পাথরের চোখ
বৃষ্টি আগুনের ঘোর জেগেছে মাথায়
জরির ঝালর লাগানো ঘরে ঢুকে পড়েছি
সেখানে বাজছে রাগ মল্লার, মিয়া তানসেন,
ঘরময় এলাচের গন্ধ। বুনো ঝড় আর
এলাচির বন থেকে ছুটে আসা বিদুৎনাচ,
আকাশে তখন দৈবভাবের ভেতর থেকে
বিষন্ন আত্মার গান, জলের তলায় লুকিয়ে রাখা
পুরনো রঙঝরা গহনার বাক্স থেকে
বেরিয়ে আসে রূপকথা, মনিরত্ন, চুনিপান্না
পাথরে খোদাই করা চোখ
কিছু শ্যাওলার ভেসে যাওয়া স্রোতচিহ্ন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

