আমার প্রিয় পোস্ট

আওরঙ্গজেব

বিচার বিভাগের স্বাধীনতা, কলামিস্ট ফরহাদ মজহারের মন্তব্য, ও 'বাংলাদেশী এস্কিমো' ভাইয়ের পোস্ট

২২ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৩

                       

সম্প্রতি বাংলাদেশ সরকার বিচার বিভাগের স্বাধীনতা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে। এনিয়ে কলামিস্ট ফরহাদ মজহার বিয়াম ফাউন্ডেশনের এক সভায় মন্তব্য করেছেন। সভাই ভেজাল বিরোধী অভিজানের সফল নায়ক প্রখ্যাত ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা আবেগাপ্লুত মন্তব্য করেন। বিস্তারিত এখানে দেখুন।
এরপর 'বাংলাদেশী এস্কিমো' ভাইয়ের একটি পোস্ট আমাদের ব্লগে আসল।

আমি বিচার বিভাগ ও এর স্বাধীনতার বিষয়টি কম বুঝি, কিন্তু আমার নিচের মতামত গুলো আপনারা বিবেচনা করে দেখতে পারেন।

১. বিচার বিভাগ স্বাধীন হওয়া প্রয়োজন। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। জনগনের ন্যায়বিচার প্রাপ্তির এটি অন্যতম পুর্বশর্ত।

২. এর সাথে আরেকটি বিষয় সম্ভবত বেশী প্রয়োজন, তা হল আইন বিষয়ে যেখানে যেখানে পড়ানো হয় ও যেখানে যেখানে প্রাক্টিস করা হয় সে সব জায়গায় (কলেজ/ইউনিভার্সিটি ও কোর্ট) পলিটিক্স ব্যান করা অপরিহার্য। কারন, না হলে নিম্নোক্ত ফলাফল হতে পারে:
ক. বিচারকরা স্টুডেন্ট লাইফ থেকে পলিটিক্সে জড়িয়ে যাবেন, এতে কর্মক্ষেত্রে পলিটিক্স বিষয়ক মামলায় ওনার পক্ষে নিরপেক্ষ থাকা সম্ভব নাও হতে পারে।
খ. নিরপেক্ষ বিচারক পাওয়া কষ্টকর হতে পারে। বিচারক নিয়োগ ও পদোন্নতি নিয়েও সমস্যা হবে। উদাহরণ: বিচারক ফয়েজির পদোন্নতি, প্রধান বিচারপতি নিয়োগে কিছু সিনিয়র বিচারপতিকে সুপারসিড, বিচারপতিদের অবসরের বয়স বাড়ানোর জন্য আইন পাস, ইত্যাদি।
গ. সংবিধান মতে সুপ্রীম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ট বিচারক তত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। সম্প্রতি (২০০৬-২০০৭) ঘটে যাওয়া তত্বাবধায়ক সরকার নিয়ে অনিশ্চয়তা এর বড় উদাহরণ।
ঘ. আইন ব্যবসায়, বিশেষ করে সুপ্রীম কোর্ট বার সমিতিতে যারা আছেন, তাদের প্রায় অনেকে রাজনীতির সাথে জড়িত। এদের যার যার রাজনৈতিক দলের প্রতি আনুগত্যের ফলে অনেক সময় অনৈতিক ভাবে বা প্রভাব খাটিয়ে (টাকার লেনদেন তো আছেই) মামলার রায় নিজেদের পক্ষে আনার চেষ্টা করেন। ২০০৬-২০০৭ সালে আমরা বিচারাঙ্গনে কতিপয় সিনিয়র আইনজীবী কর্তৃক ভাঙচুর ও প্রভাব খাটিয়ে প্রধান বিচারপতির মাধ্যমে মামলার রায় তাতক্ষনিক প্রত্যাহারের ঘটনা প্রত্যক্ষ করেছি।

৩. কলামিস্ট ফরহাদ মজহার বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্জকর করা ঠিক হবে না। এটা সাংবিধানিক প্রশ্ন। সুতরাং সংসদই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সংসদকে পাশ কাটিয়ে তড়িঘড়ি করে এ সিদ্ধান্ত নিলে দেশ আরও বিপর্যয়ের মুখে পড়বে বলে তিনি মত দেন।

আমার মতে, এটি একটা কঠিন ব্যাপার। কারন,

আসলে যেহেতু এটি সংবিধানের ব্যাপার, বর্তমান অনির্বাচিত তত্বাবধায়ক সরকার সংবিধান পরিবর্তন করতে পারেন না। সংসদে প্রয়োজনীয় বিল পাস করার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলে এ সরকার তা পারবে না।

আবার দেখা যাচ্ছে অতীতের নির্বাচিত সরকাররা বার বার সুপ্রীম কোর্ট থেকে সময় নিয়েও বিচার বিভাগকে আলাদা করেনি। তার মানে ফরহাদ মজহারের মন্তব্য কতখানি প্রযোজ্য তাও প্রশ্নসাপেক্ষ।

সর্বোপরি, এই অনির্বাচিত তত্বাবধায়ক সরকার দেশের দুই শীর্ষ দলের দু'প্রধানকে কারাগারে রেখে বিচার বিভাগের স্বাধীনতা আনাতে নিজস্ব কোন লাভ আছে কিনা তাও বিবেচনা করা যেতে পারে। কারন, এপর্যন্ত তত্বাবধায়ক সরকারের কিছু কিছু কাজ অনেকের দৃষ্টিতে সমালোচিত হয়েছে, তার মানে তত্বাবধায়ক সরকার সবসময় নিরপেক্ষতার মানদন্ড অতিক্রম করতে পারেনি। এমতাবস্হায় বিচার বিভাগের স্বাধীনতার কারণে, ফরহাদ মজহারের মতো বিচক্ষণ কলামিস্ট (সব কলামিস্টরাই বিচক্ষণ, কারন তাঁরা অনেক জানেন) প্রশ্ন তুলতেই পারেন।

আরো বিস্তারিত জানার জন্য আজকের (২২.১০.২০০৭) নয়াদিগন্ত দেখুন
২২.১০.২০০৭

 

 

  • ১৯ টি মন্তব্য
  • ৩৬০বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি
১. ২২ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৯
comment by: `হাসান বলেছেন: নয়াদিগন্ত নামক দলীয় একটি পত্রিকার লিংক যিনি লেখার সুত্র হিসাবে দেন তার লেখাতে কি থাকতে পারে তা না পড়েই ধারনা করা সম্ভব।
২. ২২ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৬
comment by: মনিটর বলেছেন: বিশিষ্ঠ সমাজসংস্কারক অাওরঙ্গজেবের সাথে আমিও একমত।নির্বাচিত সরকার ক্ষমতায় আসা পর্যন্ত থানা-পুলিশ-কোর্ট কাচারী, ভোগ-ত্যাগ সব স্থগিত করা হোক।
৩. ২২ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৩
comment by: বান্দর মিঞা বলেছেন: নাভদ বলেছেন :
২০০৭-১০-১৮ ২০:৪৪:৫৬
@আওরঙ্গজেব
২০০১/০২ সালের দিকে বু্য়েটের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির থেকে ভি.পি. পোস্টের জন্য আওরঙ্গজেব নামে (ব্যাচ
\'৯৫-কম্পিউটার বিভাগ-তিতুমীর হল) একজন দাড়িয়েছিল সে পরে সিংগাপুর হয়ে বর্তমানে অস্ট্রেলিয়া তে আছে।
আপনি কি সেই ব্যক্তি?



ইহাই উহা।
৪. ২২ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৬
comment by: হাসিব বলেছেন: বান্দরের কথা হাচা নি ? - আওরং গো
৫. ২২ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৯
comment by: `হাসান বলেছেন: আমি আগেই এই প্রশ্ন করেছি, উনি জবাব দেন নাই
৬. ২২ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৬
comment by: আওরঙ্গজেব বলেছেন: @হাসান,
সালাম,
১. কোনটি দলীয় পত্রকা নয় - জানতে পারি?
২. সমকাল, ভোরের কাগজ, বা জনকন্ঠের রেফারেন্স দিলে আপনার মন্তব্য কি হবে?
৩. আমার বিশ্বাস উল্লেখিত তিনটি পত্রিকার চেয়ে নয়াদিগন্তের পাঠক সংখ্যা বেশী।
৭. ২২ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৪
comment by: `হাসান বলেছেন: সালাম শব্দটা যে আপনি ইউজ করছেন এটা কি ঠিক আছে?
"নয়াদিগন্ত যে একটি বিশেষ দলের/ মতাদর্শের লোক ছাড়া কেউ পড়েনা" এটা আপনি স্বীকার না করতে চাইলেও আমার মনে হয় অধিকাংশ মানুষ একমত হবেন আমার সাথে
৮. ২২ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৭
comment by: `হাসান বলেছেন: নাভদ বলেছেন :
২০০৭-১০-১৮ ২০:৪৪:৫৬
@আওরঙ্গজেব
২০০১/০২ সালের দিকে বু্য়েটের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির থেকে ভি.পি. পোস্টের জন্য আওরঙ্গজেব নামে (ব্যাচ
\'৯৫-কম্পিউটার বিভাগ-তিতুমীর হল) একজন দাড়িয়েছিল
আপনি কি সেই ব্যক্তি?
৯. ২২ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৭
comment by: রেজা করিম বলেছেন: িলখেত চাইেলই অেনক িকছুই েলখা যায় িকন্তু েলখাটা িক িলখছি জানা থাকা চাই। েদশটা েসানার বাংলা বলেই খুব সহজেই েলখা যায়। বাংলােদশটােক মােননতো?
১০. ২২ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪০
comment by: `হাসান বলেছেন: আওরঙ্গজেব ভাই উততর না দিয়েই চলে গেলেন!!
১১. ২২ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৪
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন: এই লেখাটাকে আমার নিছক আলোচনা, কিছু প্রশ্নের উত্থাপন ছাড়া আর কিছুই মনে হয় নি!? কমেন্ট পড়ে অবাকই হলাম। নিরপেক্ষভাবে শুধু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা কি সম্ভব নয় এই ব্লগে?


এনিওয়ে আমি এ বিষয়ে কম বুঝি কিন্তু আপনার চিন্তাধারা ও প্রশ্নের ধারা ভালোই লেগেছে। আসলেই চিন্তা করার মতো।
১২. ২২ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৯
comment by: ইছামতীর পাড়ে বলেছেন: ৫
১৩. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:২৮
comment by: ডাক্তার অব নাজির শাঈল রমনপ্রিয় বলেছেন: আোরন্গজেব গত ১৫ বছরের নির্বাচিত সরকার আর জামাত সমর্থিত চার দলীয় জোট এ কাজটি করেনি কেন? আপনার জামাত কি করসে ২০০১-২০০৬ পর্যনত
১৪. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৪
comment by: এস্কিমো বলেছেন: জনাব আওরঙগ ভাইজান,

আপনি বলছেন.."আমি বিচার বিভাগ ও এর স্বাধীনতার বিষয়টি কম বুঝি"।

ঠিকাছে, তবে নয়া দিগন্তের মতো একটা জামাতী পত্রিকার লিংক দিলেন কেন?

কম বুঝি কমবুঝি বলে ঠিকই জামাতী দৃষ্টিভ্ঙগী প্রচার করার চেষ্টা করাটা কিন্তু একটা চালাকী।

আর এখানে আমি আসলাম কিভাবে?
১৫. ২২ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৫১
comment by: মাহমুদ মামূন বলেছেন: আর কত ভন্ডামী করবা ? @ আওরঙ্গজেব
১৬. ২৩ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৩৩
comment by: আওরঙ্গজেব বলেছেন: সালাম টু অল,
মূল আলোচনা (পয়েন্ট ১-৩) থেকে পাঠকরা বিচ্যূত হয়ে গেছেন ...
দয়া করে কমেন্ট মূল আলোচনায় সীমাবদ্ধ রাখুন।
১৭. ২৩ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:০০
comment by: ডাক্তার অব নাজির শাঈল রমনপ্রিয় বলেছেন: আোরন্গজেব গত ১৫ বছরের নির্বাচিত সরকার আর জামাত সমর্থিত চার দলীয় জোট এ কাজটি করেনি কেন? আপনার জামাত কি করসে ২০০১-২০০৬ পর্যনত

১৮. ২৩ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:০৭
comment by: এস্কিমো বলেছেন: আোরন্গজেব গত ১৫ বছরের নির্বাচিত সরকার আর জামাত সমর্থিত চার দলীয় জোট এ কাজটি করেনি কেন?
১৯. ০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৬
comment by: আওরঙ্গজেব বলেছেন: সালাম টু অল,
১. @ডাক্তার অব নাজির শাঈল রমনপ্রিয় ও এস্কিমো, ঠিক বলেছেন। সব সরকারই নিজেদের স্বার্থ দেখেছে হয়ত।

 



 

comment by:
আস্সালামু আলাইকুম,

এই ব্লগের নিয়মাবলী:
১. পোস্ট রিলেটেড কমেন্ট ছাড়া অন্য কমেন্ট মুছে ফেলা হবে।
২. অভদ্র ভাষা ব্যবহারকারীদের ব্লক করার আগে এক-বা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩৯৭৪২