somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাইমস অব ইন্ডিয়ার নিবন্ধে যা বলা হয়েছে

২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাইমস অব ইন্ডিয়ায় গতকাল স্ট্র্যাটেজিক বিশ্লেষক ভাস্কর রায় ইঙ্গিত দিয়েছেন যে, ভারতকে দেয়া ট্রানজিট শুধু পণ্য পরিবহনেই নয়, দরকার হলে উলফা দমনে কাজে লাগানো হবে। সেক্ষেত্রে ভারতীয় সৈন্যরা বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে আসামে ঢুকবে। টাইমস অব ইন্ডিয়া ভারতের অন্যতম শীর্ষ পত্রিকা। এই পত্রিকাটি গতকাল “ফ্রেন্ডস অ্যান্ড নেবারস” শীর্ষক একটি নিবন্ধ প্রকাশ করে। এর লেখক ভাস্কর রায়। তিনি মূলত বিএনপি-জামায়াত জোটকে আক্রমণ করেন।

আর এটা করতে গিয়েই তিনি ওই ইঙ্গিত দেন। যৌথ ইশতেহারের ১৪ দফায় ‘ট্রান্সপোর্টেশন অ্যান্ড কানেকটিভিটি’-র ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হয়েছে। ২৪ নম্বর দফায় কানেকটিভিটি শব্দটির মানে করা হয়েছে, একটি স্থানের সঙ্গে অন্য একটি স্থানের যোগাযোগ। আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ ভারতের অনুদানে (গ্র্যান্টস) তৈরি হবে। দু’দেশের রেল কর্মকর্তাদের একটি যৌথ দল কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে আসবে তা ঠিক করবে। এ প্রসঙ্গে কানেকটিভিটি শব্দটি ব্যবহার করা হয়। ৩১ দফায় কানেকটিভিটি ব্যবহার করা হয়েছে বিদ্যুতের ক্ষেত্রে। সুতরাং কানেকটিভিটি শব্দটি ট্রানজিটের চেয়ে ব্যাপকতর অর্থে এসেছে। কানেকটিভিটি প্রশ্নে নির্দিষ্টভাবে পণ্য পরিবহনের কথা বলা নেই। বিশ্লেষকরা বলেন, এর আগে ট্রানজিট প্রশ্নে দু’দেশের মধ্যে যেসব কথাবার্তা হয়েছে তাতে নির্দিষ্টভাবে গুডস বা পণ্য চলাচলের কথা এসেছে। টাইমস অব ইন্ডিয়ায় ভারতের মনোভাবটি তুলে ধরতে ভাস্কর রায় উল্লেখ করেন যে, ‘বিএনপি ও জামায়াতের বেশির ভাগ বিরোধিতা অদ্ভুত। বিএনপি নেতা ও জাহাজ ব্যবসায়ী সালাহউদ্দিন কাদের চৌধুরী যিনি ১৯৭১ সালে পাকিস্তানিদের সহযোগিতা করেছেন, তিনি অভিযোগ করেন, ভারতের প্রতিশ্রুত এক বিলিয়ন ডলারের ঋণ দেশে শুধুই দুর্নীতি বাড়াবে। এবং চট্টগ্রাম বন্দর ভারতকে ব্যবহার করতে দেয়ার ফলে জেলাটি বাংলাদেশ থেকে ভাগ হয়ে যাবে। উলফার জন্য দশ ট্রাক বোঝাই অস্ত্র চোরাচালানের সঙ্গে চৌধুরী জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। মজার বিষয় হলো- বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর-পূর্ব ভারতে যেতে দিতে বিএনপি কঠোরভাবে বিরোধিতা করছে। এর কারণটা খুবই সোজাসাপ্টা। তারা চায়, উত্তর-পূর্ব ভারতে বিশেষ করে আসামে কোন বিদ্রোহ ছড়িয়ে পড়লে ভারতের সৈন্যরা যাতে দ্রুত সেখানে যেতে না পারে তা তারা প্রতিহত করতে চায়।’’

(Much of the BNP-JEI opposition is outlandish. Senior BNP leader and shipping magnate, Salauddin Qader Choudhury, who collaborated with the Pakistani army in 1971, alleged that the $1 billion credit line offered by India would only increase corruption in the country, and that Indian access to Chittagong port could result in the breaking away of the district from Bangladesh. There are allegations that Choudhury was involved in the smuggling of 10 truckloads of arms meant for the ULFA in north-east India. Interestingly, the BNP has stubbornly opposed giving India access to its north-east through Bangladesh. The reason was quite straightforward. It wants to prevent quick access of Indian troops to the north-east, especially Assam, in case of an insurgent upheaval.)

উল্লেখ্য, টাইমস অব ইন্ডিয়ার ওই নিবন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাতে বলা হয়, বাংলাদেশে ভারত বিরোধী শক্তি রয়েছে। তবে ভারত যদি ভাল পদক্ষেপ নেয় আর জনগণ যদি তার সুফল পায় তাহলে এটা সমস্যা নয়। সে কারণে ভারতের উচিত হবে তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন ইত্যাদি সমস্যার সুরাহা করা।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×