সিগারেটর ছাই পড়ে থাক মেঝেতে ;
হে মাকড়সা , নিশ্চিন্তে বাঁধো তোমার সংসার ;
আর কখনো তোমার ঘর দেবোনা ভেঙ্গে ।
এলোমেলো বিছানাতে শুয়ে থাকে
দু'একটা অসমাপ্ত কবিতা ;
কবিতারা অপূর্ণ থেকে যায় ।
পেন্ডুলামে সময় চলে যায় আপন মনে ।
গীটারের আলসেমিতে আঁকড়ে বেড়ে উঠে ধূলো ।
ঝাড়া-মোছার কোন কারণ নেই ;
যেমনি আছে তেমনি থাক ।
তুমি নেই
আপতত আমার কোন কিছুর প্রয়োজন নেই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



