চ্যানেল ওয়ান (সম্ভাবনার কথা বলে)
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৩
সবাই বলে দেশ এগিয়ে যাচ্ছে...মেয়েরা আজ ছেলেদের সাথে সাথে চলছে। আমি কোথাও খুজে পাই না এমন সিন। একটু আগে টুশকি কে বললাম, কেমন লাগে তোমার কিছু বিবাহিত লোক ব্লগে এসে বউয়ের অত্যাচারে অতিষ্ট এটা নিয়ে কমেডি করে পোস্ট দেয় পড়তে। টুশকি অনেকক্ষণ ভেবে বলল, স্বাভাবিক। আমি মাথার চুল ছেড়ার ইমো দিয়ে বললাম, আমার ওসব পোস্ট পড়লে লেখককে খুন করতে ইচ্ছা করে।
টুশকি বলল, সে আশাবাদী। এদিকে ছেলে মেয়ে কেউ আর আজ পিছিয়ে নেই।
আমি বললাম, কই কোথায়? আমরা কি ব্লগের কোন সুন্দর প্রোফাইল পিকচারের ছেলে কে যেয়ে বলি, আপনি খুব সুন্দর! আমরা কি এটা বলি, আপনার চোখ দুটো এত সুন্দর এটা কি আগে কেউ বলেছে নাকি আমিই প্রথম বললাম? এভাবে কাটা চোখের ছবি ব্লগে দিবেন না, আমাকে মেইল দিবেন। অর্ধেক ছবি দেখলে পুরো চেহারাটা দেখার জন্য জানের মধ্যে হাসফাস লাগে!
টুশকি বলল, কিন্তু আমি আশাবাদী তারপরও!!
আমি বললাম, কিভাবে? তুমি কি দেখেছো ব্লগের কোন আপু কখনও ছেলেদের টিজ করে বা বিবাহিত আপু কিভাবে দুলাভাইদের শায়েস্তা করে এইটাইপ কোন পোস্ট আজ পর্যন্ত!!
টুশকি বলল, না তা দেখি নি হয় তো তবে আমি প্রতিবাদ করতে দেখেছি। দেখেছি লাকি আপাকে, উনি আমার আদর্শ। বিবাহিত জীবনে আমি উনার মতই পোস্ট দিবো আমার হাসবেন্ডকে আমি নিজেই পিটাবো আর ব্লগে পোস্ট দিবো হাতটা ব্যথা মারতে মারতে টায়ার্ড! তাই আজকে কমেন্টের রিপ্লাই দিতে পারবো না। ![]()
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: সাব্বাশ এই কথাটা বলার জন্য ![]()
একরামুল হক শামীম বলেছেন:
কে রিপ্লাই দিতে পারবে না? তুই নাকি টুশকি?
লেখক বলেছেন: পোস্ট ৫বার পড়ে আমাকে মু্খস্ত দিবি 
উদাসী স্বপ্ন বলেছেন:
টুশকিও ঠিক আবার আউলিয়াও ঠিক।একসময় কোনো মেয়েকে পছন্দ হলে তার কাছে ফরমালিটি মেনটেন করার জন্য জিজ্ঞেস করা হতো কিন্তু তাকেই বিয়ে করতে হতো কারন ছেলে চয়েজ করছে।
কিন্তু এখন মেয়েরাও চয়েজ করছে পছন্দ না হলে ছুড়ে ফেলছে, আবার দেখা যায় তাদের কাউকে কেউ না কেউ নর্দমায়ও ফেলছে!
আমি আশাবাদী এজন্য বলবো যে সবার হাতে স্বাধীনতার বিস্তৃতি বাড়ছে। আবার হতাশাবাদী এজন্য যে নর্দমাগুলোও ভরে যাচ্ছে।
কিছুদিন সত্যিকারের ভালোবাসা হয়তো ওয়েবক্যামের কিছু নগ্ন ছবি অথবা সিনেপ্লেক্সে কর্নারে বসে পপকর্ণ আর জৈবিক কিছু আর বিয়ের পর হয় ছাড়াছাড়ি নতুবা পরিবারে ভাগাভাগি!
সবকিছুতে অস্হিরতার মাঝেও হয়তো দুয়েকটা ব্যাপার কি উদাহরন ধরবো?
এটা উত্তর আমার জানা নাই!
লেখক বলেছেন: বস আপনি উদাসী হয়ে যাচ্ছেন। ইহা আপনার কাছে আশা করি নাই। আমরা আমাদের সেই ফাইটার উদাসীকে ফিরে পেতে চাই ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
একজন তরুণ ব্লগারের একটা কমেন্ট মনে পড়লো --এক পোস্ট যার মূল বক্তব্য ছিলো মেয়েদের হাইড ক্যামেরায় তোলা ছবি নেটে ছড়ি্যে দেওয়া নিয়ে , সেই পোস্টে তিনি বলেন -- মেয়েদের সাথে চরিত্রহীনতায় ছেলেদের তুলনা হয় ! এটা একটা ঘটনা বললেন আপনি !! হিসাব করে দেখেন কত মেয়ে এখানে প্রেম করে ছ্যাকা দিয়ে এন আর বি এর সাথে চলে যায় । তাহলে মনে হয় তাল পাবেন না ।
সেনটেন্স টা এমন ছিলো -পুরো মনে নাই ।
----------------------------------------------
এই তুলনা দেখে আমি নির্বাক ছিলাম ২ মিনিট
লেখক বলেছেন: আপা বললে তো কতকিছুই বলা যায়! কোথায় যেন এক গাধার পোস্টের টাইটেল দেখলাম ' মেয়েরা ধর্ষণ পছন্দ করে' এইবার বলুন এর উত্তরে কি বলবেন!
ত্রিভুজ বলেছেন:
ছেলে মেয়ে সমান সমান এটা আর যেখানেই হোক ঢাকার শহরের বাসে উঠলে কখনো কেউ কোন ভাবেই বিশ্বাস করবে না।
লেখক বলেছেন: ভালই বলেছেন
জেবুন বলেছেন:
১০০% সত্যি , মেয়েরা কখনো হাবি দের নিয়ে পোস্ট দিবেনা।আপনারা ছেলেরা যেমন করেন...........................................।
হাসির পোস্টেও সত্যিটা বলার জন্য ধন্যবাদ.............।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ পোস্টটা পড়ার জন্য ![]()
ইউনুস খান বলেছেন:
বিবাহিত জীবনে আমি উনার মতই পোস্ট দিবো আমার হাসবেন্ডকে আমি নিজেই পিটাবো আর ব্লগে পোস্ট দিবো হাতটা ব্যথা মারতে মারতে টায়ার্ড! তাই আজকে কমেন্টের রিপ্লাই দিতে পারবো না।এইটার জন্য টুশকিরে ধইন্যাপাতা। দুষ্ট গরুর চেয়ে শূন্যগোয়াল ভালো। তবে হ্যাঁ বুঝতে হবে গরুটা কতটুকু খারাপ।
এনিওয়ে আপনার বিরুদ্ধেও চানাচুররে সহায়তা করার জন্য মামলা হতে পারে। সো শামিমরে দিয়ে আগেই জামিনের আবেদন কইরা রাখেন
লেখক বলেছেন: শামীম সম্পর্কে আমাদের চাচা হন। উনার কাছে ভাতিজি হিসেবে আমাদের আগের থেকে কিছুই বলার দরকার নেই ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
চ্যানেল ওয়ান কেঠা? আপ্নে নাকি টুশকি আফা?
লেখক বলেছেন: হাবিব
ধূসর মানচিত্র বলেছেন:
উদাসী স্বপ্ন ভাইজানের সাথে আমি সহমত পোষন করছি।সব ক্রিয়ার(আপাত দৃস্টিতে ভালো/খারাপ যাই বলি না কেন)
বিপরীত প্রতিক্রিয়া(আপাত দৃস্টিতে খারাপ/ভালো) থাকবে।
তবে আমি একটা জিনিস বিশ্বাস করি মহাবিশ্বে ১০০% ভালো
অথবা খারাপ বলে কিছু নেই।
লেখক বলেছেন: আপনি কি বুঝলেন আমি বুঝলাম না। উদাসী একটু উদাস হইছে এইটা বুঝছি খালি
লেখক বলেছেন: কেন! আমাকে ৩মাস নতুন গল্প টিফিন বক্সের কথা শুনিয়ে শুনিয়ে এখনও পোস্ট না দিয়ে আবার ফুটানি কেমনে করো!! 
লেখক বলেছেন: তো হইছে কি!
এখন এই অধিকার হরন করলে ঐসব পোলাপান(!) কৈ যাইব???
লেখক বলেছেন: বালিশের উপর মুখ লুকিয়ে কাদবে নয়তো খাটের তলায় ঠকঠক করে কাপবে।
পানকৌড়ি বলেছেন:
আমার বউও নাই,আমার পোষ্ট ও নাই । আমি একদম তুপতাপ................
লেখক বলেছেন: আপনার সিনেমাটা কবে আসবে...সিড়ির তলে বিড়ির দোকান?? ![]()
লেখক বলেছেন: জানি তুই তো বোবা প্রেমিক যে ছ্যাকা খাইয়াও কইস কিছু খাইনি ![]()
![]()
বিবর্তনবাদী বলেছেন:
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার ফালতু প্যাচপ্যাচ এখানে শুরু করেন নি!
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
পুরা নারীবাদী লেখা !
কিন্তু বউরে ধমকায়ছে, পিটাইছে--সেই জিনিস ব্লগে ছাড়ছে এইরমতো চোখে পড়ে নাই ।
খালি চোখ দেখলে পুরা মুখও দেখতে ইচ্ছা করে, এইরম ই-মেইল যদি কেউ কর্তারে আমার মনে লয়, সেউ লুলুর ই-মেইল ব্লগে তুলে দেয়াও জায়েজ হবে ! নাইলে এ-জাতীয়গুলারে ঠেকানো যাবেনা ।
লেখক বলেছেন: শিপন ভাই আপনারা অনেক মজা ই মিস করেন বোঝা গেল 
আকাশ_পাগলা বলেছেন:
@ত্রিভুজঢাকা শহরের বাসের রিজার্ভ সিটই কী সমাজের প্রতিনিধিত্ব করে ?? শহরে কতগুলো মানুষ বস্তিতে থাকে, তাদের খোঁজ নেন। সেখানে বউ পিটায় কয়জন সেটা সবাই জানে।
গার্মেন্টসের কতজন শ্রমিক মেয়ে তার খোঁজ নেন। পশুদের বিকৃত রুচির শিকার সেখানে কয়জন,সেটাও ত সবাই জানে। শহরে এদের সংখ্যাই বেশি।
@লেখিকা
কমেডি কে কমেডি হিসেবে নেয়াই উচিত। বউ এর জ্বালায় অতিষ্ট বলে কমেডি করে মানে হল, বাসাতে সে বউ এর কথা অক্ষরে অক্ষরে শুনতেছে। এই ব্যাপারটা মনে হয় নাই ??
এখনকার যুগে ছেলে মেয়ে বলে কথা নাই। সবার ইনডিভিজুয়াল পরিচয় আছে। আমার পরিচয় আমি একটা ছেলে, এটা না বলে, আমার পরিচয় আমি আকাশ। এটাই এখনকার কথা।
মেয়ে বলে কী পরীক্ষার খাতায় নাম্বার দেয় না??? মধ্যবিত্ত সমাজে পুরুষ আর নারীদের যে ব্যবধান হচ্ছে সেটা লিঙ্গভেদে এখন আর হয় না। যোগ্যতার ভেদেই হয়।
মেয়েদের এখনও অবহেলা করা হয়, দরিদ্র সীমার নিচে যে সমাজ আছে সেখানে। ওখানে, এখনও মেয়েদের স্কুলে পাঠানো হয় না।
আবার, উচ্চবিত্ত সমাজে একটা মেয়ে কত টাকা পার্সোনায় ফেশিয়াল করতে যেয়ে নষ্ট করছে, সে হিসাব রাখেন ?? সে কী নিজে মেয়ে হয়ে পারে না রাস্তায় কদম্ফুল বেঁচে যেই মেয়েটা তাকে ১ টা কম্বল কীনে দিতে ?? বউএর সাথে বেশি ঝগড়া হয় শ্বাশুড়ি আর ননদেরই।
মেয়েদের জন্য মেয়েদেরই এগিয়ে আসতে হবে। বাকিদে কথা আসবে অনেক পরে। শুধু কমেডিতেও পুরুষবিদ্বষী হওয়ার মানে নাই, বরং যেসব নারী অবহেলিত তাদের প্রতি সহযোগিতাটাই জরুরি। কমেডিতে দোষ ধরে লাভ নেই।
লেখক বলেছেন: আসলে ভাইয়া আমি ঠিক আপনার মত অতটা জ্ঞানী না। আমি এককালে ২/১টা পোস্ট দিয়েছিলাম নারী বিষয়ক। আপনাকে লিঙ্ক দি্লাম
Click This Link
Click This Link
আরেকটা কথা ভাইয়া আমি আপনার মত কমেডি কেন বুঝি না?
খুব আপসেট লাগছে জানার পর থেকে। আপনি কোন কোচিং থেকে কমেডি শিখেছেন? আমাকে কি কোচিং এর নামটা বলা যাবে? ![]()
অলস ছেলে বলেছেন:
মাথা ঘুরায়
লেখক বলেছেন: ঘুমায় থাকেন।
হনলুলু বলেছেন:
আমি কী আর সারাদিন ঘুমাই নাকি ? অফিস করতে করতে জীবন শেষ .......... চাক্রি ছাইড়া দিমু .
লেখক বলেছেন: আমি যদি তোমার পোস্টে অপেক্ষা করতাম প্রথম দিন তাহলে আজ পর্যন্ত না ঘুমিয়ে ওয়েট করতে হতো!! 
লেখক বলেছেন: শান্ত কি আর তোমার মত নাকি! ভ্যাবলা কিসিমের ফোন ধরে মেয়েদের সাথে কথা বলতে পারো না 
ত্রিভুজ বলেছেন:
@আকাশ_পাগলা বস্তির মানুষই শুধু বউ পেটায় এটা ঠিক না। একবার একটা জড়িপে বউ পেটানোর তালিকায় ১ নাম্বারে সিঙ্গাপুর এসেছিলো। যেখানে ১০০% মানুষই শিক্ষিত।
লেখক বলেছেন: ত্রিভুজ ভাই আপনি কি শিক্ষিত নাকি!! 
লেখক বলেছেন: তোমার বিয়ের বয়স আছে এখনও!!! আসলেই দেশের বুড়োগুলোই যত ভাম!! 
পানকৌড়ি বলেছেন:
আমি নায়িকা খুজতেছি পাইতেছি না, এই জন্য ছবির কাজ ও শুরু করতে পারতেছি না । নায়িকা ম্যানেজ হইলেই নাইমা যামু...............
লেখক বলেছেন: জ্বি আইচ্ছা ![]()
বিপ্লব কান্তি বলেছেন:
বারে .... চরম বিতর্ক !!!!!! বউ জিনিসটা কি ! কল্কি নাকি ? তার চেয়ে কম বিতর্ক এইপুষ্টে
সমকামিদের করুন গল্প
লেখক বলেছেন: আপনি এসব লিঙ্ক মহামান্য চাণখ্য কে দিন উনি অনেক সমব্যথীটাইপ ভাড়!
রিসাত বলেছেন:
ভায়োলেন্সে ভর্তি পোস্ট,,,,,,,
লেখক বলেছেন: জ্বি
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
মধ্যবিত্ত সমাজে নারী পুরুষ এখন আর কোনো ভেদ নাই । এই কথা জানানোর জন্য আকাশ পাগলা কে হাজারবার থ্যাংকস ।----------------------------------------------------
লেখক বলেছেন: আমি উনার কাছে কমেডি শেখার কোচিং সেন্টারের নাম জানতে চেয়েছি। দেখি দেয় কিনা!
![]()
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
আমি চানাচুরের মত আপনারও আপা লাগি !! আরি আল্লা আমি দেখি বুড়াদের লিস্টে চইলা যাইতেছি !!! লেখক বলেছেন: আমি মনে হয় আপনার সিনিয়র আমি ই বুড়োদের লিস্টে ![]()
আলী আরাফাত শান্ত বলেছেন:
বোবা প্রেমিক নামে আপনে কোন সিনেমা বানাইলে আমারে রাখতে ভুইলেন না!@হনুলুলু তোমারেও পাই না কেন
সিম একটাই
লেখক বলেছেন: জ্বি অবশ্যই তার আগে ২/১টা নাচের সিন দেখি তারপর না নায়কের রোল পাবে!
ধূসর মানচিত্র বলেছেন:
আমি শুধু এটা বুঝাইতে চাইছি-সব কিছু ভালো খারাপদুই দিকেই আছে। কে কোনটা প্রেফার করবে এটা তার ব্যক্তিগত
ব্যাপার।
লেখক বলেছেন: আমি ফান করে বলেছি ওটা। উদাসীর ব্যাপারটা নিয়ে। আশা করি মাইন্ড করবেন না।
আপনার কথা বুঝেছি।
লেখক বলেছেন: জনাব চাণখ্য স্যরি চাণক্য আপনার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি এই অধমের পোস্টে রেগুলার একটি করে মাইনাস কষ্ট করে দিয়া যান। আজ আমার মনে হইতেছে আজ আমার ঈদের উপর শুকরুবার...মাইনাসের সহিত একটি কমেন্ট। আপনার কমেন্ট দেখিয়া আমি কিছুক্ষণ বাকহারা ছিলাম।
আপনার কমেন্ট দিয়াই আপনাকে জবাব দিতে হইতেছে এজন্য আমি দুঃখিত। আপনি 'অর্ধেক চিত্র প্রদর্শনকারী নারী ব্লগারদিগকের' কথা বলিয়াছেন আবার এই আপনি ই বলিয়াছেন 'তোমাকে দর্পণে তোমারই মুখশ্রী দেখাইয়া দিতে পারিতাম' এর মাধ্যমে আপনি এটাই বলিতে চাইতেছেন সকল নারী ব্লগারগনের প্রোফাইলে নিজের ফটুক ব্যবহারের কথা।
আপনি কে বলুন তো! যে ডিসাইড করিয়া দিবে নারীরা কিভাবে ব্লগিং করিবে?? আপনি ও কি সেই অত্যাচারী নিষ্ঠুর পুরুষদের দলে?![]()
হনলুলু বলেছেন:
আরেকটা কথা ভাইয়া আমি আপনার মত কমেডি কেন বুঝি না? খুব আপসেট লাগছে জানার পর থেকে। আপনি কোন কোচিং থেকে কমেডি শিখেছেন? আমাকে কি কোচিং এর নামটা বলা যাবে?:~p
লেখক বলেছেন: 
লেখক বলেছেন: ধন্যবাদ আপা আপনাকে
লেখক বলেছেন: আআআআমি তো কি কঅঅঅথা বঅঅলবোওও বুউউজতে পারচি না ![]()
নিবিড় অভ্র বলেছেন:
আপনে আবার টুশকিপুকে দিয়ে চ্যানেল ওয়ানের এ্যাড করাইলেন কেন? ওরা কি আপনের সিনেমার স্পন্সর হইতে রাজি হইল নাকি ??
সামু ব্লগ বিবাহ কই???
লেখক বলেছেন: সামু বিবাহ তে কিন্তু তোমাকে পচানি দিবো! বেশি সিনেমা সিনেমা করো না যাও পড়তে বসো! 
ফেরারী পথিক বলেছেন:
চানক্য মনে হয় না পোস্ট ভালোমতো পড়েনাই নামটি তাহার চাণক্য
ভর্তি ঘিলু মাথা
মুখ ভর্তি দাতের বাগান
রাত্রে ভিজায় কাথাঁ
লেখক বলেছেন: ভদ্রভাষায় কথা বলুন।
পানকৌড়ি বলেছেন:
চাণক্য আপনি বার্ধক্যে উপনীত হইয়াছেন, এইটা পুলাপাইন্না পোষ্ট এইখানে গুরুগম্ভীর আলোচনা না করাই উত্তম হইবে । আপনি ফারাকে যান ।
লেখক বলেছেন: সন্মানীয় লোক উনাকে রেসপেক্ট উইথ প্রাণ জুনিয়র চিপসের সাথে কথা বলুন![]()
![]()
![]()
লেখক বলেছেন: বেয়াদ্দপ পোলা উনার বয়স কত জানো!! ২৩০০ বছর পর আসিয়াছেন...বুঝছো...তাইলে কত!! রেসপেক্ট হিম উইথ প্রাণ জুনিয়র জুস
![]()
![]()
![]()
চাণক্য বলেছেন:
বালিকা ফেরারী পাখি, এই বালিকার অতীত ইতিহাস সম্পর্কে জ্ঞাত আছি বলিইয়াই তাহার মস্তিস্কের চিন্তা সম্পর্কে অবহিত আছি। এককালে এই বালিকাই তাহার এই জাতীয় একটি নিম্নমানের পোস্ট দিয়াছিল, যাহাতে সে জনৈক নারী ব্লগারের (তাহার নামও না হয় উল্লেখ নাই করিলাম) ফেইসবুকে মেহেদীর যুক্ত হাতের ছবি দেওয়াকে পুরুষ নাচাইবার অস্ত্র বলিয়া উল্লেখ করিয়া ছিল। নির্লজ্জ আস্ফালন করিলেও ঐ পোস্ট মুছিতে সে বাধ্য হয়। জানি এখনো সে নির্লজ্জ আস্ফালনই দেখাইবে।
লেখক বলেছেন: ওকে লজ্জিত হইলাম ![]()
![]()
![]()
![]()
![]()
চাণক্য বলেছেন:
প্রোফাইলে কে কোন চিত্র ব্যবহার করিবে তাহা নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। তাহা লইয়া নিম্নমানের ইঙ্গিত করিবার অধিকার অন্তত কাহারো নাই। যাহা তুমি করিয়া থাক।
লেখক বলেছেন: ঠিকাছে মহামান্য আপনি এবং শুধু আপনিই বালিকাদিগকের কাছে মেইল করিয়া তাদের ফটুক পাঠাইতে বলিবেন।
আমরা কোন বালকদিগকে বলিবো না। খোদার কসম এখনও ব্লগে কোন বালককে তার ফটুক মেইল করিতে বলি নাই ![]()
হনলুলু বলেছেন:
লেখক বলেছেন: শান্ত কি আর তোমার মত নাকি! ভ্যাবলা কিসিমের ফোন ধরে মেয়েদের সাথে কথা বলতে পারো না আমি আবার কবে কার সাথে কথা বল্লাম ?
আমার নামে মিথ্যা অপপ্রচারের জন্য লেখিকার ব্যান চাই ....
লেখক বলেছেন: ডিজুষ মোবাইল আড্ডা না কি জানি শুনছিলাম ![]()
আকাশ_পাগলা বলেছেন:
@ত্রিভুজজটিল জিনিস জানাইলেন ভাই। শিখলাম।
@লেখিকা
আমি কী বলতে চাইছি, সেটা বুঝেন আগে।
২০০৮ সালে আপনি কী পোস্ট করছেন, স্টা নিয়া ক্যাচালে গেলে আমি অফ গেলাম। আজকে যেই পোস্ট আসছে, আমি ভাবলাম আপনি তার বিপক্ষে কথা বলছেন। এই দিলাম লিংক Click This Link ।
কমেডি শিখতে হলে কোচিং সেন্টার লাগে না। মন দিয়ে মানুষের লেখা পড়লেই চলবে। এটুকু শিখার জন্য কোচিং না, আদর্শ লিপি যথেষ্ট।
কী পোস্ট দিলাম আর কী মন্তব্য !! আজ্জব ।
লেখক বলেছেন: আপনি নিজেই বলেছেন, 'কমেডি কে কমেডি হিসেবে নেয়াই উচিত' অথচ আপনার কমেন্টটা মোটেও কমেডি ছিল না।
আপনাকে আমি আমার ২খানা পোস্টের লিঙ্ক এই কারণে দিয়েছি কারণ আপনি অযথা জ্ঞান দিতে গেছেন একটা ফান পোস্টে। উক্ত পোস্টে অনেকেই অনেক ভাল ভাল কথা বলেছিলেন তাই আপনাকে দেখাইলাম আপনি না অনেকেই অনেক কিছু ভাবে। এবং আমি অনেক পোস্টেই বলেছি নারী না বরং মানুষ হিসেবে পরিচিত হতে চাই।
আপনি ফান পোস্টে জ্ঞান দিতে আসলেন যেভাবে আমি একা না অনেকেই ভেবেছে এটা বোধহয় নতুন ধরনের কোন কমেডি তাই ভাবলাম কোথাও শিখেছেন কিনা তাই!! ![]()
ফেরারী পথিক বলেছেন:
চাণক্য আপ্নি কেন না পড়ে এবং পোস্ট না বুঝে কমেন্ট কর্ছেন ? আপ্নি যদি নারীদের অত্যাচার করার পক্ষপাতী না থাকেন তবে তো আপনার গা জ্বলার কোন কারন দেখছি না ....
মনে রাখবেন একটা প্রবাদ আছে .
যার মনে যা
ফাল দিয়া ওঠে তা
লেখক বলেছেন: আপনি উনাকে কেন বারবার পোস্ট পড়ে নি বলে বিব্রত করছেন!! উনি এমনিতেই উনাকে মেইল আইডি দিয়ে ফটুক চাওয়ার ব্যাপারটা বলাতে বিব্রত হয়ে আর কমেন্ট করছেন না! কিভাবে আপনি একজন মনীষাকে এভাবে....ছি!ছি!ছি!
ত্রিভুজ বলেছেন:
লেখক বলেছেন: ত্রিভুজ ভাই আপনি কি শিক্ষিত নাকি!! আমি শিক্ষিত হইলেও বউ পেটানোর মত শিক্ষিত(!) না এটা নিশ্চিত। পড়ালেখা করলেই মানুষ শিক্ষিত হয় না...
লেখক বলেছেন: কার সাথে লাগতে যান!!!!
লেখক বলেছেন: ওকে ![]()
হনলুলু বলেছেন:
জনৈক ব্যক্তির অভিমত : কমেডি শিখতে হলে কোচিং সেন্টার লাগে না। মন দিয়ে মানুষের লেখা পড়লেই চলবে। এটুকু শিখার জন্য কোচিং না, আদর্শ লিপি যথেষ্ট।
তার মানে কী আদর্শ লিপি পড়লে জুক্স শিখতে পারবো ? তাইলে তো ছোটকালে মনে হয় সবাই জোকার .........
লেখক বলেছেন: তুমি বোধহয় ভুল বুঝেছো...উনি জুক্সের আদর্শলিপির কথা বলেছেন![]()
মুক্ত বয়ান বলেছেন:
ভানু'র মত কইরাই বলি.."তাইলে হালায় বিয়াই করুম না!!"
অ:ট: পোস্টে মাইনাস দিতে মঞ্চায়!!
লেখক বলেছেন: মাইনাস দিতে চাইলে দিতে হবে। দেখুন না আমার শ্রদ।দেয় মহামান্য মনীষা চাণখ্য রেগুলার রুটিন করে মাইনাস দিয়ে যান। আমার জানা ম্যাডামের কাছে একটা রিকোয়েস্ট করার ইচ্ছা অটো মাইনাস মানে পোস্টে না যাইয়াই মাইনাস দিতে পারেন এমন ব্যবস্থা চাণখ্যের জন্য করা হউক।
পোস্টে মাইনাস দিয়ে আসুন আমরা গল্প করি উইথ ওয়ান এন্ড ওনলি ছানখ্য
চাণক্য বলেছেন:
তুমি কি কর তাহা অনেকেরই জ্ঞাত আছে। উল্লেখ করিয়া তোমাকে বিব্রত করিলাম না।
লেখক বলেছেন: আমি কিছু করিলে আপনি তাহা উল্লেখ না করিয়া থাকিতে পারিতেন না। রেগুলার আমার পোস্ট পড়িয়া সুযোগ খুজিতে থাকেন।
@ ফেরারী পথিক, চাণখ্য আমার সব পোস্ট পড়েন। আপনার কথার প্রতিবাদ জানাইতেছি 
মুক্ত বয়ান বলেছেন:
চাণক্যজী.. আপনার প্রতি অত্যন্ত আজ্ঞাবহ হইয়া একখানা কুইশ্চেন করিতে মন বড়ই আঁকুপাকু করিতেছে.. করিব??করিয়াই ফালাই.. আপনাকে সবসময় দেখা যায় না ক্যান?? অন্যত্র, অন্য নামে ব্যতিব্যস্ত থাকেন নাকি??
@লেখিকা: আর, জানাপু'র কাছে ক্যামনে জানাইবেন??
'কোন সমস্যা'য় ক্লিক কইরা দেখতারেন!!!
লেখক বলেছেন: এর জন্য আমাদের আন্দোলন করতে হবে। কারণ এই পৃথিবীতে কোন কিছুই সহজে পাওয়া যায় না। ছাণখ্য স্যারের জন্য যদি একটা আন্দোলন করতে হয় পথে নামতে হয় তবে আমি তা ই ই করিবো।
হনলুলু বলেছেন:
নতুন জিনিস শিখলাম এক্টা ........ চলিত ভাষায় ভাড়ামি করা স্বাস্হ্যের পক্ষে ক্ষতিকর ......
লেখক বলেছেন: চলিত ভাষায় ভাড়ামি করা স্বাস্হ্যের পক্ষে ক্ষতিকর ...... ![]()
মুক্ত বয়ান বলেছেন:
লন.. মাথায় একটা লাল পট্টি বাইন্ধা লন.. আর, একখান ছাতা'ও লইতারেন.. বিষ্টিকাল বইলা কথা.. কখন ভিজাইয়া দেয়!!! লেখক বলেছেন: হ ছাতা না নিয়া বাহির হমু না আমার আবার কাশের সমেস্যা ![]()
লেখক বলেছেন: উনার অপেক্ষায় আজ বসে আছি আর উনি চলে গেলেন! কেমন ব্যাপারটা হল বলতো! ![]()
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
"চলিত ভাষায় ভাড়ামি করা স্বাস্হ্যের পক্ষে ক্ষতিকর ...... "১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ বার প্লাস এই কমেন্টে
লেখক বলেছেন: এইসব কমেন্ট দেখেই লজ্জা পেয়ে চলে গেলেন ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
বাহ...বহুত নাটক হইতাছে...সামু ব্লগ বিবাহ নামক ছিঃনেমা ছাইড়া নাটকে নামবো নাকি ভাবতাসি...চলচ্চিত্রাঙ্গনের পরিবেশ সুস্থ হইলে আবার ফিরা যাইবোলেখক বলেছেন: তুই দেখি ফিলিম লাইনের টাকার লোভ ছাড়তে পারতাছোস না!! ![]()
পানকৌড়ি বলেছেন:
পানকৌড়ি বলেছেন:
বালিকা, চাণক্য স্যারের সমস্যা কি যদি আমাদিগের নিকট একটু পরিষ্কার করিয়া দিলে আমরা বড়ই উপকৃত হইতাম । আমি নতুন মানুষ তো তাই ধরিতে পারিতেছি না । ওনার গুরা কৃমির ব্যারাম আছে বলিয়া আমি অনুধাবন করিতেছি । এই ব্যাপারে তোমাদিগের মতামত পাইলে ভালো হইতো বলিয়া মনে হইতেছে ।
লেখক বলেছেন: আমি আসলে ডাক্তারী বিদ্যা পড়ি নাই এবং আমার চৌদ্দ পুরুষের মধ্যে কেহ ডাক্তার নেই। আমি সামান্য ব্যবসা লইয়া পড়িয়া আজ ফাপড়ে পড়িয়া আছি তাই উনার রোগটি নির্ণয় করা আমার পক্ষে সম্ভবপর হয় নাই ![]()
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
আহারে আহারে আপনার দুঃখে আমার চউক্ষে পানি চলি আসলো -- নাহ তিনি যাননি --মনে হয় মেইন নিক এ ঢুকেছেন
-----------------------------------
আপনার এইচএসসি কত সাল ?
লেখক বলেছেন: ২০০২ এ এইচএসসি আমার। আপনার কবে?
লেখক বলেছেন: এ্যাই তুই কি তবে নুড়াকে দেখেই চোখে চশমা লাগায় ঘুরিস নাকি!!
আমি তো জানতাম মেয়েরা তেমন কমেডি জানে না
তাদের যাবতীর প্রতিভা একটিং এ নিহিত ।
সে যাই হোক --- ক্লিশে জাতীয় প্রসংগ তোলার জন্য মাইনাস।
মেয়েরা মনে হয় কাদুনীর এই ব্যাপারটাও এক্সপার্ট !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পরিশেষে সক্রেটিসের বাণী দেই -- তোমারা সবাই বিয়ে করো , বউ ভালো হলে সুখী হইবেক ; বউ দজ্জাল হৈলে দার্শনিক
সক্রেটিস নিশ্চয়ই বউ পিটাইতো না (পিটাইলেও সেটাই অনেকের আদর্শ হৈত -- গ্রীক পন্ডিত দেখলেই অজ্ঞান অনেকে !! সেটা আবার অন্য প্রসংগ)
সক্রেটিস কেমনে জানলো -- এক হাতে তালি বাজে না -- তাজ্জব ব্যাপার
লেখক বলেছেন: আপনি আমার এই পোস্টে ছাণখ্য স্যারের কমেন্টগুলো পড়ে বলুন কাদুনী কারা গায় তা আজ এ জাতি দেখে নিক!!![]()
লেখক বলেছেন: হ্যা পোলাপান মানুষ তুমি করে বলবো এখন থেকে ![]()
লেখক বলেছেন: ঐতিহাসিক সেই চশমার অধিকারী হৈতে মন্চায় ..... ![]()
লেখক বলেছেন: আমিও যাই গা ![]()
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
কি কমু বুঝতাছিনা। তয় অধিকার আদায় কইরা নিতে হয়। আবার রবিবুড়ার শেষের কবিতা মনে পইড়া গেল। একদল আফিম দিয়া ভুলায়া বাইন্দা রাহে আরেকদল শিকল দিয়া বাইন্দা রাহে। কোনডা খারাপ বেশী? যেই ভাইরা পোষ্ট দেয়, সেই সকল ভাবীরা যহন হিন্দি সিরিয়াল দেহা বাদ দিয়া বল্গাইবো তহন আমরাও বিপরীতধর্মী পোষ্ট পামু আশা রাখি। আসলে বাপেদের উচিত সম্পত্তি পোলা মাইয়ার মধ্যে সমান ভাগে ভাগ কইরা দেয়া এবং ভাইদের উচিত বাপে না দিলে নিজেই বোনরে সম্পত্তি দিয়া ভাগ সমান কইরা নেয়া। তাইলেই সব ঠিক হইয়া যাইব।
লেখক বলেছেন: আপনি সাধারণ একটি কমেন্ট ১৮নং কমেন্টটি দেখুন। একজন আকাশ বলেছেন, মেয়েরা কত টাকা পার্সোনায় ফেসিয়াল করতে খরচ করে অথচ আপনি দেখুন একবারও আমরা নারী ব্লগাররা কি ছেলেদের সিগারেট বা দামী আফটার শেভ নিয়ে কথা বলেছি??
টুশকি বলেছেন:
চাণক্য সবাইরে "বালিকা" ডাকে কেন? সমস্যা কি? কোন বালিকার কাছে মাইর খাইসিলো নিশ্চয়, নাহলে এই পোস্ট পড়ে এত চেতলো কেন?
লেখক বলেছেন: বালিকার কথা বলে এককালে আমরা রাশু ভাইকে ক্ষেপাইতাম
তবে তবে কি!!! রাশু ভাই ইইই
জেরী বলেছেন:
চাণক্য বরাবরই দুইকলম বেশী বুঝে।লাকি আফা আদর্শ ক্যামনে?? সে তো নিজেই পিটনা খেয়ে পোস্ট দিত
লেখক বলেছেন: ওহ জেরী মনি তুমি এত পরে এসে এসব আলোচনা করতে চাইলে হবে??
বড় বিলাই বলেছেন:
লাড্ডু না খাওয়াই সবচে ভালো।
লেখক বলেছেন: বলেন কি!!! 
ত্রিভুজ বলেছেন:
নারী পুরুষ অধিকার নিয়া একটা সিরিকাস পোস্ট দিবাম কিনা ভাব্তাসি....
লেখক বলেছেন: দিয়া ফেলান ![]()
লেখক বলেছেন: এক ব্যক্তি তো ধারনা করিয়াছে আমি আপনার পোস্টের বিপরীতে পাল্টা পোস্ট দিয়াছি ![]()
লেখক বলেছেন: আপনার জন্য সমবেদনা! ![]()
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
মডারেটরদের ধন্যবাদ ।
লেখক বলেছেন: তোমাকে আবারও ধন্যবাদ ![]()
টোনা বলেছেন:
ওরে ........ আমি কমেন্ট অ্যাক্সেস পাইসি ........ লেখক বলেছেন: শোনো পিচ্চি কমেন্ট করাটাই বড় কথা রেটিং এর থেকে কথা বলতে পারছো এতেই খুশি থাকো![]()
অপ্সরা বলেছেন:
আউলামনি এই সন্ধ্যায় সরিষা ইলিশ খাওয়ার নেমন্তন্ন রহিলো আমার বাড়ী। খেয়ে আসো যাও।
লেখক বলেছেন: ওয়াউ!! আমি আজকেই খেলাম সর্ষে ইলিশ ![]()
সাইফুর বলেছেন:
হায়রে ছানক্যে
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
![]()
টুশকি বলেছেন:
এক্কুপু, মডারেটররা কি করসে?
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
স্পর্শহীন কিছুদিন বলেছেন:
মন্তব্য করতে পরালাম না। ভালো থাকুন।
লেখক বলেছেন: আপনিও ভাল থাকুন
আট আনা বলেছেন:
আমি বললাম, কই কোথায়? আমরা কি ব্লগের কোন সুন্দর প্রোফাইল পিকচারের ছেলে কে যেয়ে বলি, আপনি খুব সুন্দর! আমরা কি এটা বলি, আপনার চোখ দুটো এত সুন্দর এটা কি আগে কেউ বলেছে নাকি আমিই প্রথম বললাম? এভাবে কাটা চোখের ছবি ব্লগে দিবেন না, আমাকে মেইল দিবেন। অর্ধেক ছবি দেখলে পুরো চেহারাটা দেখার জন্য জানের মধ্যে হাসফাস লাগে-----
হা হা হা কৈ আছেন আপনি? ব্লগে লুলী অনেক আছে। ছেলেদের ব্যক্তিগত ইমেইল আ্যড্রেস ব্লগে দিয়ে রাখা দেখলেই এটা বুঝা যায়। এটা অবশ্য খারাপ কিছু মনে হয়না আমার কাছে।
আর অর্ধেক ছবি দেয় তারা ঐ হাসফাস লাগানির জন্যই দেয়
পোষ্টের প্রোপোজিশনটা বুঝলাম না। এটা কি প্রতিবাদমূলক পোষ্ট নাকি আফসোস মূলক? শিরোনাম দেখে আন্দাজ করলাম ভবিষ্যৎবানী পোষ্ট।
সেক্ষেত্রে জামাই পিডায়া ব্লগে মাইকিং করার পাশাপাশি আরো কিছু দাবি যোগ করতে চাই অভয় দিলে। বিয়ার টাইমে যৌতুকের পাশাপাশি দেনমোহর সিস্টেমেরও বাতিল চাই। নারী পুরুষ সমান-সমান। তাইলে কেন নারীরা দেনমোহরের নামে নিজেগো বাজারে তুইলা দরদাম করনের সুযোগ কৈরা দিব? একই ভাবে তালাকের পরে স্ত্রীর খোরপোশ ইত্যাদি বন্ধ করতে হৈব। আসেন আম্রা সবাই এইগুলা বন্ধ করি। যারা বিয়া করিনি এখনও, হেরা দেনমোহর দিমু/নিমু না, আর যারা অলরেডি কৈরা ফেলসি তারা জামাইরে টেকা ফেরত দিয়া দেই। আপনিই শুরু করেন।
লেখক বলেছেন: আমি কী বলতে চাইছি, সেটা বুঝেন আগে। কী পোস্ট দিলাম আর কী মন্তব্য !! আজ্জব । (এই অংশটুকুর সৌজন্যে: আকাশ_পাগলা)
আপনি কি এই পোস্টের কোথাও লেখিকাকে অর্থাৎ আমাকে সমঅধিকারের কথা বলতে দেখেছেন?? আমি বলেছি বেশি অধিকারের কথা!!
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
আমি আর কিছু কইতাম চাই না। কারন আমি একজন প্রফেশনাল সিগ্রেটখোর। যার যা মনে চায় করুক। একজন উন্নত চিন্তার মানুষ হওয়া কঠিন অনেক। আমি নিজেই অনেক চেষ্টা করছি তাও হইতে পারি নাই। কি আর বলব। ভেদাভেদ করলে নিজেদেরই মরতে হবে। আসলে নারী পুরুষ না হইয়া সবার মানুষ নামক প্রাণী হওয়া দরকার। নারী পুরুষের মধ্যে হয়তো কিছু পার্থক্য আছে কিন্তু তা আমার কাছে মূখ্য মনে হয় না। একজন ছেলেরে পরিবারে যেভাবে বড় করে একজন মেয়েরেও যদি সেভাবে বড় করা হয় তাহলে আমার মনে হয় না তেমন একটা পার্থক্য দাঁড়াবে ছেলে মেয়ের মধ্যে। নিজের কথাই বলি। আমার ছোটবোন যখন ছোটবেলায় অন্যদের দেখাদেখি সাজগোজ করত তখন আমি ওরে নিষেধ করতাম। কারন আমি ওর মন মানসিকতা অন্যভাবে গড়ে তুলতে চাইছি। সাজগোজ করা খারাপ আমি বলব না। তবে এর মাধ্যমে পুরুষদের দৃষ্টি আকর্ষনের জন্য নিজেকে এমন ভাবে তুলে ধরাটা আমার কাছে ভাল লাগে না। আমি চেষ্টা করছি আমার বোনরে মেয়ে নয় বরং মানুষ হিসেবে গড়ে তুলতে। আমার থিকা ওর চারিত্রিক দৃড়তা অনেক বেশী। ও সোজা যে কোন অন্যায়ের প্রতিবাদ করার সাহস রাখে। আমি অনেক জায়গায় যেসব কথা বলতে পারি না ও হুটহাট করে বলে দেয়। অনেকবার ওর ডাইরেক্ট কথাবার্তা নিয়া অনেক জায়গায় অস্বস্তিতে পড়ছি। কিন্তু নিষেধ করি নাই। বরং মনে মনে গর্ব হইছে যে আমার বোনটা একজন মেয়ে নয় একজন মানুষ হিসেবে গড়ে উঠছে। আমার থেকে ওর মনের জোর বেশী। মেধাও বেশী। আমি চাইছি ওরে আমার থেকে ভাল করে গড়ে তুলতে। ছেলে মেয়ে পার্থক্য করা আমার ভাল লাগে না। একই তো প্রাণী। তাহলে একদল কেন আরেকদলকে এইভাবে হ্যাংলার মত খোচাবে, রাস্তায় দেখলে টীজ করবে? যৌনানুভুতিই হয়তো এর মুলে। কিংবা নোংরা আনন্দ। মেয়েগুলোকে আসলে শক্তভাবে পরিবার থেকে গড়ে তোলা দরকার। এক্ষেত্রে মায়ের ভুমিকা সামান্যই। কারন আমাদের মায়েদের বেশীরভাগ সেই অবলাই রয়ে গেছেন। বাবা এবং ভাইদেরই এগিয়ে আসতে হবে এক্ষেত্রে। কারন এরা সুবিধাভোগী তুলনামূলকভাবে বেশী এবং প্রশিক্ষণ দেবার বিস্তৃতি এদের হাতে বেশী। আর প্রকৃতিগতভাবে হয়তো মেয়েদের মন নরম হয় কিছুটা। কিন্তু এটা স্বাভাবিক বলেই মনে করি আমি। কারণ প্রকৃতি সবসময় সাম্যাবস্থার দিকে ধাবিত হয়। বৈচিত্র না থাকলে জীবন ধারণ আনন্দময় হয়ে ওঠে না। তবে ঈশপের গল্পের মত একদল বালক যারা ঢিল ছুড়ে ব্যাঙ হত্যা করে আনন্দ পায় তাদের মত আনন্দলাভ যেন না হয়।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টের জন্য। আপনি সাজগোজের কথা যেটা বলেছেন এটা বলেই আজ আমি চাণক্যের চক্ষুশূল ![]()
টুশকি বলেছেন:
আশরাফুল হক বারামদী ভাইয়ের কমেন্ট টায় +++++
সকলের প্রতি ঋষির উপদেশ বলেছেন:
চানক্য বাবাজি, ~~~~~~~~তোমাকে আগেও বলিয়াছিলাম এত বেশী করিয়া নিজের পশ্চাৎদেশ নিজেই লেহন করিও না, তাহলে জনগন তাহাতে কিক মারিয়া চামড়া তুলিতে পারিবে না। পরের কর্ম দেখিয়া তোমার এত বেশী বিচলিত না হইলেও চলিবে। জানত, শুয়রে মুখ দিলে আমরা কিছু মনে করি না, কিন্তু ঐ মুখ দিয়া অন্যের নির্গত বর্জপদার্থ যে খাইয়া থাকে সে পোস্টে মুখ দিলে তাহাকে বিনাদ্বিধায় লাত্থিমারিয়া আনন্দলাব করিয়া থাকি! তোমাকে আবারও জানাইতেছই, আনন্দযগ্গের মাঝে তোমার নোংরা মুখ আর আনিও না!
সকলের প্রতি ঋষি সর্বদা ভাল উপদেশ দিয়াই থাকে। না মানিলে পশ্চাইতে হইবে!
লেখক বলেছেন: ঋষি আপনি একটু সংযতভাবে কথা বলিলে বেশী খুশী হইতাম। আপনাকে ধন্যবাদ ![]()
অনন্ত দিগন্ত বলেছেন:
হুমমম ... টুশকির নাম দিয়ে কেউ নিজের ভবিষ্যত বিবাহউত্তর ব্লগিং প্ল্যান বলে দিলো মনে হয় লেখক বলেছেন: সে নিজের কথা বলিতে কখনও লজ্জিত হয় নাই যে টুশকির নাম ভাঙ্গাইয়া খাইবে!
বাকি উপরওয়ালার মর্জি!
[গাধা,গাধা,গাধা- সেইদিনের স্যরি গ্র্যান্টেড]
লেখক বলেছেন: লেখক বলেছেন: সে নিজের কথা বলিতে কখনও লজ্জিত হয় নাই যে টুশকির নাম ভাঙ্গাইয়া খাইবে!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















অন্যায় যেখানে এক্কু আপু সেখানে

------------------------------------------------------
ভাই , আপনি কি আশা করেন এরকম পোস্টের বিপরীত কিছু ? মেয়েদের উপরে অত্যাচার -যৌতুকে খুন এর সমান্তরাল করে যারা মশারি টানাতে বৌ-দের ঝগড়া কে দাঁড় করায় , তাদের নিয়ে চিন্তা করার কিছু নাই -- সময় নষ্ট ।