somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুব্লগে আমার প্রিয়ব্লগারেরা-৯

১২ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাত্রীর ফ্যামিলি মূল্যবোধসম্পন্ন হৈতে হৈবো। আমাগো মত মধ্যবিত্ত পরিবারহৈতে হৈবো। পাত্রীর হাইট নূন্যতম ৫'-২" হৈলে ভালো হয়। গায়ের রঙ শ্যামল.....
পড়াশোনা তো নূন্যতম এইচএসসি পাশ হতেই হবে। ডিজুস কালচারের গুষ্ঠী কিলাই। সব ফটকা এই ডিজুস পোলাপান! পর্দানশীন দরকার নাই। মনের পর্দা থাকলেই হৈলো। চাকুরীজীবী, স্টুডেন্ট - কোনটাতেই আপত্তি নাই। তয় নোয়াখালীর বাইরের মেয়েরা মফস্বল শহরে আসতে রাজি হবে বলে মনে হয় না। তাই নোয়াখালীর মেয়ের বিকল্প নাই। তারপরে আবার নোয়াখালী শহরের মেয়েরাও আমারে পছন্দ করবে বৈলা মনে হয় না! তারা আবার ঢাকা শহরের প্রতিষ্ঠিত ছেলেকে পছন্দ করে। সুতরাং গ্রামের দিকেই করতে হবে মনে হয় বিয়া!



এসব কথা কে বলতে পারে এটা যে কোন পুরানো ব্লগারকে জিজ্ঞেস করলেই বলবে একথা মুকুল ভাই ছাড়া কারো পক্ষে বলা সম্ভব না। নিজের বিয়ে নিয়ে উনি খুবই হতাশ ছিলেন। উনার ধারণা ছিল উনার এ জীবনে বিয়ে ই হবে না। সুযোগ পেলেই এর ওর তার ব্লগে কমেন্টের আড্ডায় হতাশার কথা বলতে বলতে হয়তো বা কতবার নিজের চোখ মুছেছেন প্রিয় ব্লগার মুকুল ভাই তা হয়তো আমরা নিজেদের বাসায় বসে দেখতে পাইনি কিন্তু উনার দুঃখের কথা আজ ও ভুলি নি।

উনাকে চেনার আরেকটা জিনিস ছিল… উনার মাথার ঝুটিওয়ালা একটা প্রোফাইল পিকচার ছিল যা উনাকে সবার থেকে আলাদা করার জন্য যথেষ্ট ছিল। এ প্রসঙ্গে সাজি আপু একবার বলেছিলেন, বই মেলাতে ভিড়ের মাঝখানে উনি মুকুল ভাইয়ের ঝুটির পিছনে কয়েক মিনিট হেটে তারপর সামনে গিয়ে দেখলেন উনার ভুল হয় নি। সেই ঝুটিওয়ালা ই মুকুল ভাই।

মুকুল ভাই একজন কবি। উনার বই প্রকাশিত হয়েছে। উনার কবিতা বিষয়ে আমার কথা বলা শোভা পায় না কারণ আমি কবিতার ‘ক’ ও বুঝি না।

মুকুল ভাই বেশ অভিমানী ছিলেন। একবার অভিমান করে সামু ব্লগ ছেড়ে আমুতে গেলেন আর আসলেন না। এরপর এখন মনে হয় আবুলে (আমরান্ধুব্লগ) আছেন। নাকি উনি ব্লগ ছেড়ে দিয়েছেন কে জানে!

একদিন রমজান প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, খুব একটা খারাপ খবর আছে।
বললাম, কি?!
রমজান: মুকুল ভাইয়ের বিয়ে!!
আমি: তো? এতো খুশির খবর!
রমজান: এখন কার কান্না দেখে আমি শান্তণা খুজবো! :(

গতবছর সেই দুখী মুকুল ভাই বিয়ে করেছেন। মুকুল ভাই ভাল থাকুন সমসময় এই দোয়া করি :)
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৮
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×