ভোলার চরফ্যাশনের সাগর উপকূলের ঢালচর এবং সংলগ্ন চর শাহজালাল ও শাহ পরানে বস্নাক ডায়মন্ড নামে খ্যাত কালো বালিসমৃদ্ধ খনিজ সম্পদের প্রাথমিক সন্ধান পাওয়া গেছে। অস্ট্রেলিয়ান কোম্পানি প্রিমিয়ার মিনারেল লি.এর অনুসন্ধানে মূল্যবান খনিজ বালির সন্ধান মিলেছে। কোম্পানির বাংলাদেশী এডভাইজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের শিক্ষক ড. মাহমুদ আলম এ তথ্য জানিয়েছেন।
অস্ট্রেলিয়ান কোম্পানি প্রিমিয়ার মিনারেল লিমিটেড চরফ্যাশনের সাগর উপকূলীয় ঢালচর এবং সংলগ্ন চর শাহজাহাল ও চর শাহপরানের সৈকতে অনুসন্ধান চালিয়ে মূল্যবান বালি সমৃদ্ধ খনির প্রাথমিক অস্তিত্বের বিষয়ে নিশ্চিত হয়েছে। গতকাল অনুসন্ধানকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা এ সম্পাদ উত্তোলনে ভোলা জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছেন। চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। অনুসন্ধানকারী কোম্পানির বাংলাদেশী এডভাইজার ঢাকা বিশ্ববিদ্যালয় ভূ-তত্ত্ব বিভাগের শিক্ষক ড. মাহমুদ আলম জানান, সন্ধানপ্রাপ্ত সম্পদের মধ্যে খনিজ মিনারেল বালি, মিনারেল ডিউকন, ডুটাইল, ডায়ানেট, ইনমেনাইট এবং ম্যাগনেটাইট জাতীয় মূল্যবান বালি রয়েছে। প্রাথমিকভাবে এ সম্পদের অস্তিত্বের প্রমাণ মিলেছে। তবে ব্যাপক অনুসন্ধানের জন্য সরকারের উচ্চ পর্যায়ের অনুমতির অপেক্ষা চলছে। গতকাল জেলা প্রশাসক'র আহূত সভায় প্রধান এজেন্ডা ছিল এই খনিজ সম্পদের সুরক্ষা এবং উত্তোলনে স্থানীয় প্রশাসনের করণীয় স্থির করা।
চরফ্যাশন উপকূল মূল্যবান খনিজসম্পদের সন্ধান প্রাপ্তি খবর ছড়িয়ে পড়লে গতকাল বিকেল থেকে সর্বত্র আনন্দ উৎসব ছড়িয়ে পড়ে। আনন্দ মিছিল হয়েছে ঢালচর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



