সিলভিয়া প্লাথের 'দি এপলিক্যান্ট' কবিতাটির বাংলা অনুবাদ
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৬
আবেদনকারী
প্রথম কথা, তুমি কি আমাদের লোক?
তুমি কি পরো
কাঁচের চোখ, নকল দাঁত বা ক্রাচ,
একটি গেলিস বা একটি হুক,
রাবারের বুক কিংবা রাবারের কোমরবন্ধনী,
সূচিছিদ্রগুলো, দেখাতে যে কিছু একটা হারিয়েছে? না, না? তাহলে
তোমাকে আমরা কোনো কিছু কিভাবে দেব?
কান্না থামাও।
খোল তোমার হাত।
শূন্য? শূন্য। এই যে একখানা হাত
ভরিয়ে দেবার জন্য এবং ইচ্ছুক
চায়ের কাপ আনতে, মাথার ব্যাথা সারিয়ে দিতে
এবং তুমি যা বলবে তাই করতে,
তুমি কি তাকে বিয়ে করবে?
এটা নিশ্চিত যে
এর আঙুল অবশেষে ঘুম পাড়িয়ে দেবে তোমার চোখগুলোকে
আর মোচন করবে দুঃখ।
আমরা লবণ থেকে গড়ে তুলি নতুন ভাণ্ডার।
আমি লক্ষ করছি তুমি পুরোদস্তুর নগ্ন।
কেমন এ পোশাক--
কালো এবং জৌলুসহীন কিন্তু ফিটফাট।
একে কি তুমি বিয়ে করবে?
এটি ওয়াটারপ্রুফ, শ্যাটারপ্রুফ, প্রুফ
আগুন থেকে এবং ছাদ ভেদ করে পড়া বোমা থেকে।
বিশ্বাস করো, তারা তোমাকে কবর দেবে এর মধ্যে।
আসি তোমার মাথার প্রশ্নে, দুঃখের বিষয়, এটি শূন্য।
আমার কাছে ওইটার জন্য টিকেট আছে।
আসো মিষ্টি মেয়ে, নিভৃত কক্ষ থেকে বেরিয়ে আসো।
আচ্ছা, তুমি এ নিয়ে কী ভাবছ?
একটি সাদা কাগজের মতো নগ্নতা থেকে পারো শুরু করতে
কিন্তু বছর পঁচিশের মধ্যে সে-মেয়ে হবে রুপা,
পঞ্চাশে, সে হবে সোনা।
এক জ্যান্ত পুতুল, যেদিকেই তাকাবে তুমি।
এটি সেলাই করতে পারে, রাঁধতে পারে,
এটি কথা বলে, কথা বলে, কথা বলে।
এটি কাজ করে এতে কোনোই ভুল নাই।
তোমার একটি গর্ত আছে, এটি বেদনা উপশম করার উপনাহ।
তোমার একটি চোখ আছে, যা এক উপমা।
শোনো ছেলে, এই হলো তোমার শেষ আশ্রয়।
তুমি কি তাকে বিয়ে করবে, করবে বিয়ে, করবে বিয়ে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অনুবাদ কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ক-খ-গ বলেছেন:
ভাল লাগছে সিরিজটি। চলতে থাকুক।
লেখক বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করব সিরিজটি কন্টিনিউ করতে।
মুয়ীয মাহফুজ বলেছেন:
অনুবাদকর্মটি পড়লাম।ভালো লাগলো।মূল কবিতাটি সবশেষে দিলে ভালো হতো।যাইহোক নেট থেকে বের করে পড়ে নিচ্ছি।ধন্যবাদ।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
অনুবাদের পাশে মূলটি থাকলে মনে হয় ভালো হতো। তাতে দুটিই পড়া হয়ে যেত।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার কবিতাও বলগে দেয়া আছে চাইলে পড়তে পারেন। প্রতিবছর বই করতে হবে এমন কোন দিব্যি দেয়া আছে কি?
বাষ্প বলেছেন:
এগুলো হচ্ছে কী। বাজে কবিতা না দিয়ে ভাল কবিতা ব্লগে দিচ্ছেন কেনে? ভালো লাগছে কেন। আর ভালো চাইনে।
অ রণ্য বলেছেন:
অনুবাদটি আপনার করাআমি অনুবাদকের নামটা জানতে চাইছি
আর একটা কথা এটার অনুবাদের স্বত্ত্ব কি সংরক্ষিত ?
আয়শা ঝর্না বলেছেন:
ারণ্য অনুবাদটি আমার করা। নাম আয়শা ঝর্না। এ কবিতাগুলো সিলভিয়া প্লাথের এরিয়েল ইংরেজি কাব্যসংলন থেকে নেয়া। এ সংলনটি পেঙ্গুইন পেপারব্যাকে প্রকাশ করেিছল। আর প্লাথ তো ইংরেজী ভাষার কবি। অনুবাদকের স্বত্ব তো সংরক্ষিত থাকবেই, নয় কি?
অ রণ্য বলেছেন:
আমি ওপার বাংলার একজন সম্পাদিকাকে দিয়েছিলাম এই অনুবাদ দুটোআপনি অনুমতি দিলে আপনার নাম সহ
ছাপতে বলতে পারি.........উনি সিলভিয়া প্লাথের অনুবাদ চাইছিলেন
আপনি কি আপনার মেইল আইডি টা দেবেন তাহলে আমি সম্পাদিকাকে বলতে পারি আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে
আমার মেইল আইডিটা রেখে যাচ্ছি
সফেদ ফরাজী...... বলেছেন:
ঝর্ণাদি, আপনার অনুবাদকর্মটি পড়লাম।প্লাথ সম্পর্কে একটু ভূমিকা দিলে পাঠকের হয়তো আরো সুবিধা হতো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















