আজকে খুব ইচ্ছা ছিল অশ্রুকে নিয়ে লিখবো। অশ্রু সম্পর্কে আমার খুব একটা ভাল মনে নেই এখন। বহু আগের ঘটনা তখন আমি ব্লগে থাকলেও নিজের পোস্টের বাইরে একেবারেই যেতাম না। অশ্রুর ব্লগের কোন লিংক টিংকও পেলাম না
এইবার আসি আমার আরেক প্রিয় ব্লগার গন্ডার প্রসংগে। আমাকে দুই চোখে দেখতে পারতো না। সারাক্ষণ অপমান করতো!
আমার কোমলমতি নিকটাকে সে সন্দেহ করতো তাই আমাকে আকারণেই ১ দিতো সাথে একটা কটু কমেন্ট
আমার আশকা তুমি কার নামে একটা সিরিজ ছিল যেটাতে গন্ডার আমাকে উল্টাপাল্টা কথা শোনাতে এসে পরে রাশু ভাই (ব্লগার রাশেদ) এর ঝাড়ি খেয়েছিলো। আমি গন্ডারকে কমেন্ট মডারেশনে রেখেছিলাম। তখন গন্ডার মাফ চেয়ে একাকার। এরপর থেকে আর আমাকে তেমন কিছু কোন কালে বলেনি।
গন্ডারের অনেকগুলো নিক ছিল... র্যাভেন, স্করপিয়নন্স, হাসান", হাসান্ সহ আরো অনেক।
একবার ব্লগে গন্ডারের বউ দাবীকারি একজন আসলো। তার নিক ছিল মিসেস গন্ডার । গন্ডার তাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্মীকৃতি জানিয়েছিল!
উল্টাপাল্টা কমেন্ট করে প্রায়ই ব্যান খেতো গন্ডার কিন্তু তার কমেন্টগুলো এবং তার আনকোরা লেখার স্টাইল সত্যিই ছিল মনমুগ্ধকর। ব্লগ রেডিও আড্ডা (যে বিষয়ে হয়তো পরে কোনদিন লিখবো) নিয়ে নিবিড়কে উল্টাপাল্টা কথা শোনাতে এসেছিল। নিবিড় কমপ্লেইন করে গন্ডারকে ব্যান খাওয়ায়, এবং তারপর থেকে প্রিয় ব্লগার গন্ডার নিরদ্দেশ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



