছিল। আমি আজও তাকে ভালবাসি কিন্তু এখন আমার বয়স হয়েছে একা থাকতে গেলে যমের ভয় পাই কখন আসে আর তাই বিয়ে করতে চাই)
স্টুডিওতে:
তানজু: লাভলী.... হাউ রোমান্টিক....
জেরী: এইখানে কি রোমান্টিক আর লাভলী দেখলা! এক বুড়া ৮০ বছর বয়সে ভীমরতি ধরছে বিয়া করবে! এতে ভাল কথা কেমনে কইলা!
বিবর্তনবাদী: আমাকে কিছু বলছেন? (বুড়া কানে শোনে না)
জেরী: না বুড়া মিয়া কিছু কই নাই!
তানজু: জেরী প্লিজ ডিসেন্ট লাংগুয়েজ ইউজ করো!
জেরী: ডিসেন্ট ল্যাংগুয়েজ মাই ফুট!
বিবর্তনবাদী: কি মাইয়াডা কিউট! :)
তানজু: কেমন পাত্রী খুজছেন আপনি?
জেরী: ১৬ বছরের কিশোরী খুজনের কতা! আমি এইরকম অনেক বুড়া দেখছি।
বিবর্তনবাদী: না আমার পোলা নুরা না
তানজু: ওকে চাচামিয়া আপনি এখন আসতে পারেন।
বিবর্তনবাদী: না চা খাবো না। ধন্যবাদ।
তানজু: আপনারা যদি এই বৃদ্ধের সাথে যোগাযোগ করতে চান তবে যোগাযোগ করুন: MA 05 লিখে পাঠিয়ে দিন ৪২০৪২০ এই নম্বরে। আমরা আপনাকে বিবর্তনবাদীর ডিটেইল বায়োডাটা পাঠাবো


এই অংশটুকু বাদ দেয়া হইল
১৩. ১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৪৪
আলমগীর কুমকুম বলেছেন: শেষ দৃশ্যের একশান ভালৈসে।
১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ

১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: কি রে? ভয়ে তো মুখ ই খুললি না!

১৫. ১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৫১
রুবেল শাহ বলেছেন: খেক খেক খেক

শান্তকে মারার জন্য হনুলুলুর বিচার চাই ;P
১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: এর প্রতিদান হনলুলুকে দিতেই হবে!

১৩ ই জুন, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: এইখানে কি চাস! শান্তা কই?

১৭. ১৩ ই জুন, ২০০৯ রাত ১১:০২
সিনথিয়া জামান বলেছেন: হাহাহা!!! হাসতে হাসতে মারা যাচ্ছি!!!
১৩ ই জুন, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: ও রিয়েলি!!!!!

১৮. ১৩ ই জুন, ২০০৯ রাত ১১:০৩
নকীবুল বারী বলেছেন: সবাই কি বিয়া সাদির লাইগা পাগল হয়া যাইতেছে নাকি?????/!!!!!
১৩ ই জুন, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন: আপনার সমস্যাটা কি!

১৩ ই জুন, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন:

১৩ ই জুন, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: :)

২১. ১৩ ই জুন, ২০০৯ রাত ১১:২০
জেরী বলেছেন: Diretor afa,amar payment kobe diba.noya jama kinmu:P
১৩ ই জুন, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: নতুন চান্স দিছি! এখন কিসের টাকা! ;)

২২. ১৩ ই জুন, ২০০৯ রাত ১১:২২
জেরী বলেছেন: Diretor afa,amar payment kobe diba.noya jama kinmu:P
২৩. ১৩ ই জুন, ২০০৯ রাত ১১:২৭
রুবেল শাহ বলেছেন: আল্লাহ আমারে রক্ষা করছে আমি এই সবের মধ্যে নাইকা.............
১৩ ই জুন, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: খিক খেক খেক :)

২৪. ১৩ ই জুন, ২০০৯ রাত ১১:৩১
চাঙ্কু বলেছেন: গুরু মাইকেল মেহেদীকে প্রধান অপিনেতা করা হোক ।
১৩ ই জুন, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: কিন্তু তিনি কোথায়! জয়িতা আপুর যে কি হবে /:)

১৩ ই জুন, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: :)

২৬. ১৩ ই জুন, ২০০৯ রাত ১১:৩৩
তারার হাসি বলেছেন:

নরাধম এত ইসমাট জানা ছিল না।
আমার মনে হয় নুরা বিবর্তনবাদীরই ছেলে, মিথ্যা বলছে।
রাশে+আদু= রাশেদু ভাই এর জন্য সান্তনার বাণী।
হনলুলু ভাই এর ভার্চুয়াল ঘুষিতেই কাহিল শান্ত ...
কোন ফল বয়ে আনল না কারোরই জন্য।
১৩ ই জুন, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: হাহাহা চমৎকার মজার কমেন্ট আপু :)

২৭. ১৩ ই জুন, ২০০৯ রাত ১১:৩৯
রুবেল শাহ বলেছেন: কিচ্ছু হবে না লাছু থুক্কু রাশুপু আছে না............... :)
১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: :)

২৮. ১৩ ই জুন, ২০০৯ রাত ১১:৩৯
ক্যামেরাম্যান বলেছেন: সরি। আমি এটা নাটক ভেবেই কমেন্টটা করেছিলাম। ব্যত্তিগত সম্পর্ককে হেয় করার জন্য নয়।
১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ

২৯. ১৩ ই জুন, ২০০৯ রাত ১১:৫৩
পানকৌড়ি বলেছেন: মনে হইলো টেকা ছাড়া পুরা ছবি দ্যাখলাম । বহুত মজাক পাইলাম রে বাই ।
১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: টেকা টেকা কইরা আমার মাথা খাইলো ২উপস্থাপিকা /:)

৩০. ১৪ ই জুন, ২০০৯ ভোর ৫:০৮
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: অই কে কোথায় আছিস একটা অষ্কার কিনা আন বাজার থিকা। এই প্রতিভাবনরে অষ্কার দেয়া দরকার।
১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: অনেক আগে থেকেই অস্কার দেবার কথা বলতাছে সবাই! দিলো কই

১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন:

১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: :`>

৩৩. ১৪ ই জুন, ২০০৯ সকাল ১১:৪২
জয়িতা বলেছেন: আমি মাইন্ড খাইছি না কি খাইছি কইতারি না।বেলী ফুল ভালা পাই কইছি দেইখা তুমি মাইকেল মেহেদীরে ফিট করলা?এই দু:খ কোথায় রাখি?ভাবছিলাম তুমারে ভরসা....ভরসা নিভে গেলো।তবে রাশুরটা পইড়া বড়ই মজা পাইছি+++++++
১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: প্লিইইজ বেলী আফা আর লজ্জা করার কিছুই নেই!

৩৪. ১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৬
তানজু রাহমান বলেছেন: আই ডিমান্ড ডিসেন্সি! একটা শোতে এসে পুড়ো দেশে~র মানুষের সামনে... *স্টাইল করে* ...

ঘুম পাইছে। এদের সবার যেই অবস্থা, কারোই বিবাহ হইবে না :|
১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: এটা কি ধরণের হতাশা! কেউ কি এর ডেফিনিশন বলতে পারবে????

৩৫. ১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৬
টুশকি বলেছেন: জেরী: কইছিলাম না স্মার্ট পোলা বিয়া করনের লিগা ভালা না! ল্যাবেনডিস মার্কা পোলা ভালা! এহন দ্যাখো ভাব কত!

হ্যালো হ্যালো! কতা শোনা যায়নি? আই আন্নেগো শোর ইকজন নিয়মিত দর্শক কৈতেসি। এন্নে কতা হৈতেসে, জেলী আফার উফস্তাপনার আই যে কি রকম প্যান হৈগেসি আর কি কমু। আন্নেরা কিল্লাই ইনারে ছো থিকি তাড়ায় দিতেসেন আই ইডি বুঝতাম ন ফারি। আন্নেগো শোতে জেলী আফারে রি-কনচিডার করেন ছাই।
১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: কিচ্চু শূনি না তো!!!

৩৬. ১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: এর্পর উপস্থানায় আর কেউ আইপে না :(

সিরিয়াল ভালৈছে :) ... পরবর্তী পর্বের অপেক্ষায়
১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: ওক্কে :)

৩৭. ১৪ ই জুন, ২০০৯ দুপুর ১:০৮
জেরী বলেছেন: ওরেরে তানজু,ডিরেক্টর আফারে বলছি আমরাদের জণ্য কি কোন (পাট্রের:P) ব্যবস্হা নাই??
১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: তোমার আর তানজুর যে নজর কোনদিকে সবই আমি জানি /:)

৩৮. ১৪ ই জুন, ২০০৯ দুপুর ১:১৫
জেরী বলেছেন:
*জয়িতার আফার কষ্টে নাকের,চোখের পানি এক হয়ে যাইতাছে
*ড়াশু ভাই,কেন যে ক্যাচাল নকরার জন্য আমাগো ডাকে নাই সেটা বুঝলাম
*বুড়া লোক পাপুয়া নিউ গিনির সিটিজেন মেয়ে চাইছে....শখ দেখ


***আমার পেমেন্ট কবে দিবা.....অভাবের দিন বুঝই তো??
১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: ক্যাচাল শব্দটা থেকে মনে পড়লো আরেকটা সিরিয়ালের কথা! ওটারও সিনেমা আসবে।

আর একজন গরীব স্ক্রিপ্ট রাইটার কে বারবার টাকা টাকা করে বিব্রত না করলেই কি না!!

৩৯. ১৪ ই জুন, ২০০৯ দুপুর ১:২০
তানজু রাহমান বলেছেন: ঠিকই বলেছ জেরী তুমি... পেমেন্ট দরকার :|
১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন: তোমরা এতটা নীচে নামতে পারো আমি ভাবতেও পারি নাই! :(

১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন: :):)

৪১. ১৪ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৭
জেরী বলেছেন: পেমেন্ট করলে নয়া জামা কিনমু.......টাকা নাই,ফকিরনী হয়ে যাইতাছি গা:((
১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: তোমাদের সামনের মাসে টাকা দেয়া হবে।

৪২. ১৪ ই জুন, ২০০৯ দুপুর ১:৪৬
উদাসী স্বপ্ন বলেছেন: হাসতে হাসতে আমি হাসিখুশী হইয়া গেলাম, যদিও আমি সারাদিন হাসিখুশী!

তবে এত গুলান বিয়া খাওনের লিগা আমার তো দীর্ঘমেয়াদী না খাইয়া থাকনের প্রোগ্রাম করতে হইবো!

সবার আগে বেলী আফার সাথে মাইকেল মধূসুদনের বিয়া খামু!

বিয়ার দাওয়াত চাই!
১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: কার বিয়ার দাওয়াত দিলা?! তোমার? ;)

১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৩৮

লেখক বলেছেন: =p~

৪৪. ১৪ ই জুন, ২০০৯ দুপুর ২:১৮
উদাসী স্বপ্ন বলেছেন: বাহ, পোলা তো খুব সুন্দর। ঘটনা কবে ঘটলো? আমি তো কিছুই জানি না!

ও মনু, খবর খান কও দেখি নিকি?:P
৪৫. ১৪ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৪
জয়িতা বলেছেন: এই দিন দিন না আরো দিন আছে@মানু ওরে জেরী, তানজু তরা আউলারে মানুরে কিছু ক।মানু এই কুদ্দুস্রারে কই পাইলো?

উদাসী না খোদাসী খবর তুমারে আমি কমুনে।।।।।।
১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: তুমি যে দুলামিয়ারে আহলাদ করে কুদ্দুস ডাকো তাতো জানতাম না! =p~=p~

৪৬. ১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
জেরী বলেছেন: মানুভাই মেহেদি দুলামিয়া সাম্প্রতিক কোন ছবি দেন......এটা আগের ছবি।

জয়িতা আপু দুলামিয়া কি সুইট তাই না??:P
৪৭. ১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
~স্বপ্নজয়~ বলেছেন: হাহ হাহাহাহাহাহাহ হা হাহা হাহাহাহাহ আহ আহা আ :P:P:P
১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: =p~=p~

৪৮. ১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
তারার হাসি বলেছেন:
জয়িতার জন্য মানু'র পছন্দ করা পাত্র পছন্দ হয় নাই।
নেক্সট ...
১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: এইটা আপনি কি বললেন!
এটা তো মানু না জয়িতা আপুর নিজ পছন্দ

১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: :)

৫০. ১৪ ই জুন, ২০০৯ রাত ১১:৩৩
অন্যরকম বলেছেন: লেখক বলেছেন: তুমি যে দুলামিয়ারে আহলাদ করে কুদ্দুস ডাকো তাতো জানতাম না! =p~=p~

পোস্ট আর কমেন্ট পড়ে হাসতে হাসতে পরে কাইত হয়ে চিৎ হয়ে গেলাম....!!!!
১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: =p~=p~

৫১. ১৪ ই জুন, ২০০৯ রাত ১১:৩৪
অন্যরকম বলেছেন: তোমার পুরানা অনেক পোস্ট ছিল, সেইগুলা কই?
১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: সেইগুলো সিন্দুকে তুইলা রাখছি আবার বের করবো।

১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: বেইল নেই!

৫৩. ১৫ ই জুন, ২০০৯ ভোর ৪:৩১
নরাধম বলেছেন:
আমারে ডিজুস বানায়া দিলা?? ডিজুসগরে দুইচক্ষে দেখতে পারিনা। যাইহোক, সিনেমা চলুক, ভালইতেছে। পিলাস।

লেখক বলেছেন: তুমি যে দুলামিয়ারে আহলাদ করে কুদ্দুস ডাকো তাতো জানতাম না! =p~=p~



হাহাহাহাহাহহাা........
১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: তুমি নি কইলা ডিজুস মাইয়া ছাড়া বিয়া ই করবা না!!!

৫৪. ১৫ ই জুন, ২০০৯ ভোর ৫:২১
কঁাকন বলেছেন: আউলা খালাম্মার সাক্ষাৎকার কবে আসিবে ;)
১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: আউলা খালা ইজ আ গরীব স্ক্রিপ্ট রাইটার! :(

৫৫. ১৫ ই জুন, ২০০৯ সকাল ১১:০৪
জয়িতা বলেছেন: তারার হাসি একমাত্র আমার দু:খ বুঝলো।মানু যেই বেটার ফটুক দিছে আমি এইটা প্রত্যাখ্যান করলাম ....আউলার যেহেতু এত পছন্দ আউলা নিজের জন্য বিবেচনা করতে পারে তবে আউলা যতই আমার লগে বিট্রে করুক আমি আউলুর জন্যও এই বেটারে লাইক করলাম না।মানুর এহেন কর্মকান্ডের জোর প্রতিবাদ জানাইলাম।দুস্ত হইয়া হেয় কেমনে এমুন কুকামনা করলো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: ঠিকাছে আমি বুঝতে পারছি! তোমার কুদ্দুস স্যরি মাইকেল একজন ব্লগ সুপারস্টার। তুমি চাও না তার সাথে তোমার ব্যক্তিগত বিষয় ব্লগে আলোচনা হোক! ওকে আমি অফ গেলাম :(

৫৬. ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
উদাসী স্বপ্ন বলেছেন: জয়িতার খুজে পাওয়া মানুর জন্য দুজন পাত্রী যাদের বিষয়ে নাকি মানু মৌন সম্মতী জানাইছে জয়িতার কাছে। বিস্তারিত জানার জন্য জয়িতারে ফুনাও!





১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: অশ্লীল ছবি

৫৭. ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
উদাসী স্বপ্ন বলেছেন: মানু কারে চয়েজ আওয়াজ দেও। জয়িতা জানবার চাইছে!
১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: একটু স্বভাব পরিবর্তন করো

৫৮. ১৬ ই জুন, ২০০৯ রাত ১:১৮
হনলুলু বলেছেন: শান্তরে অবশ্য ঘুষিটা আস্তেই মারছিলাম ............. /:)
১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: তাই নাকি! :)

৫৯. ১৬ ই জুন, ২০০৯ রাত ১:২০
হনলুলু বলেছেন: আমার নামে রটানো মিথ্যা অপবাদের বিরুদ্ধে মৃদু প্রতিবাদ জানাইলাম ..... .... X(


:-P
১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: হু কেয়ারস!:-P

৬০. ১৬ ই জুন, ২০০৯ সকাল ১১:২৬
জয়িতা বলেছেন: মানু আউলাইয়া গেছে কারে রাইখা কার কথা কইব বুঝবার পারতাছে না।লজ্জা পাইছে তাই চুপ আছে।উদারে থ্যাংকু।১০ কেজি ধইন্যাপাতা।আমার পক্ষ থেকে মানুর এমুন উপকার করনের লাইগা।
১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: লজ্জা আর রমজান কথাটা ঠিক কেমন যেন! /:)

৬১. ১৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৬
জেরী বলেছেন: একজন বর.... দুজন পাত্রী...২ টা বিয়া......আর ২ বার খানাদানা:P:P
১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: ২বার বিয়া খাবো কিন্তু গিফট একবারই নিবো!:P:P

৬২. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩৩
উদাসী স্বপ্ন বলেছেন: তুমারেও ধইন্যাপাতা, খালি বিয়ার দাওয়াত পাইলেই খুশী!;)
৬৩. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:১০
মানুষ বলেছেন: আমার আউলার জনৈকা বন্দুবী'কে মনে ধরেছে । মুনমুন মৈয়ুরী ছাই না. :|
১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: তোর মুনমুন নয়তো ময়ুরীকেই বেছে নিতে হবে আমি বেচে থাকতে আমার বান্ধবীকে কোনদিনও তোর হাতে তুলে দিবো না শয়তান!!

৬৪. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:১২
উদাসী স্বপ্ন বলেছেন: জনৈকা বান্ধবী?

কেমুন সে, ফুন নম্বর আছে?:P
১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: মাইন্ড ইউর বিজনেস!

৬৫. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:১৮
মানুষ বলেছেন: নাই। বান্ডুবীর নাম করে আমাকে রেবের নাম্বার দিয়েছে আউলা। প্রতারক X(
১৬ ই জুন, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: তোর এত বড় সাহস! তুই আমাকে প্রতারক বলিস! তোর মত মশাদের আমি এক চড়ে মেরে থাকি!

৬৬. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৮
চানাচুর বলেছেন: হাসতে হাসতে ডিগবাজি=p~
১৬ ই জুন, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন: ওক্কে খাইতে থাক=p~

৬৭. ১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
মানুষ বলেছেন: লেখক বলেছেন: তোর মুনমুন নয়তো ময়ুরীকেই বেছে নিতে হবে আমি বেচে থাকতে আমার বান্ধবীকে কোনদিনও তোর হাতে তুলে দিবো না শয়তান!!



তাহলে আমাকেই তোর বান্ধবীর হাতে তুলে দে নাহয়।
১৬ ই জুন, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: চল ফুটলে! (সৌজন্যে: উদাসী)

৬৮. ১৬ ই জুন, ২০০৯ রাত ৮:১৩
উদাসী স্বপ্ন বলেছেন: মানুষ বলেছেন: তাহলে আমাকেই তোর বান্ধবীর হাতে তুলে দে নাহয়।


আমি কিন্তু লাইনে আছি। দরকার হইলে মানুর মাথায় গাট্টা মাইরা বিয়ার আগ পর্যন্ত হসপিটালের বেডে ঘুম পাড়ায় রাখবো!


আশেকানে আউলিয়া, ব্যাবস্হা করেন, আগে ফুন নম্বর তারপর বাড়ির নম্বর!;)
১৬ ই জুন, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: চল ফুটলে! (সৌজন্যে: উদাসী)

৬৯. ১৬ ই জুন, ২০০৯ রাত ৯:০০
মানুষ বলেছেন: উদু। সাবধানে কথা কইবা। আমার হবু বউয়ের দিকে কুনজর। ঐ চশমা আমি কাইড়া নিব।
১৬ ই জুন, ২০০৯ রাত ৯:০৫

লেখক বলেছেন: কোন চশমার কতা হচ্ছে এখানে! !!

৭০. ১৬ ই জুন, ২০০৯ রাত ৯:০৯
মানুষ বলেছেন: উদাসীর চশমার কথা বলতেছি। তোর বান্ধবীরটা না।
১৬ ই জুন, ২০০৯ রাত ৯:১১

লেখক বলেছেন: তোর ঠ্যাং ভেঙ্গে হাতে ধরায় দিবো চিকনে!

৭১. ১৬ ই জুন, ২০০৯ রাত ৯:১৩
মানুষ বলেছেন: ঠ্যাং ভাঙার কিছু বাকি রেখেছিস? নাম্বার না দিতে চাইলে দিবি না তাই বলে RAB-এর নম্বর?
১৬ ই জুন, ২০০৯ রাত ৯:১৯

লেখক বলেছেন: ওই RAB এর নাম্বার চাইছিস বললেই হতো! আমি আর আমার বান্ধবীর টা দিতাম না!

১৬ ই জুন, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: মুখ সামলা ছোটলোক

৭৩. ১৬ ই জুন, ২০০৯ রাত ৯:৩৫
আলী আরাফাত শান্ত বলেছেন: কমেন্ট পইড়া বহুত মজাক পাইলাম!
১৬ ই জুন, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: মজা! চক্ষুলজ্জা বলে কি তোমাদের কিছুই নেই!! অন্যের ক্যাচাল দেখে হাউ কুড ইউ মেক ফান!!!

৭৪. ১৬ ই জুন, ২০০৯ রাত ৯:৪১
আলী আরাফাত শান্ত বলেছেন: চক্ষুলজ্জা ঘুষি খাইয়া হারায়া গেছে!
১৬ ই জুন, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: আর কত নিলর্জ্জ হবা একটা শোতে আসবার জন্য!!!!

৭৫. ১৬ ই জুন, ২০০৯ রাত ৯:৪৫
মানুষ বলেছেন: আউলা হাউ মাউ করে ক্যান?
১৬ ই জুন, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: আমি কই হাউ মাউ করলাম!

৭৬. ১৬ ই জুন, ২০০৯ রাত ৯:৫০
আলী আরাফাত শান্ত বলেছেন: যতটা নির্লজ্জ হলে একটা কইন্যার মন পাওয়া যায়:)
১৬ ই জুন, ২০০৯ রাত ৯:৫৩

লেখক বলেছেন: তোমাদের দেখেই ডিজুস জেনারেশন কি বুঝতাছি /:)

৭৭. ১৭ ই জুন, ২০০৯ সকাল ১০:১১
উদাসী স্বপ্ন বলেছেন: লেখক বলেছেন: চল ফুটলে! (সৌজন্যে: উদাসী)


আশেকানে আউলিয়া তুমার মুরীদানীর গোডাউনে আগুন ধরায় দিমু। আমার ডায়লগ আমার সৌজন্যে আমারেই দাও, তোমার সাহস তো কম না (তয় তুমার বান্ধবীর ফুন নম্বর দিলে এই থেটারিং ফিরায় নিমু;))

মানুষ বলেছেন: উদু। সাবধানে কথা কইবা। আমার হবু বউয়ের দিকে কুনজর। ঐ চশমা আমি কাইড়া নিব।


মানু, আগামী কয়েক মাসের মধ্যে চোক্ষে ল্যাসিক করামু (টাকা জমাইতাছি)। তখন তুমি আমার সান গ্লাস ধইরা টান দিলে আমি তোমার জান নিয়া ইয়ো ইয়ো খেলমু! আমারে তুমি চেনো না, ইদানিং ব্যায়াম না করলেও গায়ের জুর কমে নাই!

পারলে জীমাও নাইলে লুকাও। লাইনে আমার সামনে দাড়াইলে একখান রক বটম আর একটা পেডিগ্রি! তখন দিনের আসমানে তারা গুনবা!;)
১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: চল ফুটলে! (সৌজন্যে: উদাসী) :D:D:D:D:D:D:D:D:D

৭৮. ১৭ ই জুন, ২০০৯ রাত ১১:৪৫
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: রনি ভাই আমি আপনের সাথে আছি। আমার মার্শাল আর্টে গ্রীন বেল্ট আছে। এখন ব্যায়াম না করলেও এককালে একটানা ১০০-১২০ টা বুকডন দিতাম। ১০০ কেজি এখনও মাথার উপরে তুইলা আছড়াইয়া ফালাইতে পারি অনায়াসে। দরকার পড়লে ডাক দিয়েন। বিনিময়ে তিন নাম্বার বইটা চাই। এহনো বইটা পাই নাই।
৭৯. ১৯ শে জুন, ২০০৯ রাত ৩:৩৮
নরাধম বলেছেন:

এইহানে সব বিখ্যাত রেস্টলার দেইখা ভয় খাইলাম। আমি পালাই।
১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: ব্লগে ব্যক্তিগত আলোচনা বন্ধ করুন :P

৮০. ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৪:১৩
সাইফুর বলেছেন: ব্লগ বিবাহ ৪ দেখলাম মনে হইলো???
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: হ আবার বাঘে খাইয়া নিলো :((

৮১. ১৯ শে জুন, ২০০৯ রাত ৯:৪০
তানজু রাহমান বলেছেন: অস্ট্রেলিয়া যামু না :) এখন পপুলার টেলিকাস্টার হওয়ার ক্লাসে ভর্তি হবো। তবে... তার জন্যেও *হাত কচলিয়ে* ফী দরকার :D:!
২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: :D:D

৮২. ২৬ শে জুন, ২০০৯ ভোর ৪:০৪
নিবিড় অভ্র বলেছেন: অন্যরকম বলেছেন: লেখক বলেছেন: তুমি যে দুলামিয়ারে আহলাদ করে কুদ্দুস ডাকো তাতো জানতাম না!

পোস্ট আর কমেন্ট পড়ে হাসতে হাসতে পরে কাইত হয়ে চিৎ হয়ে গেলাম!!!!!


হাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহাহা......
২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: :D:D:D

 

মোট সময় লেগেছে ১.০২৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ