আমার প্রিয় পোস্ট

আওরঙ্গজেব

আজ সংবাদপত্রের কালো দিবস - অধিকাংশ মিডিয়া ইচ্ছা করেই ভূলে গেছে!

১৬ ই জুন, ২০০৮ সকাল ৭:৩৬

শেয়ারঃ
0 0 0

ছবিসূত্র: Google

১৬ জুন '৭৫ সালে একদলীয় সরকার জারি করে 'সংবাদপত্র ব্যবস্খাপনা আদেশ'। এর আওতায় ঢাকার ইত্তেফাক ও দৈনিক বাংলা­ এই দু'টি বাংলা দৈনিক এবং বাংলাদেশ অবজারভার ও বাংলাদেশ টাইমস­ এই দু'টি ইংরেজি দৈনিক পত্রিকা ছাড়া দেশের সব দৈনিক, সাপ্তাহিক পত্রিকা বন্ধ করে দেয়া হয়। ইত্তেফাক ও টাইমস ব্যক্তিমালিকানা থেকে সরকারি নিয়ন্ত্রণে আনা হলো। পত্রিকা চারটিতে নতুন করে সম্পাদক নিযুক্ত করা হয়েছিল আগের সম্পাদকদের সরিয়ে দিয়ে।

অত্যন্ত লজ্জার বিষয় হলো, ১৬ জুনের ঘোষণার পর সরকারি মুখপত্র হিসেবে ইত্তেফাক যখন বের করা হয়, এই ঐতিহ্যবাহী পত্রিকাটির ২৬ বছরের ইতিহাস বেমালুম গায়েব করে দেয়া হয়েছিল। লেখা ছিল '১ম বর্ষ ১ম সংখ্যা'। বলাই বাহুল্য, কমিউনিস্ট রাষ্ট্রের স্টাইলে তখন পত্রিকা চারটি 'সংবাদপত্র'র বদলে 'সরকারিপত্র'র চরিত্র পরিগ্রহ করেছিল। 'ইত্তেফাক' আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে এর মুখপত্র ছিল এবং শেখ মুজিবকে জনপ্রিয় করেছে দীর্ঘদিনের প্রচারণায়। আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত থাকায় এই পত্রিকা পাকিস্তান আমলে প্রায় তিন বছর প্রকাশিত হতে পারেনি, আর সম্পাদক মানিক মিয়াকে থাকতে হয়েছে জেলে। সে ইত্তেফাকের সাথে মুজিব নেতৃত্বাধীন বাকশাল সরকারের আচরণ জাতিকে বিস্মিত করেছে। তখন ইত্তেফাকের প্রাণপুরুষ এবং কার্যনির্বাহী ও বার্তা সম্পাদক আসফউদদৌলা রেজাকে কোনোমতেই বশীভূত করতে না পেরে সরিয়ে দেয়া হয়। অথচ সাহসী ও আদর্শনিষ্ঠ রেজা ছিলেন স্বয়ং শেখ মুজিবের ঘনিষ্ঠ বন্ধু। রেজা ভাই বাকশালের বিপদ থেকে আত্মরক্ষা করতে সহকর্মী সাংবাদিক আখতার উল আলমকে সাবধানে থাকতে বলেছিলেন।

বিস্তারিত পড়ুন: এখানে


অনেকে জেনে বিস্মিত হবেন যে, সংবাদপত্রের এ কালো দিবসের ঘটনা অধিকাংশ মিডিয়ায় আজ ভূলে গেছে। অথবা, ইচ্ছা করেই তারা ভূলে আছে। আজ (ইত্তেফাক সহ) কয়েকটি অতিপরিচিত পত্রিকা ঘেটে এগুলোর প্রথম ও শেষ পাতা দেখেছি। কালোদিবসের এ সংবাদ বেশীরভাগ পত্রিকায় পেলাম না। কেন এমনটি হল? এরা এদের ফাঁসির ঘটনা ইচ্ছে করেই ভূলে আছে? মতিউর রহমান সহ যারা সেদিন বাকশালে যোগ দিয়েছিল তাদের পত্রিকার কথা না হয় বাদ দিলাম, তবে অন্যদের কি হল?

 

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৮ সকাল ৭:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জুন, ২০০৮ সকাল ৭:৪৮
রাজনীতি বলেছেন: বাকশাল কায়েম করতে এক ধাপ এগিয়ে দেয়ার পন্থা হিসেবে এই ষড়যন্ত্র হয়েছিল। ধন্যবাদ। ভাল পোষ্ট এর জন্য।
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ১৬ ই জুন, ২০০৮ সকাল ৮:৩০
হলদে ডানা বলেছেন: এখানেই কবি নিরব।

স্মরণ করিয়ে দেবার জন্য ধন্যবাদ। ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না।
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: কবির কলমের কালি শুকিয়ে যায়।

৩. ১৬ ই জুন, ২০০৮ সকাল ৮:৪০
পলটু বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য। কিন্তু আপনে জামাত করেন বইল্লা আপনারে মাইনাস
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: অন্ধদের ব্যাপারে আমার কোন কথা নেই।

৪. ১৬ ই জুন, ২০০৮ সকাল ৮:৪৪
স্পাইডারওয়েব বলেছেন: বাংলাদেশের মিডিয়াখল চামচামো করে চলে, এরা যদি সব সময় নিরপেক্ষভাবে চলত তাহলে দেশের রাজনীতিকরা আরও সোজা হত!
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: হ্যাঁ ঠিক।

৫. ১৬ ই জুন, ২০০৮ সকাল ৯:৩২
েছাটন বলেছেন: যুদ্ধ ও ভালবাসার ময়দানে কোন নীতি নেই এই সহজ সত্যটাও কি আপনি জানেন না? যারা আজকের দিনটি ইচ্ছা করেই ভুলে গেছেন তারা একটা যুদ্ধে আছেন.... এবং তারা সম্রাজ্যবাদের পক্ষের লোক। তারা এই নীতি গ্রহন করতেই পারেন। আপনার জানা উচিত আপনি সত্য বলেছেন সে জন্য আপনি সাধুবাদ পাবেন কিনা তা নির্ভর করছে আপনি কোন মতাদর্শের লোক তার উপর! কারন নীতি একটাই, আমরা সবাই যুদ্ধের ময়দানে আছি। এবং এখানে সবাই বড় গলায় সত্যের পক্ষে কথা বলেন....এবং বিচার করবেন নিজের মতো করে...বিচার যাই হোক তালগাছটা আমার .... কিন্তু ....




কিন্তু.....




সুদিন আসছে......
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: সুদিনের অপেক্ষায়।

৬. ১৬ ই জুন, ২০০৮ সকাল ১১:৫৩
কোপা সামছু বলেছেন: ব্লগের তথা কথিত মুক্ত চিন্তার প্রবক্তারা কি এই পোষ্টে এসে কিছু বলবেন,
মনে হয় উনার কিছুই দেখেন নাই, এই ব্যাপারে জানেন না।
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: উনারা সব কিছুই দেখেন ও এই ব্যাপারে জানেন, তবে কিছু বলতে চান না!

৭. ১৬ ই জুন, ২০০৮ দুপুর ১:০৮
মো ঃ আবু সাঈদ বলেছেন: বাংলাদেশর সাংবাদিক দের এই ধরনের সুবিধাভোগী নীতির কারনই আজ আমাদের এই অবস্থা,এদের নোংরামীই, আর বলার অপক্ষা রাখে না..........বিশেষ করে প্রথম আলো,ডেইলি ষ্টার।

১৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: ভাল বলেছেন, ধন্যবাদ।

৮. ১৬ ই জুন, ২০০৮ দুপুর ১:২০
মদন বলেছেন: ৩০ এপ্রিলের ট্রামকার্ডের বিষয়ে যখন জলিল অস্বীকার করে তা সাংবাদিকদের সৃষ্টি বলে পাশ কাটিয়ে গেল এবং মহান সাংবাদিকরাও এ দায় নিজেদের ঘাড়ে নিয়ে সব চেপে গেল তখন মাঝে মাঝে ভাবতে ইচ্ছে করে এদের মেরুদন্ড আছে তো?

(আমি গনহারে সবাইকে দুষছি না)
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: সম্ভবত: সাংবাদিকতা ইজ দি মোস্ট করাপ্টেড সেক্টর ইন এনি কান্ট্রি।

৯. ১৬ ই জুন, ২০০৮ দুপুর ১:৪০
কাঙ্গাল মুরশিদ বলেছেন: প্রতিটি সরকারের সময়ই কিছু মিডিয়া সরকার তোষনের নীতি গ্রহন করে। ফলে সরকার এবং স্বাধারণ জনগনের মধ্যে দুরত্ব বেড়ে যায়। আমাদের মিডিয়া যদি আর একটু দ্বায়িত্বশীল হত - তাহলে আমাদের অবস্থা আজকে এই পর্যায়ে থাকত না।
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: ভাল বলেছেন। ধন্যবাদ।

১০. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪৯
বোধিস্বত্ত বলেছেন: ভালো-মন্দ যা-ই হোক, বাংলাদেশের ব্যাপার নিয়া জামাতিদের কথা বলার অধিকার থাকা উচিত না।
১১. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:০০
কিরিটি রায় বলেছেন: অনেকে জেনে বিস্মিত হবেন যে, সংবাদপত্রের এ কালো দিবসের ঘটনা অধিকাংশ মিডিয়ায় আজ ভূলে গেছে। অথবা, ইচ্ছা করেই তারা ভূলে আছে। আজ (ইত্তেফাক সহ) কয়েকটি অতিপরিচিত পত্রিকা ঘেটে এগুলোর প্রথম ও শেষ পাতা দেখেছি। কালোদিবসের এ সংবাদ বেশীরভাগ পত্রিকায় পেলাম না। কেন এমনটি হল? এরা এদের ফাঁসির ঘটনা ইচ্ছে করেই ভূলে আছে? মতিউর রহমান সহ যারা সেদিন বাকশালে যোগ দিয়েছিল তাদের পত্রিকার কথা না হয় বাদ দিলাম, তবে অন্যদের কি হল?

অন্যদের কি হল?


এরাই আবার কত বড় বড় চেতনার ফেরি করে!!!!!!

এরাই মুক্ত চিন্তার দোহাই দেয়....

কি স্ববিরোধী না না সুবিধাবাদী? না কি কর্পোরেট চাটুকার!!!

এদের জন্য আসলে যুৎসই কোন শব্দ নেই।

ধিক তাদের প্রতি...

 

মোট সময় লেগেছে ০.৯১০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আস্সালামু আলাইকুম,

এই ব্লগের নিয়মাবলী:
১. পোস্ট রিলেটেড কমেন্ট ছাড়া অন্য কমেন্ট মুছে ফেলা হবে।
২. অভদ্র ভাষা ব্যবহারকারীদের ব্লক করার আগে এক-বা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই