আমার প্রিয় পোস্ট
- প্রথম আলোঃ মিথ্যাচারেও প্রথম - মিনহাজ
- খাইছে রে! - শরীফ উদ্দীন
- সেনাবাহিনী থেকে ইসলামি ভূত তাড়ানোর ‘সেকুলার প্লান’ -- ফরহাদ মজহার - আহসান মোহাম্মদ ক
- বাংলাদেশে ইসলামী দলে অনুপ্রবেশ করছে ইসরাইলের মোসাদ? -- ড. হোসেন খিলজী - আহসান মোহাম্মদ ক
- ইসলাম সম্পর্কে অমুসলিমদের কিছু প্রশ্নের উত্তর। উত্তর নং: ১। - তৌসিক আহম্মেদ
- একজন সাবেক ইহুদী ও একজন নাস্তিকের সংলাপ - দ্বীপবালক
- জিয়ার আমলে জাহানারা ইমাম রাজাকার মওলানা মান্নানের সাথে এক সাথে শিক্ষা কমিশনে কাজ করেছেন - মাইনুল
- কম্যুনিজমের রক্তাত্ত ইতিহাস। কম্যুনিজমের হিংস্রতার ইতিহাস।কম্যুনিজমের গনহত্যার ইতিহাসের ডকুমেন্টরি গুলো দেখুন।যা আড়াই কোটির ও বেশী নিরিহ মানুষ হত্যা কারী। - ভ্রুক্ষেপিত জ্ঞান
- বঙ্গবন্ধু সম্বন্ধে এবছর ২৬ শে মার্চে নিজামী কি বলেছেন? - মাইনুল
- আওয়ামী বর্বরতার শিকার এক শক্তিশালী কবি, আহমদ ছফার বর্ণনায় - সুধী
- মুহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে লেখা সুফিয়া কামালের কবিতা - সুধী
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতা - শান্ত
- সত্য মিথ্যার লড়াই... সোনালী দিনের ডায়েরী থেকে - আলমগীর আহসান
- "বাঙালীর যা কিছু শ্রেষ্ঠ ও গৌরবময়, তা সব-ই মুসলমানদের দান" সাম্প্রতিক একটি সাক্ষাতকার (৩য় পর্ব) - সাম্প্রতিক
- মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত-১৯ - মোহাম্মদ আলী আকন্দ
- তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র - সুশীল সমাজ
- বিংশ শতাব্দিতে বিশ্বে সবচেয়ে বড় জোচ্চুড়ি (যেকোন আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হোন) - রাহা
- ধৈর্যের বড় পুরস্কার... - আলমগীর আহসান
- আরো কিছু সম্ভাব্য উপদেষ্টাদের পরিচিতি!!! - এহহামিদা
- Text of Simla Agreement & War Criminals - শাহীন - চট্টগ্রাম
- ব্লগে বিরাজমান অস্থিরতা বিষয়ে দৃষ্টি আকর্ষণ !! - নোটিশবোর্ড
- @শুধুমাত্র তাওহীদুর্ রুবুবিয়্যাহর স্বীকৃতি প্রকৃত মুসলমান হওয়া ও আযাব মুক্তির জন্য যথেষ্ট নয় ৩ - ফজলে এলাহি
- @শুধুমাত্র তাওহীদুর্ রুবুবিয়্যাহর স্বীকৃতি প্রকৃত মুসলমান হওয়া ও আযাব মুক্তির জন্য যথেষ্ট নয়-২ - ফজলে এলাহি
- আমার কিছু কথা! - হমপগ্র
- কানাডার আকসা পারভেজের মৃত্যুঃ একটি তুলনামূলক বিশ্লেষণ - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- বিদায় সামহ্যোয়ারইন ব্লগ !!! (বইপাগল-এর সর্বশেষ পোস্ট) - বইপাগল
- বিবিসির সাথে কুত্তার বাচচা অনুগত শ্রেষ্ঠের সাক্ষাতকার (উতসর্গঃ ব্লগের সকল রাজাকার জামাত বিরোধী আমার ভাই বোনরা) - সিহাব চৌধুরী
- দুঃখিত বীর মুক্তিযোদ্ধা, কামারুজ্জামান কামেলে পড়েননি - ওয়ামি
- আল্লাহ্ কে, তাঁর পরিচয় কি? তিনি দেখতে কেমন, তাঁর লিঙ্গ কি? - আবূসামীহা
- ইটিভির মিথ্যাচারের প্রমাণ - ওয়ামি
- যাদের কারনে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি - বাঙাল যুবক
- এই ভন্ডামীর শেষ কোথায়? - ইছামতীর পাড়ে
- নিধিরাম সর্দার নামক অসভ্য ব্লগারের কাহিনী - শীখা
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- ঠিক যেন ২৮ অক্টোবরের আওয়ামী বর্বরতা !!
- নিপুপাওয়ারফুল
সালেহী ও সুবহানের কথা এরা ভুলে গেছে। এবার লেগেছে আব্দুল খালেকের বিরুদ্ধে
১১ ই জুন, ২০০৮ ভোর ৬:৪৮
বেশীদিন হয়নি বিজ্ঞ আদালত এদের তথ্যসন্ত্রাসের মুখোশ উম্মোচন করেছেন। সালেহী ও সুবহানের কথা এরা ভুলে গেছে। এইতো সপ্তাহ খানেক আগে দুটি পৃথক মামলায় আদালত সালেহী ও সুবহানকে যথাক্রমে চান্চল্যকর রাবির ড: তাহের হত্যামামলা ও ত্রানের টিন আত্নসাৎ মামলায় বেকসুর খালাস দিয়েছেন। চিহ্নিত তথ্যসন্ত্রাসীরা এখন লেগেছে, সাতক্ষীরার সাবেক এমপি আব্দুল খালেকের বিরুদ্ধে।
যে ডেইলিস্টারের থেকে এরা আব্দুল খালেকের বিরুদ্ধে অপরাধের রেফারেন্স দিয়েছে, সেই আলো-স্টারই মূলত সালেহী কে ড: তাহের খুনের মাস্টার মাইন্ডার ও সুবহানকে অবৈধ প্রভাব খাটিয়ে ত্রানের টিন নিজের প্রতিষ্ঠিত ক্লিনিকে বরাদ্দ দেয়ার অভিযোগে দূর্নীতিবাজ রূপে প্রতিষ্ঠিত করেছিল যথাক্রমে ২০০৬ ও ২০০৭ সালে। এহেন দেশপ্রেমিক (!) মিডিয়াগুলো জনগনের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য তা পাঠকই ভেবে দেখুন।
এরা মনে করে, হিটলারের প্রচারমণ্ত্রী গোয়েবলসের কায়দায় একযোগে সবাই হুক্কা হুয়া করলে কারো বিরুদ্ধে বিচারের আগেই পূলিশের চার্জশীট বা মামলা হলেই অপরাধ প্রমাণিত হয়ে যায়। তাই এরা আজগুবী পরিসংখ্যান নিয়ে ব্লগে পোস্টও দেয়। অথচ, বিবেক-বুদ্ধি সম্পন্ন যে কেউ একথা স্বীকার করতে বাধ্য হবেন যে, বিচারের আগে যে কেউ অপরাধী প্রমাণিত হয় না। এটা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ মাত্র। আর বাংলাদেশের পূলিশ ঘুষ খেয়ে যে কারো বিরুদ্ধে চার্জশীট দিতে পারে। আর যেখানে অনির্বাচিত সাংবিধানিকভাবে অবৈধ সরকার যেখানে ক্ষমতায় সেখানে এ আশংকা আরো প্রবাল।
শিক্ষিত হয়েও এদের বিবেকবুদ্ধি কখন জাগ্রত হবে কেউ কি বলতে পারেন?
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৮ সকাল ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মাহমুদ রহমান বলেছেন:
ইনারা অভিযোগ দায়ের হয়েছে, চার্জশিট দাখিল হয়েছে ইত্যাদি নিয়ে পোস্ট দিলেও ফলাফল নিয়ে খুব একটা আগ্রহ দেখান না।
লেখক বলেছেন: কারণ, ইনারা জানেন ইনারা তথ্যসন্ত্রাসী।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
তুই ড়াজাকার
লেখক বলেছেন: আপনি কি 'মুক্তিযুদ্ধ ব্যবসায়ী'? লাভ ভাল হবে, চালিয়ে যান।
আবু তাশফীন বলেছেন:
এরা এমনি।
রাজনীতি বলেছেন:
ভয়াবহ তথ্য সন্ত্রাস। এদের মুখ ধীরে ধীরে উন্মোচন হবে। ইনশাআল্লাহ। জাতি ঘৃনা ভরে প্রত্যাখ্যান করবে এদের। ধন্যবাদ। ভাল পোষ্ট।
রাজনীতিক বলেছেন:
ভাই প্রথম আলো এসব খবর না দিলে আমাগো এস্কিমোরা কি নিয়া পোস্ট দিবো? একটু দয়া করেন তাদের প্রতি। তাগো দলে এমন কোন মানুষ নাই যে দুর্নীতি করে নাই। তাই সবখানে দুর্নীতিবাজ খোজে।
আলিফ দেওয়ান বলেছেন:
আব্দুল খালেককে ধরে তার মাহি মেরে দেওয়া হোক
কুয়াশা বলেছেন:
এগিয়ে যান
চে বলেছেন:
রাজাকারী বিষয় ছাড়া আপনি কি আর কিছু লিখতে পারেন না?
লেখক বলেছেন: একই কথাটি এস্কিমোর ব্লগে গিয়ে লিখে আসুন।
ধন্যবাদ।
দরদী নজরুল বলেছেন:
Click This Linkআপনারই লেখা থেকে উদ্ধৃতি দিচ্ছি :"বিশ্বের অবৈধ রাষ্ট্র ইসরাইল গতকাল গাজার জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়। ফলে গত ৭০ বছরেরও বেশি সময় ধরে স্বাধীনতাবঞ্চিত ফিলিস্তিনের ৭ লাখ লোক আজ আলো থেকেও বঞ্চিত। সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই মানবিক বিপর্যয়ের মাঝেও ইহুদী ইসরাইলী সেনাবাহিনী বিমান হামলা অব্যাহত রেখেছে, যারা গত কয়েক দিনে ফিলিস্তিম মণ্ত্রণালয় ধ্বংস ও বেশ কয়েকজন ফিলিস্তিনীকে হত্যা করেছে।"
ইসরাইল বিশ্বের অবৈধ রাষ্ট্র, অসংখ ফিলিস্তিনীকে হত্যা করেছে- এগুলোতো কোন আদালতে প্রমানিত না।
এই লেখায় আপনি বলেছেন "অথচ, বিবেক-বুদ্ধি সম্পন্ন যে কেউ একথা স্বীকার করতে বাধ্য হবেন যে, বিচারের আগে যে কেউ অপরাধী প্রমাণিত হয় না। "
আপনার কথায়ই আপনি বিবেক-বুদ্ধি সম্পন্ন নন। আপনার সাথে কে তর্কে যাবে?
খুনী সর্বত্রই খুনী। জামাতে যে দালালেরা আছে, তাদের বিচার খুনী হিসাবেই হবে।
লেখক বলেছেন: কিসের সাথে কি তুলনা করলেন? একটি দেশ/জাতি/দল কি পরিমাণ অপরাধ করেছে তার জন্য বিভিন্ন সংস্হা কর্তৃক 'গ্রস' পরিসংখ্যানই যথেষ্ট। গত শতাব্দীতে ১৯৪৮ সালের আগে ইসরাঈল রাষ্ট্র মধ্যপ্রাচ্যে ছিল না। ইসরাঈল রাষ্ট্র কারা কেমনে বানাল তা সকলে জানেন। অনুরূপ ভাবে ১৯৭১ সালে পাকিরা বাঙ্গালী মেরেছে, নির্যাতন করেছে এটাও সকলে জানেন।
তবে 'ব্যক্তির' বিরুদ্ধে কোন অপরাধ স্পেসিফিকলি প্রমাণের জন্য অবশ্যই আপনাকে আদালতে যেতে হবে। কারণ, ঐ দেশ/জাতি/দলের সবাই এই অপরাধের সাথে জড়িত নয়। ইহূদী সেনাদের অপরাধের জন্য সকল ইহূদীদের বা পাকিসেনাদের অপরাধের জন্য সকল পাকিদের বা যুদ্ধাপরাধের দায়ে একটি দলের সকলকে দায়ী বা শাস্তি দিতে পারেন না। কে, কখন, কোন ঘটনার জন্য কতটুকু দায়ী তা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হলেই কেবল সংশ্লিষ্ট ব্যক্তিকে সে জন্য 'ততটুকু' অপরাধী বলা যাবে, 'যতটুকু' সে করেছে। কেউ চুরি করলে তার দলের অন্যদের খুনের দায় তার ঘাড়ে চাপানো ঠিক হবে না। অথবা কেউ আম চুরি করলে তাকে সোনা চুরির অপরাধে অপরাধী বলা ঠিক নয়।
আমাদের মনে রাখতে হবে, 'অভিযোগ' উঠলেই যে কেউ 'অপরাধী' হয়ে যায় না। এর জন্য তথ্য উপাত্ত ও আদালতের রায় দরকার। এরজন্য নির্দিষ্ট ছক আমাদের ফলো করতে হবে। অন্যথায়, কারো বিরুদ্ধে 'অভিযোগ' উঠলেই তাকে কেউ 'অপরাধী' বলে মূলত একটি অপরাধ করে বসে। কারণ, লোকটি প্রকৃতপক্ষে অপরাধী না হলে সে প্রভূত ক্ষতির সম্মূখীন হয়। মান-সন্মান, পারিবারিক ও সামাজিক সম্পর্ক সবই ক্ষতিগ্রস্হ হয়।
দু:খের বিষয় আমাদের দেশে নিচক রাজনৈতিক প্রতিহিংসা বশত: তথ্যসন্ত্রাস চালানো হচ্ছে। ঘুষদিয়ে পূলিশকে দিয়ে মিথ্যা চার্জশীট বানানো হচ্ছে। ফয়েজি, সালেহী, বা সুবহানের বিরুদ্ধে মাসের পর মাস তথ্যসন্ত্রাস, মিথ্যা চার্জশীট, অতপর আদালত কর্তৃক তাদের বেকসুর খালাস প্রদান করা হয়েছে। কিন্তু যেসকল ব্যাক্তি বা মিডিয়া তথ্যসন্ত্রাসের মাধ্যমে তাদের ক্ষতি করেছে, সে ক্ষতি আপনি কিভাবে পোষবে বলে মনে করেন? জানি আপনার কাছে উত্তর নেই।
তাই, কেন শুধু শুধু মিডিয়ার উদ্দেশ্যপ্রণোদিত তথ্যসন্ত্রাসের উপর ভিত্তি করে আপনারাও একজন মানুষের বিরুদ্ধে লেগে গেলেন? আপনার বিরুদ্ধে অনুরুপ কেউ করলে আপনার কেমন লাগবে? আর যদি আপনি অপরাধী না হন?
জামাত কেন, খুনী বা যুদ্ধাপরাধী যে দলেই আছে তাদের বিচার হওয়া উচিত। আপনি বলতে পারবেন না আওয়ামীলীগে বা বিএনপিতে যুদ্ধাপরাধী নেই বা এর সাথে এসব দলের কোন সম্পর্ক নেই। মিডিয়াতে এরকম অনেকের বিরুদ্ধে অভিযোগ এসেছে। তবে জড়িত সে নির্দিষ্ট ব্যক্তিকে আদালতের মাধ্যমে চিহ্নিত করে অপরাধ প্রমাণের পরে শাস্তি দিতে হবে। আগে নয়। আর ব্যক্তির অপরাধের দায়ভার দলের বা দেশের উপরে নয়।
আশা করি এতে আপনার ভুল বুঝাবুঝির অবসান হবে।
ধন্যবাদ।
লেখক বলেছেন: আরো দেখুন, প্রমাণ ছাড়া শুধুমাত্র অভিযোগের মাধ্যমে আমেরিকা কর্তৃক আফগানিস্তান ও ইরাক আক্রমণের ফলাফল। যেসকল অভিযোগ যেমন, weapon of mass destruction ইরাকে পাওয়া যায়নি। এত লোকের ক্ষতি, এত প্রাণের মৃত্যু আপনি মনে করেন এমনি এমনি? আপনি কিভাবে জাস্টিফাই করবেন? অথচ, তা সেইম জিনিস। শুধুমাত্র মিথ্যা অভিযোগের মাধ্যমে একশন নেয়া।
মাইনুল বলেছেন:
ধন্যবাদ তথ্য সন্ত্রাসকারীদের উপযুক্ত জবাব দেবার জন্য।
কুয়াশা বলেছেন:
তুই রাজাকার। আমি ভারতিয় দালাল। হা হা হা হা আমরা সবাই দেশ প্রেমিক
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















