সমস্যা: আপা, আমি একটা ছেলেক প্রচন্ড ভালবাসি। সেও আমাকে অনেক ভালবাসে। সে বলে আমাকে ছাড়া সে বাঁচবে না। ইদানীং একটি ছেলে আমাকে ফোন করছে। সে বলে, সে আমার নাম্বার টাকায় পেয়েছে তাই ফোন করেছে। আমি কারো মনে কষ্ট দিতে চাই না। আমি কি করবো আপা?
জেরী, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
সমাধান: তোমার সমস্যাটা পড়ে মনে হল তুমি কাউকে সরাসরি না বলতে পারো না। তুমি এককাজ করো ফোন করা ছেলেটির ঠিকানা নাও। তারপর তার ঠিকানায় টাকার ৫টি নোটে ৫টি নাম্বার লিখে পাঠিয়ে দাও। দেখবে তোমার আর না করতে হবে না। সেই তোমাকে আর ফোন করবে না।
সমস্যা: আপা, আমি ইউকে প্রবাসী একজন যুবক। দেশে এসে পড়েছি বিপদে বন্ধু-বান্ধব সবাই খুবই বিজি। কেউ আমাকে এতটুকু সময় দিতে পারছে না। একজন সহৃদয় বন্ধু একটা মেয়ের মোবাইল ফোন নাম্বার দিয়ে বলেছিল, এই মেয়ে কাউকে না বলে না! আমিও উপায় না দেখে ওই মেয়েকে ফোন করি। মেয়েটি আমার কাছে নাম জানতে চায়। আমি লাজুক ছেলে। নাম বলতে পারি নি। মেয়েটি বলে, সে আমার নাম না শুনতে পারলে নাকি রাতে ঘুমাতেই পারবে না। ওইদিন রাতে আমি মুরগী লেখক আবদুস সালাম মিতুলের 'মানসী প্রিয়া' বইটি পড়তে পড়তে রাত তিনটা বেজে যায়। হঠাৎ আমার মেয়েটির কথা মনে পড়ে। আমি তাকে ফোন করি, সে প্রথম ২বার ফোন ধরে না। তৃতীয়বারে ঘুম ঘুম কন্ঠে ফোন ধরলে আমি তাকে বলি, আমার নাম না শুনলে নাকি আপনার ঘুম হবে না! এখন তো ঠিকই নাক ডেকে ঘুমাচ্ছেন!
নাম প্রকাশে অনিচ্ছুক, সিরাজগঞ্জ থেকে
সামাধান: তোমার সমস্যাটা থেকে মনে হচ্ছে তুমি না বুঝেই মেয়েটিকে নাক ডাকার কথা বলেছো। তুমি হয়তো জানো না মেয়েরা নাক ডাকা বিষয়টা সবচেয়ে অপছন্দ করে। তারা নিজেরা নাক ডাকলেও কখনোই স্বীকার করতে চায় না। আর তুমি এভাবে দোষারোপ করেছো। কাজেই যেহেতু মেয়েটি তোমার ফোন ধরছে না তুমি তাকে এসএমএস করে স্যরি বলো। আশা করি তোমার সমস্যা মিটে যাবে।
সমস্যা:আপা, আমার একটা বান্ধবী আছে। ওর সাথে আমার খুব ভাল বন্ধুত্বের সম্পর্ক। ওকে সবসময়ই যেকোন ধরনের সমস্যা থেকে আমি বাঁচানোর চেষ্টা করি। আমি ওর সাথে কোন ছেলে কথা বলছে দেখলেই আমার প্রচন্ড রাগ হয়। আমি ওর সাথে তখন প্রচন্ড খারাপ ব্যবহার করি, ঝগড়া করি। আমার গার্লফ্রেন্ডের সাথেও এটা নিয়ে আজকাল আমার ঝগড়া হচ্ছে। আমি কি করবো এখন আপা? আমি কাউকেই হারাতে চাই না
রোবট, সামু থেকে
সমাধান: তোমার সমস্যাটা দেখে একটি কথা ই বলবো, মেয়েটির ফ্রেন্ড আছো বয়ফ্রেন্ড হবার চেষ্টা করো না।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



