আমার প্রিয় পোস্ট

আওরঙ্গজেব

আমরা মুসলমানরা কোথায়?

০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:১২

শেয়ারঃ
0 0 0

আমি অস্ট্রেলিয়ার যে জায়গায় থাকি তা মেলবোর্ন থেকে প্রায় ২৭০ কি.মি. দূরে। আমার কাছে যেহোবাহ উইটনেসের লোকজন প্রায়ই ধর্মের দাওয়াত দিতে আসেন। আমি ক্রমে তাদেরকেও ইসলামের দাওয়াত দিতে লাগলাম। আহমেদ দীদাতের লেখা গুলো থেকে পাওয়ারপয়েন্ট স্লাইড বানিয়ে তাদেরকে বুঝাতাম। কিন্তু তারা সব যুক্তি এড়িয়ে যান। মাস কয়েক আগে তাদেরকে যখন দেখালাম তাদের বাইবেল টেম্পারড, তখন তারা তা বুঝতে পেরে কিছুটা শক্ত কন্ঠে বললেন, 'উই ডোন্ট ওয়ানট আওয়ার বাইবেল টু বি ডাউন'। এর পরে আমার লেকচার এড়িয়ে যান। আমি আর সুযোগ পাইনি। ওনারা অনিয়মিত ভাবে আসেন, তাদের ম্যাগাজিন দিয়ে দ্রুত চলে যান।

গতকাল রাতে ও আজ সেহরিতে আহমেদ দীদাতের 'মুসলমানদের উদ্দেশ্যে আহমেদ দীদাতের বক্তব্য' (নিচের লিন্ক ১ দেখুন) পড়ছিলাম। শেষ করতে পারিনি। উইকেন্ড ও সেহরির কারণে সকালে ঘুমিয়ে ছিলাম। ৯:৩০ তে আমার স্ত্রী ডেকে বলল কেউ জানি এসেছে। ঘুম চোখে দরজা খুলে দেখি ৭০উর্ধ ভদ্রলোক দুটি বাংলা লেখা ম্যাগাজিন নিয়ে দাঁড়িয়ে। ইনি বছর দেড়-দুই আগে সর্বপ্রথম এসেছিলেন এবং এরপর থেকে নিয়মিত আসতেন। মাস কয়েক আগে যখন শেষবারের মত এসেছিলেন তখন বলেছিলেন ওনি ওনাদের বাংলাদেশ সংস্হা থেকে আমার জন্য বাংলা ম্যাগাজিন অর্ডার দিয়েছেন, আসতে ৮ উইকস লাগবে। এখন মনে পড়ল আমার। ওনি ম্যাগাজিন দুটি দিয়ে সুন্দর করে হেসে বললেন, ওনার তাড়া আছে। চলে গেলেন।

এরকম একজন বৃদ্ধলোক সকালে এসে আমাকে ধর্মীয় দাওয়াত দিয়ে গেলেন, আর আমি ঘুমাচ্ছি। আহমেদ দীদাতের লেখার পঠিত অংশের কথা মনে পড়ল। কি সুন্দর ভাবে ওনার বক্তব্যের সাথে আমার অবস্হা মিলে গেল।

তিনি বলেছেন, "আসল কথা হল - ওরা জানে কিভাবে ব্যবস্থা করতে হয়। খৃষ্টানদের উপায় জানা আছে। তারা সক্রীয় আছে - তাদের কর্ম পদ্ধতি নিয়ে; অশুভ কর্মকান্ড নিয়ে ভুল রাস্তায়। ধ্বংশাত্বক প্রক্রিয়ায়। আমরা আছি সিরাতুল মুস্তাকিমের উপর। আছি তবে মৃত লাশের মত অবস্থায়। সঠিক পথে আছি তবে মৃত কিন্তু খৃষ্টানরা সজীব ও সক্রিয় রয়েছে বাতিল এর উপরে। ওরা ছলে বলে কৌশলে আমাদের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করছে। আমাদের পাকড়াও এর চেষ্টায় আছে।"

আমার মনটা খারাপ হয়ে গেল। মনে প্রশ্ন আসল, আমরা মুসলমানরা কোথায়? জানার জন্য দীদাতের নিচের লেখাটি দয়া করে পড়ুন।
৬.১০.২০০৭

লিন্কঃ
১। http://trivuz.com/blog/?p=25

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৭. ০৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:৫৯
মাহমুদ রহমান বলেছেন: চমৎকার।

আওরঙ্গজেব ভাই, মাঝে মধ্যে এরকম অভিজ্ঞতামূলক পোস্ট দিয়েন। উপকৃত হব.......।
১০. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫২
'ভিমরু' বলেছেন: লেখাটা প্রিয় পোষ্টে যুক্ত করলাম।
১১. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৬
মাহমুদউল্লাহ বলেছেন: ভাল লেখা। ৫। আমার বাসাতেও (টোকিও) একজন অস্ট্রেলিয়ান ভদ্রলোক আসেন নিয়মিত যিহোভা ধর্ম প্রচারের জন্য। তবে কোনো কারণে উনি বুঝতে পেরেছেন যে আমাকে পথে আনতে পারবেন না। তাই এখন উনার টারগেট আমার নেপালী হিন্দু রুমমেট। বেচারাকে প্রিয়ই ঐ ভদ্রলেকের বয়ান শুনতে হয়।

 

মোট সময় লেগেছে ১.৭৭৮১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আস্সালামু আলাইকুম,

এই ব্লগের নিয়মাবলী:
১. পোস্ট রিলেটেড কমেন্ট ছাড়া অন্য কমেন্ট মুছে ফেলা হবে।
২. অভদ্র ভাষা ব্যবহারকারীদের ব্লক করার আগে এক-বা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই