আমি মার্কসবাদ, লেলিনবাদ বুঝি না
আমি চিনি না মাওসেতুং কে
হয়তো তরাও চেনেন না আমাকে
আমার ভবিষ্যত বাইবেলের কালো
অক্ষর গুলোর চেয়েও অন্ধকার
বর্তমান কাতরাচ্ছে ভিষন যন্ত্রনায়
তেরে আসা সরকারী নেকরেগুলো
খুবলে খাচ্ছে মগজের প্রতিটি কোষ
অতীত সেও কি ছিল খুব সুখের
আকাশে পাক খাওয়া কবুতরের মত
না আমি কিছুই জানিনা জানতে চাই না
আমি শুধু জানি পেটে ক্ষুধার বিক্ষোভ
কারখানটা ঝিমুচ্ছে ধ্যান মগ্ন বুদ্ধের মত
হাতে টাকা নেই,পাওনা চাওয়ার অধিকার নেই
নেই ফুসরত আবার কিছু ধার করার
শুধু আছে প্রান আর উত্তারাধিকার সূত্রে পাওয়া
রাজ্যের ক্ষুধা
আমি সমাজতন্ত্র বুঝি না,আমি কোন সামাজিক
জীব নই,আমি পশু,সে শুধু বোঝে ক্ষুধা
আমিও
যখন চারপাশ থেকে ভেসে আসে
ক্ষুধাতুর শিশুর চিৎকার
যখন ভোরের আলোয় হেসে ওঠে
গত রাতের অবমানিত মানব সভ্যতা
তখন আর নিজেকে মানুষ বলে মনে হয় না
মনে হয় জঙ্গলের বেহায়া শৃঙ্গাল,বন্য শূকর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

