somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারায় পদদলিত বাংলাদেশের জাতীয় পতাকা

০৪ ঠা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ব্লগে লেখা "ইফ্‌তেখার মোহাম্মদ" এর লেখা এই খবরটি পড়ে বড়ই দুঃখ লাগল। তাই সবার সাথে শেয়ার করলাম। মুল লেখাথেকে কপি করা।

মূল লেখা এখানেঃ মূল লেখা

কান্ড অবাক হওয়ার মতোই। কিন্তু সমীকরণ কিংবা হিসেব একেবারেই সরল। সত্যিই তারা 'ভারত-বগিতে' পা দিয়ে রাজনীতির মাঠ উত্তপ্ত করতে চাইছেন। তাই ট্রানজিট কিংবা টিপাইমুখ বাঁধের পর এবার বেছে নিলেন বাংলাদেশের জাতীয় পতাকা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা নিয়ে সাকা-নিজামীদের গাত্রদাহ নতুন নয়। সেই সুরেই এবার কলকাতার তারা টিভি মাঠে নেমেছে। ঠিক সাকা-নিজামীদের পরিকল্পনা অনুযায়ী ওদের হাতে ভারতবিরোধী ইস্যু তুলে দিতেই তারা টিভি নিজস্ব আয়োজনে বাংলাদেশের জাতীয় পতাকা পদদলিত করার দৃশ্য সম্প্রচার করেছে। তারা টিভিতে জোট আমলে যুবরাজখ্যাত ব্যক্তির মোটা অঙ্কের বিনিয়োগই তাদের হাতে ইসু্য তুলে দেয়ার আয়োজন নিশ্চিত করেছে। নাকি ওখানে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদেরও বিনিয়োগ এই প্রক্রিয়া ত্বরান্বিত করেছে?

আক্ষরিক অর্থেই হতবাক হওয়ার মতো কান্ড। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ঢাকার দর্শকরা তারা টিভি চ্যানেলের গানের অনুষ্ঠানের মঞ্চের ওপর অঙ্কিত জাতীয় পতাকার ওপর দাঁড়িয়ে সঙ্গীত পরিবেশন করতে দেখেছেন। '৭১-এর ঘাতক-রাজাকার, বাংলাদেশবিরোধী শক্তি ছাড়া ঢাকার অধিকাংশ দর্শক তাৎক্ষণিক চ্যানেল পাল্টে নেন। কেউ বা টেলিভিশন বন্ধ করে দেন। কিন্তু দর্শকরা যে দৃশ্য দেখেছেন তাতে তাদের রক্তক্ষরণ শুরু হয়। পত্রিকা অফিসে ফোন করে জানান তারা টিভির বাংলাদেশের পতাকা অসম্মান ও ষড়যন্ত্রের কথা।

তারা টিভিতে এক সময় কাজ করতেন কিন্তু বর্তমানে তারা টিভি ছেড়ে দিয়েছেন এমন একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেছেন, জোট আমলের অলিখিত যুবরাজ তারা টিভিতে বিপুল অর্থলগ্নী করেছেন। জোট আমলে যুবরাজের সঙ্গে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী উলফার গভীর সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে উলফারও তারা টিভিতে বিনিয়োগের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে উলফাপ্রধান অরবিন্দ রাজখোয়া গ্রেফতারের পর ভারতীয় পত্রিকায় সাক্ষাতকার দিয়ে বলেছে, "বাংলাদেশ সরকার বিশ্বাসঘাতকতা করেছে।" মূলত আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলতেই তিনি এমন বক্তব্য দিয়েছেন বলে বিশ্লেষকদের অভিমত। তারা টিভিও বাংলাদেশী ভারতবিরোধী সেন্টিমেন্ট চাঙ্গা করতে, বর্তমান মহাজোট সরকারকে বেকায়দায় ফেলতে এই কুৎসিত-রুচিহীন অপকর্মটি করেছে বলে সংশিস্নষ্ট সূত্র মনে করছে।

সূত্র: দৈনিক জনকন্ঠ


ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, ২০০৫ সনে একটা উটকো ঝামেলায় প্রতিপক্ষের হয়ে হাজির হয়েছিলো বিএনপির এক রানিং এমপির ভাতিজা। হাতে ওয়ারলেস, লম্বায় ৬ ফুট । যে কেউ দেখলে ভাবতে পারে সামরিক বা বেসামরিক গোয়েন্দা সংস্থার লোক। ভাব-ভঙ্গিতে তেমনই ইংগীত করছিলো। বাদুনুবাদের এক পর্যায়ে চার্জ করে বসলাম। বেচারা পরিচয় দিলো তিনি তারা টিভির সংবাদিক(!) , হা হা প গে। সাংবাদিকরা ওয়ারলেস ব্যবহার করে এই প্রথম দেখলাম। পরে আরও বিস্তারিত খোঁজ নিয়ে দেখলাম, সে মামুলী একটা রিপোর্টার মাত্র। এমপির ভাতিজা হবার সুবাদে সে তারা টিভিতে। বেশীরভাগ দলীয় লোকেদেরই নাকি সেখানে চাকুরি হয়েছিলো। বিএনপির লগ্নি করা অর্থে চালিত প্রতিষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা পদদলিত হয়েছে, বিষয়টা আসলেই উদ্বেগজনক। নিন্দা ও ঘৃণা রইলো এসব লোকেদের জন্য

**ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাইকে অনুরোধ দয়াকরে এই পোস্টটাকে ছড়িয়ে দিন জাতে করে আরো বেশি লোক এইটা জানতে পারে।**
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৫
১২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×