তোমার সুরে সুরে সুর মেলাতে

কিভাবে প্রিয় মানুষকে বিদায় জানাতে হয় একটু জানাবেন জুবায়ের ভাই?

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮

শেয়ারঃ
0 1 0

মুহম্মদ জুবায়ের ভাইয়ের সাথে আমার পরিচয় এই "বাঁধ ভাঙার আওয়াজ" ব্লগেই। তখন ব্লগে নতুন নতুন এসেছি। কাউকে চিনি না। "মুহম্মদ জুবায়ের" নামটির সাথে অন্তর্জালিক কিংবা কাগজ মাধ্যমে পূর্বপরিচয়ও ছিলো না। আমার জানা ছিলো না "মুহম্মদ জুবায়ের" নামক ব্যক্তিটি একজন পোড় খাওয়া অভিজ্ঞ লেখক।

উনি তখন ধারাবাহিক ভাবে উপন্যাস "পৌরুষ" পোস্ট করছিলেন। "পৌরুষ" এর শুরু ভালো লাগলেও মাঝের কাহিনী বিন্যাস আর সমাপ্তি মন ভরাতে পারেনি বলে বেশ প্রগল্ভ নিয়েই অভিযোগ, সমালোচনা করেছিলাম। আক্রমনের প্রেক্ষিতে জুবায়ের ভাই আমাকে ঘুণাক্ষরেও বুঝতে দেননি তিনি আমার চেয়ে বয়স, প্রজ্ঞায় কতো বড়। বরং মন দিয়ে শুনে গেছেন আমার অভিযোগ, পরামর্শ। পরে জেনে মন খারাপ হয়েছিল। মনে হয়েছিলো জুবায়ের ভাই বুঝি ভেবে বসলেন আমি বড়দের শ্রদ্ধা করি না। ঠিক করেছিলাম কোনো একদিন সামনা সামনি দেখায় জুবায়ের ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেবো।

সচলায়তনে যখন শুনলাম জুবায়ের ভাই ফুসফুসজনিত জটিলতায় অসুস্থ হয়ে ইনটেনসিভ কেয়ারে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্রনির্ভর হয়ে আছেন - তখন থেকেই মনে কেমন কু ডাক দিচ্ছিলো। খবর জানতে ফোন দিয়েছিলাম জালাল ভাইকে। তিনি "এখন অনেক সুস্থ আছে" জানালেও আমার মনে কু ডাক বন্ধ হয়নি।

আমি তানভীর ভাইয়ের কাছ থেকে হাসপাতালের ঠিকানা নেই। জুবায়ের ভাইকে ফুল পাঠাবো। সেই ফুল পেয়ে হয়তো তিনি খুশি হবেন। এর পরে কাজে ব্যস্ত হয়ে পড়ি। মনে হয় সময় তো আছে, কাল পাঠাবো। এই করে করে দিন চলে যায়। আমার আর ফুল পাঠানো হয় না।

বাসায় এসে খবর পেয়েই আমার কেমন হাঁসফাঁস লাগে। আমি মাথায়-মুখে পানি দিয়ে আসি। আমার মনে হয়, কি যেনো বলা হলো না, কি যেন করা হলো না। তার আগেই চলে গেলেন আমাদের সবার শ্রদ্ধার, ভালোবাসার প্রিয় জুবায়ের ভাই!

আজ আর লিখতে পারছি না। আজ আর সম্ভব নয়।

শুধু বলি, বেঁচে থাকুন শ্রদ্ধেয় মুহম্মদ জুবায়ের (২২ মে ১৯৫৪ - ২৫ সেপ্টেম্বর ২০০৮)
... আপনার রচনায়, আমাদের ভালোবাসায়!


মুহম্মদ জুবায়ের এর লেখার লিংক
- বাঁধ ভাঙার আওয়াজ ব্লগ
- সচলায়তন ব্লগ
- ব্লগস্পট
- এনওয়াইবাংলা কলাম
- পিডিএফ-এ উপন্যাস "পৌরুষ"


এনওয়াইবাংলা থেকে মুহম্মদ জুবায়ের এর সংক্ষিপ্ত পরিচিতি
জন্ম ২২ মে ১৯৫৪। বেড়ে ওঠা বগুড়া শহরে। তিন ভাই, দুই বোনের মধ্যে সবার বড়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে। সত্তর দশকের প্রথমার্ধে লেখালেখি শুরু হলেও ১৯৮৪-৮৫ থেকে ১৯৯৯ পর্যন্ত দীর্ঘ স্বেচ্ছা-অবসর বা শীতঘুমে মগ্ন। গল্প-উপন্যাস এবং সংবাদপত্রের কলাম ও ব্যক্তিগত রচনাসহ বিবিধ গদ্যের রচয়িতা, কিছু অনুবাদকর্মও আছে। প্রকাশিত গ্রন্থ দু’ট – উপন্যাস “অসম্পূর্ণ” (১৯৮৬) ও কিশোর উপন্যাস “আমাদের অমল” (২০০৩)। পরবাসজীবন ১৯৮৬-র মাঝামাঝি থেকে। বসবাস করেছেন আমেরিকার টেক্সাস রাজ্যের ডালাস শহরে। মুহম্মদ জুবায়ের এক কন্যা (বয়স ২০) এবং এক পুত্র (বয়স ১০) সন্তানের জনক।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শোক সংবাদমুহম্মদ জুবায়ের ;
প্রকাশ করা হয়েছে: বায়স্কোপসাম্প্রতিক  বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৭
আলাউদ্দীন বলেছেন: আমি তাকে চিনিনা।আগে তার নামও শুনেছি বলে মনে নেই কারণ আমি ব্লগে নতুন।
তবুও তার এই চলে যাওয়াতে আমিও শোকাহত।
তার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করছি।
২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০
কৌশিক বলেছেন: আমাদের সবার শ্রদ্ধায় তিনি থাকবেন।
৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩২
মাহবুব মোর্শেদ বলেছেন: আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো তাঁর প্রতি। খুব কষ্ট লাগছে।
৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩২
জ্বিনের বাদশা বলেছেন: যেখানেই যান, জুবায়ের ভাই, ভালো থাকবেন, বাতিঘর হয়ে থাকবেন আমাদের প্রেরণায়

শুধু দীর্ঘশ্বাস আসছে ...
৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৪
পারভেজ বলেছেন: আপনার পোস্টটির জন্য ধন্যবাদ
৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯
মাহবুব সুমন বলেছেন: খুব কস্ট লাগছে।
একটা অপরাধ বোধ কাজ করছে।
৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪২
মেসবাহ য়াযাদ বলেছেন: তাঁর শান্তি হোক
৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৩
মুকুল বলেছেন: আন্তরিক শ্রদ্ধা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইলো।

সেই সাথে অ্যাডমিনের কাছে অনুরোধ করছি তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পোস্টটি স্টিকি করার জন্য।
৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৬
লাস্ট সামুরাই বলেছেন: খুব খারাপ লাগছে। এই ব্লগ পড়তে পড়তেই উনার নাম প্রচুর দেখেছি ব্লগের পাতায় পাতায়। ছবি আগে দেখেনি কিন্তু এই নামটা কেমন যেন খুব পরিচিত হয়ে গেছে। উনার লেখা পড়েই বোঝা যায় বেশ ভালো মানুষ ছিলেন।

আমি একটি পোস্টই শুধু আমার পোস্ট পর্যবেক্ষণ তালিকায় যোগ করেছিলাম। আর সরানো হয়নি, এখনও আছে । মনে হচ্ছে আর সরানোর প্রয়োজন নেই । থাকুক স্মৃতি হয়ে।

হিরোশিমার সেই অ্যাটম বোমারু মারা গেলো




উনার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি ।
১০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৯
আহসান হাবিব শিমুল বলেছেন: উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
১১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৩
অমিত আহমেদ বলেছেন: জুবায়ের ভাইয়ের পরিবারের জন্য সমবেদনা। আপনারা শক্ত থাকুন। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা আমরা সবাই আপনাদের পাশেই আছি।
১২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৪
প্রচেত্য বলেছেন: জুবায়ের ভাইয়ের জন্য শ্রদ্ধা রইল
তার আত্মার মাগফেরাত কামনা করি
১৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৪
ইশতিয়াক জিকো বলেছেন: খারাপ লাগছে অনেক।
১৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৫
বুলবুল আহমেদ পান্না বলেছেন: জুবায়ের ভাইয়ের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা....
১৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৫
মেসবাহ য়াযাদ বলেছেন: মৃত্যু নিয়ে কথা বলতে, ভাবতে ভালো লাগেনা আমার।

কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই, একজন মানুষের প্রতি
শ্রদ্বা জানানোর জন্য

১৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: পোষ্টটা স্টিকি করার জন্য অনুরোধ রইলো।
তাঁর আত্মার শান্তি হোক
১৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১০
আন্দালীব বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই
১৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৪
হিমালয়৭৭৭ বলেছেন: the brightest satrs appear for a while, and then disappear for good. the time between this two incidents make us think its presence and visualize it, as if, is still dazzling....hope the departed soul will be kept dazzling in the sky-like somewherein blog and our mind..........
N.B; sorry to write in english, for in the cyber cafe i am sitting now has no Avro software or any other means to write bangla.
২০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৫
অমিত আহমেদ বলেছেন: জুবায়ের ভাই প্রায় পাঁচ বছর আগেই জেনেছিলেন তাঁর এক ফুসফুস অকেজো, আরেকটির অবস্থাও ভালো নয়। তবুও দুশ্চিন্তা করবে বলে কাউকে এই নিয়ে কিচ্ছু বলেননি।

চারপাশে সবাই চলে যাচ্ছে দেখে লিখেছিলেন "একে একে নিভিছে দেউটি"... আজ তাদের সাথে মিছিলে মিশে গেলেন তিনিও!
২২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২০
আজমান আন্দালিব বলেছেন: জুবায়ের ভাইয়ের জন্য শ্রদ্ধা রইল
তার আত্মার মাগফেরাত কামনা করি
২৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৪
রাত বলেছেন: উনার আত্মার মাগফেরাত কামনা করছি।

ঊনার সম্পর্কে খুব বেশি একটা কিছুই জানতাম না, তারপরেও এখন জেনে শ্রদ্ধা বোধ হচ্ছে।
২৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৪
নিবিড় অভ্র বলেছেন: "মুহম্মদ জুবায়ের" আপনার প্রতি শ্রদ্ধা রইল.......
আপনার শান্ত কামনা করছি...... যে জগতে ....... যেখানে..... যেভাবেই থাকুন না কেন........ ভাল থাকবেন।
২৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৪
আইরিন সুলতানা বলেছেন: নোটিশ বোর্ড যদি প্রথম পাতায় একটা শ্রদ্ধান্জলী কর্নার করে, সেখানে মুহম্মদ জুবায়ের এর ব্লগ লিংকটি স্টিকি করে রাখতে পারে...উনার ব্লগে তো আর লগইন হবে না..কিন্তু লিংকটি চোখের সামনে থাকুন সব বর্তমান এবং ভবিষ্যৎ ব্লগারদের জ্ঞাতার্থে...

২৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৫
আশিক হাসান বলেছেন:
জুবায়ের ভাইয়ের জন্য শ্রদ্ধা রইল
তার আত্মার মাগফেরাত কামনা করি
২৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৮
যীশূ বলেছেন: তাঁর জন্য শ্রদ্ধা।
২৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩২
ফারহানা আহমেদ বলেছেন: একটা মানুষ ছিলেন, এখন আর নেই। তাঁর শরীর এখনো আছে, নাক মুখ চুল হাত পা সব আছে। শুধু মানুষটি আর নেই। তিনি আর কখনো আমাদের মাঝে আসবেন না, কথা বলবেন না, লিখবেন না, হাসবেন না, কাঁদবেন না, এমনকি প্রিয় মানুষগুলোর সাথে অভিমানও করবেন না। তাঁর এই না-থাকার মাঝেও মানুষটি তবু আমাদের মাঝে থাকবেন, পুরোটা অস্তিত্ব নিয়েই হয়তো থাকবেন।


সকালে অফিসে এসে ব্লগে তাঁর মৃত্যু সংবাদটা পাওয়ার পর থেকেই মনটা কেমন খারাপ হয়ে আছে। ব্লগ ভালো লাগছে না, ভালো লাগছে না আসলে কোনো কিছুই। এলোমেলো চিন্তা মনে আসছে ঘুরে ফিরে। মানুষেরা এইভাবে মরে যায়! কোথায় যায়? কেমন থাকে? সেখানেও আসলেই ''বড়ো অন্ধকার'' "এইসব আলো প্রেম আর নির্জনতার মতো"?

জুবায়ের ভাইকে চিনি শুধুই তার লেখার মাধ্যমে, কাজেই বুঝতে পারছি তার পরিবার, বন্ধু, পরিচিতজনদের বেদনাটা কতটা তীব্র। তাদের জন্য সমবেদনা রইলো।
২৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩২
গিফার বলেছেন: হুমম খুবি খারাপ লাগলো.....
৩০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৩
অরণ্যচারী বলেছেন: তাঁর আত্মার শান্তি কামনা করছি।
৩১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪১
শাহাদাত হোসেন মজুমদার বলেছেন: আমার প্রথম ব্লগ জীবনেই মনটা খারাপ হয়ে গেল।
আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো তাঁর প্রতি। খুব কষ্ট লাগছে।
৩২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৭
নুশেরা বলেছেন: জুবায়ের ভাইয়ের লেখা তো অনেকই পড়েছি। সম্প্রতি মেয়েকে বাড়ীর বাইরে দূরে পড়তে পাঠিয়ে যে লেখাগুলো লিখেছিলেন, তার বিষণ্ণতার সুরটা বড় করুণ হয়েই বাজল। এই বড়মাপের মানুষটির মনও বড় উদার। আমাকে অবাক করেছেন সচলায়তনে আমার ছোটখাট লেখায় মন্তব্য করে। অমিতকে ধন্যবাদ, এই লেখাটির জন্য।

তাঁর রেখে যাওয়া সৃষ্টির যথাযোগ্য চর্চা, বিদেহী আত্মার শান্তি, এবং পরিজনদের শোক সামলে ওঠার শক্তি কামনা করছি।
৩৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৯
নাঈম বলেছেন: তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি....
৩৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫২
বিবর্তনবাদী বলেছেন: ওনার নতুন পথের যাত্রা শুভ হোক।
৩৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৬
আহমেদ চঞ্চল বলেছেন: জুবায়ের ভাই আমাদের মাঝে বেচেঁ থাকবে অনাদি কাল,এই কামনা করি।
৩৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২০
প্রীটি সোনিয়া বলেছেন: তাঁর আত্মার শান্তি কামনা করছি।
৩৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩১
তরু_ বলেছেন: শ্রদ্ধা জানাই।
৩৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৩
জেরী বলেছেন: জুবায়ের ভাইয়ের জন্য শ্রদ্ধা রইল.........
৪০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪০
বিবেক সত্যি বলেছেন: তার আত্মা শান্তি পাক....
৪১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৪
অক্ষর বলেছেন: আন্তরিক শ্রদ্ধা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইলো

৪২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯
পথিক মানিক বলেছেন: দিনযায় রাত আসে ,,,,,,,,আর এভাবেই অনেকে আসে যায়।
রেখে যায় স্মৃতি .....ভালবাসা.....কর্ম মানুষকে অমর করে রাখে। তিনিও অমর হয়ে থাকবেন কারো কারো অন্তরে আপনার মতই। সমবেদনা রইল তার পরিবারের জন্য।
৪৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৭
জানা বলেছেন:

ব্লগার জুবায়ের ভাইয়ের জন্য শ্রদ্ধা রইল! তাঁর পরিবার ও স্বজনকে জানাই সমবেদনা। আল্লাহ্‌ তাঁদের এত বড় কষ্ট সামলে নেয়ার শক্তি দিন।

আপনাকে ধন্যবাদ অমিত, আমাদের জানাবার জন্যে।
৪৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৮
সুখী মানুষ বলেছেন: আল্লাহ বেহেস্ত নাসিব করুন, আর তিনি বেঁচে থাকুন আমাদের শ্রদ্ধায়।

লেখাটা মন ছুঁয়ে গেল।
৪৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০২
কঁাকন বলেছেন: শ্রদ্ধা জানাই
৪৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৫
রেটিং বলেছেন: যেখানেই থাকুক তার আত্মা শান্তি পাক, ভাল থাকুক তার পরিবার। এই কামনায় করি। তিনি তার লেখার মাধ্যমে সবার মাঝে বেচে থাকবেন।
৪৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৯
দোলাহাসান বলেছেন: তাঁর আত্নার শান্তি কামনা করছি।
৪৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৪
ত্রিভুজ বলেছেন: তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। ... ...
৫০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২২
ফেরারী পাখি বলেছেন: চিনি না, নাম শুনিনি, তবু কেউ একজন চলে গেছে শুনলেই মনে হয়--

আহা এভাবে চলে গেলেন------


এমনি করে একদিন আমাকেও----। শ্রদ্ধা জানাই যিনি গেছেন তাঁর প্রতি।
৫১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩০
ফ্রুলিংক্স বলেছেন: তাঁর আত্নার শান্তি কামনা করছি।
৫২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৬
আজনবী বলেছেন: তার জন্য রইলো শ্রদ্ধা।
৫৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৭
জয়ন্তী বলেছেন: তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।
৫৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৩
রাজীব আহমেদ বলেছেন: তার ব্লগে তার কোন ছবি নাই... শুধু লেখা ' শুন্যই থাক"
তিনি শুন্য হতে চেয়েছিলেন অনেক আগেই।
আমরাওকি শুন্য হবোনা?
সবকিছুর পরিনতি আসলে শুন্যই।
শুন্যই থাকে অবশেষে।
৫৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫০
শিবলী নোমান বলেছেন: 'তিনি আর প্রস্থানোদ্যত নন, তিনি প্রস্থান করেছেন'
তাঁর ব্লগের ভাষাতেই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা।
৫৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৩
কিরিটি রায় বলেছেন: এভাবেই চলে যাব একদিন সকলেই
কেউ আগে কেউ পরে.....

তবু মিছে মোহ কাটেনারে মন..
কি জানি কি কর সন্ধান!..... উদাস ব্যাকুল........(উৎসর্গ: যুবায়ের ভাই)

ভাল হোক অনন্ত পথের যাত্রা....শান্তি সূখ আর মুক্তির মধ্য দিয়ে...
৫৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৪
~টক্স~ বলেছেন: মনটা খুব খারাপ হয়ে গেল। উনাকে আমি সচল থেকে চিনি এর আগে চিনতাম না। লেখার ভক্ত হয়ে উঠেছিলাম। সহজ, সাবলীল লেখনির জন্য। আর বয়সে আমার বাবার সমান উনি। সবগুলো লেখাই পড়েছি অন্তর্জালে যতগুলো প্রকাশিত হয়েছে। ভেতরে খুব খারাপ লাগছে। এর বেশি কিছুই লেখার শক্তি নাই আমার। উনার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি। সেইসাথে শোকাহত পরিবারের জন্য আন্তরিক শুভকামনা।
৫৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২২
মাহবুব লীলেন বলেছেন:
সকালে হঠাৎ করে জলিল ভাইর ফোন...
তারপর থেকে সারা দিন যাচ্ছে কেমন এক ঘোরের মধ্যে
৫৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: মুহম্মদ জুবয়েরকে চিনিনা ব্লগে। তারপরও একজন ব্লগারের মৃত্যু খুব দূঃখ দিল।।। :(
৬০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি...
৬১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৮
নজরুল কবীর বলেছেন: @ ব্লগ কর্তপক্ষ

আইরিন সুলতানার মতানুসারে আবশ্যই এরকম একটি সিস্টেম রাখার জন্য আনুরোধ জানাচ্ছি।

মুহাম্মদ জুবাযের এর অনেক কটি পোষ্ট আমি পড়েছি। সব বক্তব্যের সঙ্গে একমতও নই। তবুও মনে করি তাঁর ব্লগ লিঙ্ক টি স্টিকি করা উচিত।

আর জুবাযের বেচে থাকবেন তাঁর কর্ম আর লেখালেখির মধ্য দিয়েই ।

তাঁর সন্তানদের প্রতি সমবেদনা।
৬২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৩
রুবেল শাহ বলেছেন: তাঁর আত্মার মাগফেরাত কামনা ,আন্তরিক শ্রদ্ধা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইলো।
৬৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৬
রিফাত হাসান বলেছেন: আল্লাহ তাঁর রূহের মাগফিরাত দিন।
৬৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০
সাফায়েত বলেছেন: তাঁর আত্নার শান্তি কামনা করছি।
৬৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: তাঁর আত্মার মাগফেরাত কামনা ,আন্তরিক শ্রদ্ধা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইলো।
৬৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৩
ফিউশন ফাইভ বলেছেন: মুহম্মদ জুবায়েরের সঙ্গে আমার পরিচয় ছিল না। দু একটা লেখা হয়তো পড়েছি। কিন্তু তার নামটা প্রায়ই শুনছিলাম এখানে-ওখানে- নানা উপলক্ষে। আজ শুনলাম, তিনি আর নেই! পঞ্চাশের পর যার জন্ম, তার তো বয়সই হয়নি। অকালমৃত্যু ছাড়া এ আর কী!

খুব বেশি ব্যাপারে আমার আফসোস থাকে না। কিন্তু মুহম্মদ জুবায়েরের সঙ্গে পরিচিত হতে না পারার একটা বড়ো আফসোস থেকে গেল!
৬৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৩
শয়তান বলেছেন: ব্লগার জুবায়ের ভাইয়ের জন্য শ্রদ্ধা
৬৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৯
নূহান বলেছেন: তাঁর আত্মার শান্তি কামনা করছি।
৬৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫২
নিহন বলেছেন: সবাই ওনার জন্য দোয়া করবেন ।
৭০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৪
ভাইপার বলেছেন: তার আত্মার মাগফেরাত কামনা করছি।
৭১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
নজরুল ফরাজী বলেছেন: জুবায়ের ভাইয়ের আত্নার শান্তি কামনা করছি।
৭২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
সৌমিত্রমজুমদার বলেছেন:
আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো তাঁর প্রতি। খুব কষ্ট লাগছে।
৭৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১২
আলোতে লিখব বলেছেন: আমরা দু:খ অনুভব করছি, বেদনাপ্লুত হচ্ছি। পরকালে তার আবাস ঘিরে থাকুক চিরকালীন আনন্দ।
৭৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
হমপগ্র বলেছেন: কিছু বলার পাচ্ছি না!

অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি মানুষটির জন্য। অনেক দোয়া করি যেন তাঁর আত্মা শান্তি পায়!
৭৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
পথিক!!!!!!! বলেছেন: কতজনাই তো ব্লগিং করছি...
হঠাৎ সত্যটা অনুধাবন হয়ে ওঠে..
কোন একদিন শেষ হয়ে যাবে
লগইন এর এই সফর...কোন একদিন
কখন যে কার ...কোন লগইনটিই শেষ
...কে জানে , কে ?

বেদনা শুয়েগেলো আমাকেও ....
পরকালে যা দরকার উনার জন্য তাই প্রাপ্তি হোক...
সৃিষ্ট কর্তা তাই ওনাকে প্রদান করুক....
সেটা শান্তি হলে শান্তি, সুখ হলে সুখ...স্থির হলে স্থির...




৭৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
শফিউল আলম ইমন বলেছেন: শ্রদ্ধা ছাড়া আর কিছু দেওয়ার নেই।
ভালো থাকুন যেখানেই থাকুন।
৭৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
আরিফ থেকে আনা বলেছেন: তার আত্মার মাগফেরাত কামনা করছি।
৭৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
ময়না কাঁটা বলেছেন: তাঁর আত্মা শান্তি পাক..
৭৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১
বিডি আইডল বলেছেন: শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সমবেদনা
৮০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১২
প্রবাস কন্ঠ বলেছেন: তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি
৮১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
আইরিন সুলতানা বলেছেন: সামহোয়্যার ইন -কে ধন্যবাদ মুহম্মদ জুবায়ের এর ব্লগ লিংকটি প্রথম পাতায় শ্রদ্ধাঞ্জলী হিসেবে স্টিকি করার জন্য ...আশা করি এতে আগামীর নতুন নতুন ব্লগাররা এই ব্লগটি সম্পর্কে জানবে এবং কোন ধরনের বিভ্রান্তি যেমন কেউ ভুল করে মন্তব্য করে হয়ত প্রতিউত্তর আশা করছে..এরকমটা হবে না ...
৮২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
তারার হাসি বলেছেন: আন্তরিক শ্রদ্ধা জানাই, তাঁর আত্মা শান্তিতে থাকুক।
৮৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
পলাশ জামান বলেছেন:
নিশ্চয় আবার দেখা হবে, আমরা সবাই আসব, কেউ হয়তবা আগে , আবার কেউ হয়তবা পরে, তাতে কি.............মহাবিশ্বের যেখানেই থাকুন ভাল থাকুন।
৮৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
মিলটন বলেছেন: মৃত্যুর কথা মনে আসলে প্রচন্ড ভয় হয়। আমি তো মরেই শান্তি পাবো কিন্তু আমার প্রিয়জনেরা? স্বার্থপরের মত চলে গিয়ে সব দুঃখ আর কষ্ট করার ভার দিয়ে যাবো তাদের।

সত্যি কথা বলতে কি এতক্ষণ এখানে ঢুকে কিছু লিখার মত দুঃসাহস হচ্ছিল না। কষ্টে কিছুই বলতে পারছি না।
৮৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৬
এস. এম. মেহেদী আকরাম বলেছেন: আমি উনার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।
৮৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৮
ফালতু মিয়া বলেছেন: হায়রে নিয়তী! এমনই হয়, মানুষ প্রতিদিন তার মতো মানুষ কে মরতে দেখে অথচ নিজের মৃত্যুর কথা ভুলে যায়।

তাঁর আত্নার বিদেহী আত্নার শান্তি ও পরকালে বেহেশত কামনা করছি।
৮৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২০
সাইফুর বলেছেন: শ্রদ্ধা জানাচ্ছি..
৮৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: কাল খবরটা জানবার পর থেকে মনটা খারাপ লাগছে..........
চলে যাওয়াটা এত সত্যি একটা ব্যাপার.........অথচ মনে হয় মেনে নেওয়া কঠিন।
আল্লাহ উনাকে শান্তিতে রাখুক।
উনার পরিবারের সবার জন্য শুভকামনা.........
ভালো থাকবেন অমিত........।
অদেখা মানুষের জন্য আপনার এই শ্রদ্ধাবোধ ,সুন্দর লেখা......এটাই তো উনার জন্য আপনার শুভেচ্ছা।
উনি যেখানেই আছেন নিশ্চয়ই তা বুঝতে পারবেন।
ভালো থাকবেন।
আমরা সবাই যেনো ভালো থাকি,সুস্হ থাকি,বেঁচে থাকি।
৯০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৪
জেমিনি বলেছেন: আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আর তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।
৯১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৪
পল্লী বাউল বলেছেন: এত সহজে মানুষ গুলো চলে যায়। খুব কষ্ট হয় কারো চলে যাওয়ায়। জুবায়ের ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি।
৯২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৭
সুমন চৌধুরী বলেছেন: বাংলা ব্লগিঙের পৌনে তিন বছরে এই প্রথম ব্লগিঙে পরিচয় হওয়া কাউকে হারালাম। এমন কাউকে হারালাম যিনি ভার্চুয়াল সম্পর্ক থেকে ক্রমশ খুব কাছে চলে এসেছিলেন।

সকালে খবরটা শুনে থমকে গিয়েছিলাম। তারপর সারাদিন ধরে চাপা যন্ত্রণা কুড়ে খাচ্ছে।

অনেক অব্যক্ত ছিল। প্রতিটি মৃত্যুই জীবিতের কাঁধে বোঝা চাপিয়ে দিয়ে যায়।

বেঁচে থাকা মানেই হয়তো এই বোঝাগুলি বয়ে বেড়ানো....
৯৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৯
এস্কিমো বলেছেন: জুবায়ের ভাই হয়ে থাকবেন আমাদের প্রেরনার উৎস।
৯৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৯
অপ্‌সরা বলেছেন: উনার আত্নার শান্তি কামনা করি।
৯৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪১
কণা বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন...


তাঁর পরিবারের প্রতি সমবেদনা...
৯৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫১
নাফিস ইফতেখার বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন......

জুবায়ের ভাইয়ের নাম আমি আজকের আগে শুনিনি, কারনটা অবশ্য ব্লগে আমার নতুনত্ব.......কিন্তু শুধু এটুকু জানি যে উনি আমাদেরই একজন ছিলেন.......আর আমাদেরই একজন যখন আমাদের ছেড়ে চলে যান তখন আমাদের কতোটা কষ্ট হয় তা বোধ করি এখানে আমরা সবাই জানি।

ওনার আত্মার মাগফিরাত কামনা করে শুধু প্রার্থনাই করতে পারি.......এর চাইতে বেশি কিছু নয়.......কারন এর চাইতে বেশি কিছু করার ক্ষমতাটা ঈশ্বর নিজের কাছে রেখেছেন.......

যে জগতেই থাকুন জুবায়ের ভাই........ভালো থাকবেন...........
৯৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৮
মনজুরুল হক বলেছেন: শ্রদ্ধাবনত তাঁর প্রতি।লাইট হাউস হয়ে থাকুন জুবায়ের ভাই আমাদের কালান্তরে......
৯৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০১
অন্যমনস্ক শরৎ বলেছেন: গভীর শ্রদ্ধা আর সমবেদনা।
৯৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০৯
েজবীন বলেছেন: উনার আত্নার শান্তি কামনা করছি.....উনার পরিবারের প্রতি সমবেদনা রইল



এই জাতীয় লেখাতেও আপত্তি জানানোর মানসিকতা হয় কি করে মানুষের!!!!
১০০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৯
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
রুহের মাগফিরাত কামনা করছি।
১০১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৫
আস্তমেয়ে বলেছেন: আপনার গন্দম আর মুহাম্মদ জোবায়েরের পৌরষ এক সাথে ব্লগে আসছিল, মনে আছে ভাইয়া? ওই দুইটা পড়ার জন্যই তখন ব্লগে আসতাম, নিয়মিত পাকা পাকা মন্তব্য করতাম। মুহাম্মদ জোবায়ের কখনও বুঝতে দেন নি আসলে বয়সে, প্রজ্ঞায় কত বড়। ওনার মেয়েকে নিয়ে লেখা সচলের পোস্টটাতেও একটা মন্তব্য করেছিলাম। সেটা খুব নাড়িয়ে দিয়েছিল সত্যিই। দিনটা আজকে খুব খারাপ। ইটস নট আ ডিসট্যান্ট ডেথ, তাই কেমন অদ্ভূত লাগছে। ফীলস লাইক আ পারসোনাল লস। মুহাম্মদ জোবায়েরের মেয়েতে আর ছেলেতে আর অসংখ্য লেখা দিয়ে অবশ্য আরও অনেক দিন থাকবেন তিনি।
১০২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৪
তপন বাগচী বলেছেন: আমিও শ্রদ্ধা জানাই। তাঁর সঙ্গে পরিচয় ছিল না। লেখার সঙ্গেও নয়। আজ চ্যানেল আই তাঁর মৃত্যুসংবাদ প্রচার করেছে।
তবে এই লেখা ব্লগে 'শ্রদ্ধাঞ্জলী' বানানটির শুদ্ধরূপ হবে শ্রদ্ধাঞ্জলি।
১০৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৪
লিপিকার বলেছেন: শ্রদ্ধেয় মুহাম্মদ জুবায়ের ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা....
১০৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৫
পাপী বলেছেন: যেখানেই থাকুন, ভালো থাকুন! উনার পরিবারের প্রতি সমবেদনা রইল।
১০৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৫
নিবিড় বলেছেন: খুব খারাপ লাগছে.....আমিও ডালাসে থাকি কিন্তু কোনদিন উনার কথা শুনি নাই.....শ্রদ্ধাঞ্জলি রইল
১০৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৬
ফারহান দাউদ বলেছেন: আজকে ব্লগে ঢুকেই এমন একটা দুঃসংবাদ দেখার জন্য তৈরি ছিলাম না,একেবারেই না,কয়েকবার শিরোনামটা পড়তে হয়েছে নিজেকে বিশ্বাস করানোর জন্য। ভক্ত পাঠক ছিলাম,নিয়মিত পাঠক ছিলাম তাঁর লেখার,যখন থেকে এখানে আসি। কি বলবো? কি বলার আছে? শুধু তাঁর আত্মার শান্তি কামনা করি।
১০৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪১
চাচামিঞা বলেছেন: খুবই খারাপ লাগলো, আল্লাহ তাঁর আত্নাকে শান্তি দেন.......দোয়া করি।
১০৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৫
রুখসানা তাজীন বলেছেন: জুবায়ের ভাইর লেখা হয়ত পড়েছি, এখন মনে করতে পারছিনা। এখন পড়ে হয়ত কমেন্ট করব, সেটা উত্তর কোনদিন পাওয়া যাবেনা জেনেও।
১১০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১২
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: এইসব এলিজি বয়ান নয়,
জুবায়ের ভাই - আপনাকে খুব দরকার ছিলো আগামী দিনগুলোয়, আমাদের প্রয়োজনে।
এভাবে কি পালানো যায়?
কী করে পালাবেন আপনি! কোথায়!!!
১১১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৯
হাই ৫ হাসান বলেছেন: তার আত্মার শান্তি কামনা করছি, তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ।
১১২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৬
নির্বাসিত বলেছেন: তাঁর লেখা পড়ি সবসময়েই। উপন্যাস "চুপকথা" পড়েছিলাম একটি ক্লিনিকের ওয়েটিংরুমে বসে। আমার চোখে জল দেখে আশপাশের লোকেরা ভেবেছিল যে আমি বোধহয় শরীরের যন্ত্রনায় কষ্ট পাচ্ছি। সে কথাটি মন্তব্যের আকারে জানি্য়েছিলামও তাকে। তিনি মজা পেয়েছিলেন।

তার লেখা এবং অন্যান্য তথ্য থেকে মনে হয়েছে যে আমি বয়সে তার কাছাকাছিই হবো হয়তো। জানি তিনি টেক্সাসে থাকতেন। মনেমনে প্ল্যান করেছিলাম যে যদি কোনদিন ওখানে যাই, তাহলে নিশ্চয়ই তার সাথে দেখা করবো। আমাদের অনেক কিছুই আলাপ করার জিনিস আছে।

গতমাসের শেষ দিকের কথা। আমরা ক্যালিফোর্নিয়াতে বেড়াতে যাবো। বাক্স-পেঁটরা বাঁধাবাঁধি করছি। এমন সময়ে তিনি সচলায়তনে তার শেষ পোস্ট টি দিলেন। বিষয়বস্তু, তার মেয়ে কলেজে পড়তে চলে যাচ্ছে। বড় বিষন্ন পোস্ট, বড় চোখে জল আনা পোস্ট। সবাই তাকে সান্ত্বনা দিয়ে মন্তব্য করছে।

আমার ভিতরে কেমন যেন করে উঠলো। আমি জানি কেমন এই অনুভূতিটি। গেল বছরে আমারও হয়েছিল এমনতরো অভিজ্ঞতা। সেই ব্যস্ততার মাঝেও দ্রুত একটি লেখা পোস্ট করলাম সচলে। লেখাটির শিরোনামে মুহম্মদ জুবায়ের এর নামোল্লেখ করা ছিল। লেখাটি পড়ে তিনি একটি মন্তব্যও করেছিলেন।

সেইই বোধহয় তাঁর শেষ মন্তব্য, তারপরই তো চলে গেলেন হাসপাতালে। আমরা প্রতীক্ষায় রইলুম, প্রতীক্ষায় রইলুম।

বড় কষ্ট হচ্ছে। ভীষণ আপনার মানুষ ভাবতাম তাকে। ভাইয়ের মতো, বন্ধুর মতো, শিক্ষকের মতো। অথচ তার সাথে কোনদিন দেখা হয়নি, কথা হয়নি। ক্ষ্ট হচ্ছে আপনার মেয়েটির জন্যে, কষ্ট হচ্ছে আপনার স্ত্রীর জন্যে, আপনার ছেলেটির জন্যে।

মুহ্ম্মদ জুবায়ের- এ আপনি কি করলেন? আপনার বুকে ছিল ভালবাসার অথই সাগর। এতখানি ভালবাসা ধারণ করতে পারার মতো মানুষ কি আর আমরা কোথাও পাবো?
১১৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩০
আরণ্যক যাযাবর বলেছেন:
জুবায়ের ভাই আর কোনদিন আরণ্যকের পেসিমিস্টিক মন্তব্যের জবাবে দেবেন না কোন অনন্য ছন্দমাখানো অপ্টিমিস্টিক মন্তব্য।

বলবেন না, তিনি,
এবং অতঃপর .. মেঘ কেটে যায়, রৌদ্রের দিন ফিরে আসে।

জুবায়ের ভাই আমাদের ফেলে গেলেন এই শ্বাপদসংকুল অরণ্যে।
১১৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।
১১৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৮
কালপুরুষ বলেছেন: ব্লগে আমার অন্যতম প্রিয় লেখকদের একজন ছিলেন। তাঁর কয়েকটি অসাধরণ লেখা এই ব্লগে পড়েছি। তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা রইলো এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।
১১৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৫
ঠুনকো বলেছেন: তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।
১১৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৯
অমি রহমান পিয়াল বলেছেন: কি শুনাইলেন এইটা অমিত!
১১৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
চিনি না জানি না ... তবুও ... বুকের ভেতর কষ্ট লাগছে
১১৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
মেহেদী ইকবাল রমি বলেছেন: অনেকটা শূন্য হল হৃদয়
চেতনার গভীরে আজ নীল মরিচিকা
অনন্ত সীমাহীন অন্ধকারে,
অদ্ভূত বিষন্ন কষ্ট।
হৃদয়ের সাজানো বাগানে,
এক একটি গোলাপের মৃত্যু।
উদাসীন মেঘে ভেসে চলে যায়
আমার খেয়ালী ভাবনাগুলো।
১২০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৬
রামন বলেছেন: মরহুমের প্রতি শ্রদ্ধা ও তাঁর বিদায়ী রুহের প্রতি মাগফেরাত কামনা করছি।
১২১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৫
রাজর্ষী বলেছেন: শ্রদ্ধান্জলী।
১২৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১২
সোহেল হাসান গালিব বলেছেন: তার সঙ্গে পরিচয় ছিলো না। লেখাও পড়ি নি এর আগে। এই পোস্টটির জন্য ধন্যবাদ, বিশেষত লিংকগুলি দেবার জন্য। অল্প সময়ের মধ্যে খুব দ্রুত তার লেখাগুলি কিছু পড়ে নিতে পারলাম। পড়ে মনটা আর্দ্রও হলো।

যে কোনো মৃত্যুই বেদনার। এবং সে বেদনা প্রতিকারহীন। তার প্রস্থানপথের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস উঠে এলো গভীর থেকে, নিজের জন্যেও।
১২৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৫
স্বাধীন_০৮ বলেছেন: আমি তাকে চিনিনা।আগে তার নামও শুনেছি বলে মনে নেই কারণ আমি ব্লগে নতুন।
তবুও তার এই চলে যাওয়াতে আমিও শোকাহত।
তার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করছি।
১২৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৮
বায়েজীদ বলেছেন: হঠাৎ ব্লগে ঢুকে এই দু:সংবাদটা দেখতে হলো।

এত চমৎকার যিনি লিখতে পারেন, তাঁকে কেন থেমে যেতে হয়?

হে অজানা জগৎ-এর নতুন অধিবাসী, ঐ জগৎ-এ আপনি শান্তিতে থাকুন।
১২৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:০৫
একরামুল হক শামীম বলেছেন: প্রিয় জুবায়ের ভাই বেচে থাকবেন আমাদের মাঝে। উনার আত্নার মাগফেরাত কামনা করছি।
১২৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:০৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: কিছু বেদনাবোধ এমন হয়, ঠিক ভাষায় প্রকাশ করা যায় না, অব্যক্ত ।

ব্লগে যখন প্রথম আসি, জুবায়ের ভাই তখন ধারাবাহিক উপন্যাসটি দিচ্ছিলেন,
কিছু পর্ব পড়েছিলামও,মন্তব্য করা হয়নি কখনও, কিম্বা দু'এক পর্বে মন্তব্য করেছিলামও হয়তো, এখন আর মনে পড়ে না ! উনি এখানে লিখা বন্ধ করলেন, নিয়মিত লিখতেন যদি, অন্তত ভার্চুয়াল একটা জানাশোনা গড়ে উঠতো । জানাশোনা গড়ে ওঠেনি, সেজন্যও আফসোস হচ্ছে ।


এই ব্লগেরই একজন ছিলেন তিনি । আমাদেরই একজন, এখানেই লিখতেন তিনি । তিনি ছিলেন, আজর আর নেই---কেমন শূণ্যতাবোধ, খুব কাছের প্রিয়জন হারানোর শোক যেন !

ওপাড়ে তিনি ভাল থাকুন, খুব ভালো থাকুন, এপাড়ে তাঁর প্রিয়জনরা ভাল থাকুক । খুব ভালো থাকুক, শোক কাটিয়ে ।

১২৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৩৩
রাগ ইমন বলেছেন: শ্রদ্ধা রেখে গেলাম। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের জন্য শুভকামনা ।
১২৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এভাবেই কেউ কেউ চলে যায়, চলে যেতে হয়, কেউ কেউ বেছে নেই, পৃথক প্লাবন....
১৩০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১০
সৌপ্তিক বলেছেন: কুন হারামীর বাচ্ছা মাইনাস দিছে?
১৩১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৯
নামবিহীন বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত নাসিব করুন
পরিবারটিকে হেফাজত করুন
১৩২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫২
ক্ষুদ্র বলেছেন: আ. রা. শিপন এর সাথে কন্ঠ মিলালাম । উনার আত্নার মাগফেরাত কামনা করি ।


সামহোয়ারিন কর্তৃপক্ষকে ধন্যবাদ ।
১৩৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৬
আশরাফ মাহমুদ বলেছেন: শ্রদ্ধা জানাই।
১৩৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০৪
শেষ বিকেলের মেয়ে বলেছেন: তাঁর আত্নার মাগফেরাত কামনা করি।
১৩৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০৮
আবুল বাহার বলেছেন: সামইনে আমার ব্লগ জীবনের শুরুতে যে কয়জন লেখকের লেখা ভালো লাগতো তাদের অন্যতম মুহম্মদ জুবায়ের ভাই । হঠাৎ দেখি উনি অনিয়মিত ব্লগে , জানলাম অন্য একটা ব্লগে লিখেন ।
http://www.nybangla.com তার অনেক লেখা পড়েছিলাম ।



কয়েকদিন আগে দৈনিক আমাদের সময়ে ছড়াকার লুৎফর রহমান রিটন জুবায়ের ভাইয়ের অসুস্হতার খবর দিয়ে একটি নিউজ করেছেন । তখন ভাবতে পারিনি তিনি এতো তারাতারি চলে যাবেন .....।


জুবায়ের ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করছি ।

পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ।
১৩৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:২১
মাহিরাহি বলেছেন: তার আত্মার মাগফেরাত কামনা করছি আর পরিবারের প্রতি রইল সমবেদনা।
১৩৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২৪
আনিক বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন......আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন...আমিন ।

১৩৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫৯
সমকালের গান বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন...

আন্তরিক শ্রদ্ধা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইলো।
১৩৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১০
রাজনীতি বলেছেন: জান্নাত বাসী হোক প্রিয় জুবায়ের ভাই। আর রইল বিনম্র শ্রদ্ধা।
১৪০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৪
আবু সালেহ বলেছেন: "ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজেউন", জুবায়ের ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি;
১৪১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৯
ফাহমিম বলেছেন: শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
বেঁচে থাকুন জুবায়ের ভাই।তাঁর কাজে, তাঁর সৃষ্টিতে।
১৪২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২১
জামাল ভাস্কর বলেছেন: জুবায়ের ভাইয়ের লগে এই অনলাইনেই প্রথম পরিচয়...আর অনলাইনেই তার মৃত্যুসংবাদ পাইলাম...মৃত্যুর সংবাদ কখনোই আনন্দের নয়...মুহাম্মদ জুবায়েরের মতোন মানুষের মৃত্যুসংবাদ কষ্টের...
১৪৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৬
আমি সাবের বলেছেন: তার আত্মার মাগফেরাত কামনা করছি আর পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা,ও জান্নাত বাসী হোক।
১৪৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪১
মো. লুৎফর রহমান বলেছেন: খুব খারাপ লাগছে।
সামহোয়ার থেকে আমরা একজন ভাল বন্ধুকে হারিয়েছি।
তাঁর শূন্যতা হয়তো পূরণ হবে না।
তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা রইল।
১৪৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯
মুনীর উদ্দীন শামীম বলেছেন: অনেক শ্রদ্ধা আর ভালবাসা................প্রাণের গভীরতা থেকে...
১৪৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৯
অজানা অচেনা বলেছেন: তাঁর আত্নার প্রতি শ্রদ্ধান্জলী।
১৪৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১০
ফজলুল কবিরী বলেছেন: দুদিন ধরে সবার মন্তব্য ও ভালবাসায় সিক্ত হওয়া পোস্টটি পড়ছি। নিজের শামিল হওয়া খুবই জরুরী মনে করছি। আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালবাসা তাঁর জন্য।
১৫০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৩
অম্লান অভি বলেছেন: তাঁর আত্মার শান্তি কামনা করি...................গতকাল আমি ছিলাম প্রায় নেট বিচ্যুত তাই আসা হয়নি সাহোইন অথবা সচলায়তনে তাই দেরীতে তোমাকে জানাই সালাম...............প্রতিউত্তর রোহিত নির্বাহ পৃথিবী এখনতো তুমি সচলায়তন তোমাকে চিনিয়েছিল আমাকে আর এই শ্রদ্ধাজ্ঞলী তোমার অন্য দ্বার গুলো খুলে দিল।
১৫১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৬
কেএসআমীন বলেছেন: বেঁচে থাকুক চিরকাল জুবায়ের ভাই আমাদের মাঝে...
১৫২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫
অংকন বলেছেন: গত কিছুদিন আগে হঠাৎ করে উঁকি মারি সচালয়াতনে । বাম পাশে আপডেট দেখছিলাম । তখন শুনেই মনটা কেমন করেছিলো । :(

আর আজ একি দেখলাম বুঝতেছিনা ।

শান্তিতে ঘুমিয়ে থাকুক । শ্রদ্ধা তাঁর প্রতি ।
১৫৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৬
শাহাব আহমেদ মামুন বলেছেন: এভাবে একে একে সব মনিষিদের হারিয়ে পেলছি আমরা। কি নিয়ে বেছে থাকবো। এ দেশে আরোও একজন জুবায়ের ভাই জন্ম নিবেন কি না সন্দেহ আছে।
১৫৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
টিপু বলেছেন: বড্ড বিষন্ন লাগছে।তাঁর বিদেহী আত্মার শান্তি হোক।
১৫৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১০
আরশাদ রহমান বলেছেন: আমাদের খুব কাছের মানুষ ছিলেন জুবায়ের ভাই। এত খারাপ লাগছে যে কিছু লিখতেও ইচ্ছা করছেনা। চিন্তায় আগের সব দিন মধুর সময় গুলোও এলোমেলো হয়ে খুব কস্ট দিচ্ছে।
১৫৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০
জিয়াউল বলেছেন: আমরা প্রত্যেকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহ জুবায়ের ভাইকে বেহেশ্ত নছিব করুন।
১৫৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
রণদীপম বসু বলেছেন: মৃত্যু আসলেই খুব যুক্তিহীন, একরোখা। যার যাবার মতো কোন সময়ই হয়নি, কোন যুক্তিতেই, তাঁকে নিয়ে গেলো !
মৃত্যু কি জানে না, একজন জুবায়ের ভাই'র বিকল্প কেবল একজন মুহম্মদ জুবায়েরই ? এমন বিকল্পহীন মানুষরা চলে গেলে কেবল স্তব্ধ হয়ে থাকা ছাড়া কী করবো আর ? কিছুকাল নীরবতা শুধু...শীতল নীরবতা...জমাট কঠিন...এবং...
১৫৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৫
আরশাদ রহমান বলেছেন: যদি কেউ জানতে চান জুবায়ের ভাইয়ের জানাজা এবং দাফন কখন এবং কোথায়:

Zanajah :
Date: 09/26/2008 (Friday)

Time: 3:10 PM (After Jumma Payer)

Location: IANT, Richardson Mosque (http://www.IANT.com )

Address: Dallas Central Mosque

840 Abrams Road

Richardson , TX 75081

972-231-5698



Dafon:
Date: 09/26/2008 (Friday)

Time: Right after Zanajah Prayer

Location: Restland Memorial Park (Islamic Garden)

Restland Funeral Home and Cemetery
13005 Greenville Ave
Dallas , TX 75243
Phone: 972-238-7111 or 800-749-7379
১৫৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৫
মু্ক্ত মানব বলেছেন: মরহুমের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। ওনার স্মৃতিচারনমূলক লেখাগুলো খুব আগ্রহভরে পড়তাম। হায়, সেসব এখন শুধুই বেদনা জাগানিয়া স্ম্বতি। জীবন এ্যাতো ছোট কেনে?
১৬১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৬
গিয়াস আহমেদ বলেছেন: জুবায়ের ভাইয়ের সাথে ব্যক্তিগত পরিচয় ছিল না। তবু কষ্ট পাচ্ছি। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
‌'সামহোয়ারইনব্লগ'কে ধন্যবাদ- একজন ব্লগারকে এ রকম শ্রদ্ধা জানানোর জন্য।
১৬২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০২
অ রণ্য বলেছেন: সমব্যাথী
এই ধরনের ঘটনাগুলো কেবল মন খারাপ করেনা
ভেঙে দিয়ে যায় যেন
১৬৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৩
সুরভিছায়া বলেছেন: তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি ।

 

মোট সময় লেগেছে ১.১৮৪৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
© অমিত আহমেদ: যে কোনো লেখা যে কোনো মাধ্যমে পুনপ্রকাশের অধিকার কেবলমাত্র লেখকের অনুমতি সাপেক্ষে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ