আমার প্রিয় পোস্ট
- কে কেমন লেখে? - এস এম মাহবুব মুর্শেদ
- অমিত আহমেদের বৃষ্টিদিন রৌদ্রসময় গল্প গ্রন্থ বিষয়ে আলোচনা (১) - জামাল ভাস্কর
- অমিত আহমেদের 'গন্দম' পড়ে ব্লগীয় রিভিউ - সন্ধ্যাবাতি
- রাহেলা হত্যা মামলার নিখোঁজ আলামত ও অন্যান্য দলিল - ফয়সল নোই
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- রহস্য সাহিত্যের ক্যাপ্টেন- কাজী আনোয়ার হোসেন - নিশাত
ফাটায়ালাও ঢাকা ওয়ারিয়র্স
১০ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৫
![]()
দৈনিক প্রথমআলোতে সেদিন শিরোনাম পড়ে আমার তৎক্ষণাৎ যা মনে হলো তা হলো “আরে সাব্বাশ!” সাংবাদিকেরা যে আমার মতো এতো উচ্ছসিত ছিলেন না তা স্পষ্ট বোঝা যায় সেদিন আর পর পর ক’দিনের সংবাদপত্রে, ওয়েবসাইটে। একটু গুতো মারতে গুগলে ক্রিকইনফো আর নানান সংবাদপত্রের লিংক চলে আসে। সেখানেও সেই একই রকম একগুঁয়ে মূলভাব, “বাংলাদেশের বিদ্রোহী ক্রিকেটারেরা টাকার লোভে দেশের সাথে বেঈমানী করেছে!”
সাংবাদিকরা খুব সহজেই এই তেরো ক্রিকেটারদের গায়ে “বিদ্রোহী”, “বিশ্বাসঘাতক”, “অর্থলিপ্সু” তকমা লাগিয়ে দিলেন। কেনো? এই তেরোজনের মধ্যে জাতীয় দলে ছিলেন মোটে ছয়জন (আফতাব, কাপালী, নাফিস, রেজা, ধীমাণ আর মোশাররফ)। তাও জানার উপায় নেই এদের মধ্যে ক’জন নিউজিল্যান্ড সিরিজে সুযোগ পেতেন। রফিক আগেই অবসর নিয়েছেন। হাবিবুলের অবস্থানও তেমন মজবুত ছিলো না। বাকিরা কেউ জাতীয় দলে খেলেনি। কথা ঠিক এদের পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রম দিয়েছে অর্থ ঢেলেছে। কিন্তু তা তো মাগনা নয় খেলার বিনিময়ে।
আজকের বিনোদন-বাজার ও পেশাদারিত্বের যুগে খেলা আর শখ নেই। আয়োজকেরা হয়ে গেছেন ব্যবসায়ী আর খেলোয়াড়েরা চাকুরে। এখানে আবেগ কিংবা ঠুনকো মূল্যবোধের কোনো দাম নেই। আমার আগের লেখাতেও ঠিক এই কথাটিই বলেছিলাম। বলেছিলাম বাংলাদেশের খেলোয়াড়দের পেশাদারিত্ব শিখতে হবে। আমাদের “তথাকথিত” বিদ্রোহী তেরো খেলোয়াড় কিন্তু হাতে-কলমে ঠিক তাই দেখিয়ে দিলেন। চলে যাবার কারণ হিসেবে তারা বলেছেন তাদের সাথে করা অনাচার/অবিচার। অর্থ নয়। তবে সেটি এখানে বিবেচ্য নয়। যা বিবেচ্য তা হচ্ছে - নিজেদের পরিস্থিতি বিচারে তারা পেশাদারের মতো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন। তাদের এই সিদ্ধান্ত হয়তো বিসিবিকেও পেশাদারিত্ব শেখাবে। দেখাবে বাঙালি ক্রিকেটারদের যাবার অন্য জায়গাও আছে।
আচ্ছা বাদ দেই না-হয় এসব আলোচনা। বরং আইসিএল কেনো বিদ্রোহী হলো তার কারণ শুনি। তারা তাদের নিজেদের টুর্নামেন্ট চালু করেছে। তো? ক্রিকেটাররা ক্রিকেটই খেলছেন। ভালো কোচ পাচ্ছেন। উন্নত ট্রেনিং সুবিধা পাচ্ছেন। এমনকি নিজের দেশ কিংবা শহরের নাম পিঠে চড়িয়েই খেলতে পারছেন। এ-কি দোষের কিছু? কেনো আইসিএল-এ খেললে সেই খেলোয়াড়কে নিষিদ্ধ করা হবে? বিসিসিআই আর আইসিসি কি ক্রিকেট কিনে রেখেছে যে তাদের কথা ছাড়া ক্রিকেট খেলা যাবে না?
দোষ আসলে সেখানে নয়। দোষ হচ্ছে হচ্ছে বিসিসিআই এই খেলা থেকে অর্জিত টাকার কোনো ভাগ পাচ্ছে না। একদম সংক্ষেপে বলি। বিশ্বজুড়ে ক্রিকেটের বাজার নিয়ন্ত্রণ করে বিসিসিআই। আর এই কারণে কোনো দেশই ওদেরকে ঘাঁটাতে সাহস পায়না। আইসিসি তো অনেক আগে থেকেই বিসিসিআই-এর পকেটে ঢুকে বসে আছে।
এরপরে আছে ভারতের প্রাদেশিক রাজনীতি। শক্তিশালী প্রদেশগুলো সবাই ভারতীয় জাতীয় দলে তাদের এক/দুইজন খেলোয়াড় দেখতে চায়। অনেক ভালো খেলোয়ার এজন্য বাদ পড়ে যায়। ম্যাচ গড়াপেটা আর বাজীর ব্যাপার-স্যাপারও আছে বলে কপিল দেব ও অন্যান্যরা প্রায়ই ইঙ্গিত দেন। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটারদের একটি বড় অংশ বিসিসিআই এর উপর খাপ্পা।
অন্যদিকে ভারতের এসেল গ্রুপ চাচ্ছিলো ক্রিকেট ব্যবসার কিছু ভাগ পেতে। কিন্তু বিসিসিআই এর হর্তা-কর্তাদের সাথে ব্যক্তিগত ঝামেলা থাকায় একাধিক বার বেশি টাকার প্রস্তাব দিয়েও এসেল গ্রুপ ভারতের (কিংবা অন্য দেশের) ক্রিকেট সম্প্রচার স্বত্ত কব্জা করতে পারেনি। পরে তারা অনেকটা বাধ্য হয়েই বিসিসিআই এর উপরে যারা নাখোশ তাদের সঙ্গে নিয়ে নিজেরাই নিজেদের লীগ খুলেছে। এতে ব্যক্তিগত ভাবে আমি দোষের কিচ্ছু দেখি না।
আইসিএল-এর বাংলাদেশ নিয়ে আগ্রহের পেছনেও কিন্তু বানিজ্য আছে। ব্যাপার এরকম যে যতো বেশি দেশ আইসিএল-এ খেলবে ততো বেশি দর্শক। ততো বেশি বিজ্ঞাপন। আপনি মানুন আর না মানুন। সমর্থন করুন আর না করুন। ক্রিকেট ফ্যান হলে আপনাকে স্বীকার করতেই হবে যে ঢাকা ওয়রিয়র্স খেলতে শুরু করার পর থেকে আপনি এই টুর্নামেন্টের খবর রাখবেন। আর তা জানে বলেই দেশের সংবাদপত্রগুলোও সিরিজের আপডেট দেবে। এভাবে বাংলাদেশের মিডিয়া আর দর্শকের একাংশ কিন্তু ওদের হাতে চলে গেলো। পাকিস্তানের লাহোর বাদশাহস-এর আদলে বাংলাদেশ নিয়ে একটি দল করার ইচ্ছে তাদের গতবছরও ছিলো। সে সময় তারা আশরাফুলকে অফার দিয়েছিলো। শুনি সে নাকি নিমরাজীও ছিলো। পরে সেই পরিকল্পনা আর ব্যাটে-বলে হয়নি।
আগামীকাল থেকে শুরু হচ্ছে আইসিএল ২০-২০ ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপে ঢাকা ওয়রিয়র্সের যাত্রা। প্রথম খেলা চেন্নাই সুপারস্টারসদের সাথে। আমি মনে প্রানেই ওদের সমর্থন দেবো। আমাদের মাটির ছেলে। বাংলাদেশের ছেলে। ওদের নামের সাথে জড়িয়ে থাকবে আমার এই হতভাগ্য দেশটিরও নাম। তাই আগামীকাল টিভিস্ক্রিন কিংবা ইন্টারনেট ব্রাউজারের সামনে আমাকে হাত মুঠো করে বসতেই হবে।
ঢাকা ওয়রিয়র্স… ফাটায়ালাও!
© অমিত আহমেদ
ছবি কৃতজ্ঞতা: Indian Cricket League
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ক্রিকেট, বাংলাদেশ, ঢাকা ওয়রিয়র্স ;
প্রকাশ করা হয়েছে: খেলা বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হোসেইন বলেছেন:
পিলাস দিলেও একমত হইতে পারি নাই ।খেলোয়াড়রা আইসিএল খেলার ব্যাপারে আমার চিন্তা ঠিকই আছে । কিন্তু এদের যখন ডাকা হইছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে , তখন এরা আসে নাই ।
আলোচনা করতে পারত , তারপর কইতে পারত যে টাকার জন্য খেলতেছি , কিন্তু যেহেতু খেলা বেআইনি না তাই আমাদের নিষিদ্ধ করবেন ক্যান ?
কিন্তু তারা গেছে চোরের মতো । তাগোর রক্ত মাংসের মাঝে আমাগো অনেক ত্যাগ তিতিক্ষা আছে , তারা বীরের মতো গেলে তাদের সমর্থন করতাম ।
আর আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো কিছু বেজন্মার আখড়া । এরা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাইতে গিয়া ১০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষনা করছে । কী আর কমু ।
লেখক বলেছেন: এটা আপনি ঠিক বলেছেন। ওদের আত্মবিশ্বাস কম ছিলো। গলাবাজী যা করেছে তা ভারতে গিয়ে। তবে নকীবুল বারীর মন্তব্য পড়লে বোঝা যায়, এর কারণ আছে। কে চায় যেচে পড়ে নাকাল হতে? বিসিবির হয়ে ঢাকা একাদশ নাম নিয়ে খেললে সমস্যা নাই। সমস্যা আইসিএল এ ঢাকা ওয়রিয়র্স নাম নিয়ে খেললে।
চাচামিঞা বলেছেন:
ঠিক বলেছেন......বিসিবি এর এখন বোঝার সময় হয়েছে, ওরা সরকারি সীল মারা প্রতিস্ঠান......দেশের অনান্য সরকারি প্রতিস্ঠানের মতো তাদেরও অলরেডি ঘুনে ধরে গেছে......আর তাদের ছাড়াও ক্রিকেটারদের আরো জায়গা হয়েছে....যেখানে বেশী বেতন পাওয়া যায়.....সম্ভবত সামনের ১০ বছরে ইন্ডিয়ান ক্রিকেট লীগের মতো আরো লীগ চালু হবে.....টাকার খেলা শুরুতো মাত্র এখানেই........আচ্ছা.....কাউন্টি ক্রিকেট খেলতে পাড়লে ইন্ডিয়ান ক্রিকেট লীগ কি দোষ করলো, বিষয়টা বিস্তারিত যদি কেউ বলতেন।
নকীবুল বারী বলেছেন:
লো মোরালিটি পরিচয় দিয়েছে ওরা..........(আফতাব, কাপালী, নাফিস, রেজা, ধীমাণ আর মোশাররফ)........বাংলাদেশ জাতীয় টিমকে যে ভাবে বিদায় দিয়েছে তা ছিলো দেশকে লাত্থি দেয়ার মতো..............এখানে নিজেদের পকেট ভরতে দেশকে মূল্যায়নই করে নাই তারা....দেশের প্রতি যাদের ফিলিংস নাই...........তাগো প্রতি ভোদাইরাই ফিলিংস দেখায়...............ওগো চোদনের টাইম নাই............
লেখক বলেছেন: ওরে ব্বাপরে!
আপনি হয়তো জানেন না, ওরা বলেছিলো জাতীয় দল ডাকলে ওরা খেলবে। আইসিএল এর সাথে ওরা যে চুক্তি করেছে তাতে এটা আছে।
একরামুল হক শামীম বলেছেন:
হুমমম খেলার ফলাফলের খোঁজ রাখবো।
তপন চৌধুরি বলেছেন:
বিসিসিআই (বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড) পুরা দুর্নিতিবাজদের যায়গা৷ আমার মতে দেশের খেলোয়ারদের গালাগালি না দিয়ে বিসিসিআই কে নিয়মিত গালাগালি দেয়া উচিত৷ দেশের ক্রিকেটর উন্নতি হলে তার পুরা কৃতিত্ব খেলোয়ারদের আর আবনতি হলে পুরা দায়িত্ব বিসিসিআইর
আবারো বলছি, ওরা যেভাবে পালিয়ে গেছে সেটা দেখে ওদেরকে অন্য সবকিছুর চেয়ে লোভী বলেই মনে হয়েছে বেশী।
লেখক বলেছেন: টাকার ব্যাপারতো আসবেই। ক্রিকেটার যারা অবসর নিয়েছেন তাদের খবর রাখেন? কে কোথায় আছে? মানুষ মাত্রেই অর্থনৈতিক নির্ভরতা চায়। দেশের প্রতি দায়বদ্ধতা কিভাবে ক্ষুণ্ন হলো সেটা একটু বুঝিয়ে বলেন। ওরা আগেও ক্রিকেট খেলতো এখনো ক্রিকেট খেলে।
মুর্তজা হাসান খালিদ বলেছেন:
হাডাইবো হাডাইবো, হেতারা মাতা আর ব্যাট হাডাইবো মাগার বল হাডাইতারবো না
আমার জন্য লেখা বলেছেন:
ওগো চোদনের টাইম নাই............ নিমকহারামের দল
লেখক বলেছেন: কি ভাবে নিমকহারাম?
আমি একটি ভালো চাকরি পেয়ে আগেরটি ছেড়ে দিলে কি নিমকহারাম হলাম?
লেখক বলেছেন: চাচামিঞা বলেছেন: আচ্ছা.....কাউন্টি ক্রিকেট খেলতে পাড়লে ইন্ডিয়ান ক্রিকেট লীগ কি দোষ করলো, বিষয়টা বিস্তারিত যদি কেউ বলতেন।
কিংবা আইপিএল এ খেললে?
হোসেইন বলেছেন:
সব কথার শেষ কথা হইল গিয়া , যদি ভালো খেলে তাইলে দেখবেন সবাই কইব ক্রিকেট বোর্ড বদমাশ । আর খারাপ খেললে কইব খেলোয়াড়রা বদমাশ ।আমরা সবসময়ই জিতার দলে ।
লেখক বলেছেন: এটা একটা খাঁটি কথা বলেছেন।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
সহমতআমরা কোনো খেলোয়াড়কে টাকা দিয়ে কিনে রাখি নাই যে খেলার সুযোগ না দিলে ঘরে বইসা থাকবে, অন্য কোথাও খেলা যাবে না। ওরা যা উপার্জন করেছে, খেলে করেছে। ওদের পেট ওরা চালাবে, সেখানে অন্য কারো কিছু বলার থাকতে পারে না, বা বিদ্রোহী বলার অধিকার থাকে না।ল
এরশাদ বাদশা বলেছেন:
বেইমানদের শোচনীয় হারের প্রত্যাশায় রইলাম। বেইমানদের জন্য কোনো সহানুভূতি নয়।
লেখক বলেছেন: চাচামিঞা বলেছেন: আচ্ছা.....কাউন্টি ক্রিকেট খেলতে পাড়লে ইন্ডিয়ান ক্রিকেট লীগ কি দোষ করলো, বিষয়টা বিস্তারিত যদি কেউ বলতেন।
লেখক বলেছেন: মনে করে কষ্ট করে লিংক খুঁজে দিয়েছেন! অনেক অনেক ধন্যবাদ কাঁকন!
কঁাকন বলেছেন:
সহমতবিসিসির সাথে বিরোধ না থাকলে এটা বিদ্রোহী লিগ না হলে আমরাই গর্ব করে বলতাম সোনারছেলেরা আইসিএল এ চান্স পেয়েছে
লেখক বলেছেন: সেটাই।
সাগর সরকার বলেছেন:
চাচামিঞা বলেছেন:আচ্ছা.....কাউন্টি ক্রিকেট খেলতে পাড়লে ইন্ডিয়ান ক্রিকেট লীগ কি দোষ করলো, বিষয়টা বিস্তারিত যদি কেউ বলতেনসহমত
হিমালয়৭৭৭ বলেছেন:
আইসিএল পুরোটাই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ইগোগত সমস্যা..তবুও আইসিএল এর কারণে আমি মনে করিনা আইসিএল এর কারণে আমাদের খুব ক্ষতি হয়েছে, কারণ আফতাব ছাড়া বাকিদের কেউই ধর্তব্যের মধ্যে পড়েনা...
জটিল বলেছেন:
মাঝে মাঝে তো মনে হয় জাতীয় দলের সাথে ঢাকা ওয়ারিওর্স এর খেলা উচিৎ , জাতীয় দলের ই উন্নতি হবে এতে
গিফার বলেছেন:
কালকে কয়টায় খেলা?
লেখক বলেছেন: সন্ধ্যা সাতটায়।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
প্লেয়াররা আইসিএলে যাওয়ার পরের সপ্তায় প্রথম আলোর স্টেডিয়ামের একটা পুরা পাতায় খালি পাবলিক ওপিনিয়ন ছিল ... মোটামুটি নাইন্টি নাইন পার্সেন্ট মানুষের কথা হচ্ছে এদের দেশপ্রেম নাই, এরা বেইমান ...এইখানেও দেখতেছি নকীবুল বারীদের প্রতিক্রিয়া ...
আমি একটা জিনিস খালি বুঝি না, আমাদের দেশের প্লেয়াররা ছাড়া বাকি সব মানুষ এত দেশপ্রেমিক, তাও আমরা দুর্নীতিতে চ্যম্পিয়ন হই কেমনে ...
টাকা সবাই চায়, টাকার জন্য নিজের মারে পারলে বেইচা দেই, খালি প্লেয়ারদের বেলার দেশপ্রেমের ঘন্টা বাজাই ... হিপোক্রেসির চূড়ান্ত ...
পোস্টের সাথে একমত ...
নকীবুল বারী বলেছেন:
টাকার উপার্জনের একটা লিমিট ও নিয়মতান্তিকতা আছে। ব্লগিং কইরা কি টাকা আসে.......তাইলে মানুষ ব্লগিং করে ক্যান.... মা-বাপরে সেবা কইরা টাকা আসে? তাইলে মানুষ ব্লগিং করে ক্যান.....একটা বিতর্কিত স্থান থাইকা স্পাইয়ের মাধ্যমে প্রস্তাব আইলো...কোন হালা জানলো না... .তারপর অবসর লইয়া কোটি টাকার নেশায় ভাগলো...এইটা আর যাই হোক তারা দেশের মান সম্মান রাখতে গেছে এইটা বললে মিথ্যা বলা হবে...হেরা গেছে ট্যাকা কামানোর ধান্দায়.কিন্তু দেশরে যে ভাবে অবমাননা কইরা গেছে সেইখানেই আপত্তি......আমাগো জাতীয় দল কি বেইল লেস নাকি......কোন সম্মান দেখায় নাই তারা সো আমিও তাদের প্রতি কোন সম্মান দেখামু না.............টাকা সবাই চায়....টাকা সবাই ইনকাম করে..................মোরালিটিটা দেখার বিষয়.....
লেখক বলেছেন: পেশার সাথে ব্লগিং, মায়ের সেবা এসব মিলিয়ে ফেললে তো ভাই বিশাল সমস্যা। ক্রিকেট খেলা ক্রিকেটারদের পেশা। এই করেও ওরা পেট চালায়। আর আপনি বললেই আইসিএল বিতর্কিত হয়ে গেলো? বিতর্কের মতো কি করেছে ওরা?
কিতর্কিত কাজ করেছে বিসিসিআই, আইসিসি আর ওদের হাত ধরে বিসিবি, যার কারণে ওদের অবসর নিয়ে আইসিএল এ যেতে হলো।
একটা কথা জ্ঞানি লোকেরা বলে। আপনি আবার আমার মতো "ভোদাই" নন, তাই আপনি নিশ্চই জানবেন - "দেশকে ভালোবাসতে হলে সিস্টেমকে ভালোবাসতে হয় না।" বিসিবি বাংলাদেশের ক্রিকেট কিনে রাখে নাই যে প্রতিটি বাঙালির তাদের লেজ ধরে ক্রিকেট খেলতে হবে।
লেখক বলেছেন: তৃতীয় প্যারা তৃতীয় লাইনে কোটেশন মার্কের ভেতরে "সিস্টেমকেও" হবে। "সিস্টেম" নয়।
নকীবুল বারী বলেছেন:
২য় ব্লগিংএর জায়গায় সেবা পড়তে হবে
নকীবুল বারী বলেছেন:
কাউন্টি ক্রিকেট খেলতে পাড়লে ইন্ডিয়ান ক্রিকেট লীগ কি দোষ করল-এর জবাব অবসর লইয়া কাউন্ট্রি খেলার দরকার হয় না...
কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট লীগ অবসর লইতে হয় ক্যান.....???? জাতীয় টিমে টাইম দিলে পয়সা আসে না সেই জন্য....???
লেখক বলেছেন: ওই একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন। বিসিবি থেকে অবসর নিয়ে খেলার প্রেক্ষাপট কে তৈরি করে দিলো? কিংকর্তব্যবিমূঢ় এর মন্তব্যটিও পারলে পইড়েন।
রন্টি চৌধুরী বলেছেন:
পুরো পোষ্টের সাথেই একমত।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















