ব্যারি লিন্ডন: কুবরিকের এক অসামান্য শিল্প

১৫ ই মে, ২০০৭ রাত ১:৪৫

শেয়ারঃ
0 0 0

চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিচালকদের একজন স্ট্যানলী কুবরিক। ৭১ বছরের জীবনে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন মোট ১৩ টি। তার প্রায় প্রতিটা ছবিই চলচ্চিত্রের জগতে একেকটি মাইলফলক। ১৯৭১ সালে প্রবলভাবে বিতর্কিত ক্লকওয়ার্ক ওরেঞ্জ নির্মাণের ৪ বছর পর তিনি নির্মাণ করেন ব্যারি লিন্ডন। ছবিটি নির্মিত হয়েছে উইলিয়াম ম্যাকপিস থ্যাকারের দা লাক অব ব্যারি লিন্ডন(১৮৪৪)উপন্যাসটির উপর ভিত্তি করে। উপন্যাসের ঘটনাকাল অষ্টাদশ শতক।

কুবরিকের অন্যান্য ছবিগুলোর মতোই এই ছবিতেও রয়েছে অসামান্য শিল্প নির্দেশনা এবং দূর্দান্ত সিনেমাটোগ্রাফী। প্রথম দৃশ্যে ব্যারির পিতার মৃত্যূ থেকে শুরে করে পুরো ছবিতেই রয়েছে কিছু ট্রেডমার্ক শট। আলোর অসাধারণ ব্যবহার ছবিতে অষ্টাদশ শতাব্দীকে ফুটিয়ে তুলেছে চমৎকার ভাবে। আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডে ব্যবহার করা হয়েছে বাক, মোজার্ট, শ্যুবার্টের অসাধারণ কিছু সৃষ্টি।

ব্যারি লিন্ডন ছবির কাহিনী আবর্তিত হয়েছে আইরিশ যুবক রেডমন্ড ব্যারিকে কেন্দ্র করে। সত্যিই কি মানুষ পারে নিজের ভাগ্যকে গড়তে? পুরো ছবিতে যেনো এই তত্ত্বকেই প্রশ্ন করা হয়েছে। ভাগ্যহারা যুবক ব্যারি কি করে আর্থিক সামাজিক প্রতিপত্তি অর্জন করে আবার নিয়তির নির্মম পরিহাসে পরিণত হয় ভাগ্যের ক্রীড়ানকে।সহজ দৃষ্টিতে মনে হওয়া ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলো কি করে পরবর্তিতে মানুষের ভাগ্যে বিশাল পরিবর্তন আনে তাই যেনো দেখানো হয়েছে এই চলচ্চিত্রে।ব্যারির জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যেনো আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। সমাজে উচ্চস্থানে পৌছার প্রতিযোগীতায় বিবেক হারানো মানুষের প্রতীক রেডমন্ড ব্যারি। হতভাগা যুবক থেকে সমাজের উচ্চস্তরের ভদ্রলোক হবার প্রতিযোগীতায় ব্যারি অনেককে হারালেও নিজেই যেনো হারিয়ে যায় একসময়। নিজেকে ভদ্রলোক প্রমাণ করা একমাত্র ঘটনাটাই ব্যারির জীবনে ঘটিয়ে দেয় সবচেয়ে বড় অঘটনের। ছবিটি কুবরিকের সবচেয়ে শিল্পিতভাবে তৈরী করা ছবিগুলোর একটি।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): চলচ্চিত্রচলচ্চিত্র ;
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৭ রাত ২:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই মে, ২০০৭ রাত ২:০৪
অমিত বলেছেন: স্কুবার্ট না শ্যুবার্ট ???
২. ১৫ ই মে, ২০০৭ রাত ২:০৭
মুনতাসির হাসান বলেছেন: দু:খিত। আমি বাংলা উচ্চারণটা পাইনি। আপনি যেহেতু জানেন কাজেই আপনারটাই ঠিক ধরে নিচ্ছি।
৩. ১৫ ই মে, ২০০৭ রাত ২:৪৮
কনফুসিয়াস বলেছেন: ছবিটা আবার ঠিক করে দিন।
দেখিনি সিনেমাটা, পেলে দেখে নিবো।
৪. ১৫ ই মে, ২০০৭ রাত ২:৫১
রাশেদুল হাফিজ বলেছেন: লেখা চলুক ... আরো ফিল্ম নিয়ে....এমন সহজ করেই...
৬. ১৯ শে মে, ২০০৭ রাত ১১:৫৮
প্রজাপতি বলেছেন: প্রসংগের বাইরে, আপনি কোন মুনতাসির? মুন ভাই? ইউকে থাকেন? সুমি আপু...?

 

মোট সময় লেগেছে ০.৯২৮৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পুরোন মানুষ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই