ক্ষুদার যন্ত্রনা আর হাহাকারে বাংলাদেশ।সব বিভেদ ভুলে কি পারিনা আমরা এই দেশের মানুষকে বাচাতে।
দেখ আমাদের এই দেশের মানুষের জন্য সবচেয়ে যেটা বড় বেশী প্রয়োজন তা হল আমাদের একতা।
কিন্তু তাতো নাই।
দেশ স্বাধিন হওয়ার পরপরই আমরা যে কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছি ।
এবং দিন দিন তা বেড়েই চলেছে।
সাংবাদিক মানেই ফেরেশতা নয়।এরা খাদ্য অভাব নিয়ে যতটা লিখে গরিব মানুষের জন্য তার চেয়ে বেশী থাকে তাদের রাজনৈতিক এজেন্ডা।
তবে হ্যাঁ ভাল সাংবাদিক যারা আছেন তাদের কাছ থেকে অনেক কিছুই আশা করি।
এখানে কেউ মুসলিম কেউ হিন্দু কেউ বৌদ্ব কেউবা খ্রীষ্টান।
কেউ মুজিব পন্থী কেউ জিয়া পন্থী।কেউবা এরশাদ।
কেউ আবার ইসলামপন্থী কেউবা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী।
কেউ আবার কম্যুনিষ্ট কেউ নকশাল পন্থী।
আর আছে রাজাকার। যা বাংলাদেশের টপ টপিক।
বাংলাদেশ যতদিন থাকবে মনে হয় এই নিয়ে মাতামাতি চলবে।
এটার যেন কোন সল্যুশান নেই।
যারা আসলেই সেই সময় রাজাকারী করেছে তারা বাদে আমাদের এই দেশ বাংলাদেশ।
আমরা বংলাদেশী। এই দেশ আমাদেরই।
অন্য কারো নয়। এদেশের কিছু ক্ষতি হলে তা আমাদেরই ক্ষতি।
কিন্তু আমারা বিভক্তি ছাড়া আর কি দেখি।
শুধু মাত্র এই সামহয়্যারে তাকালেই দেখবেন।
জিয়া পন্থীরা বলবে তাদের আমলই স্বর্ন যুগ ।মুজিব পন্থিরা ও সমান।
ইসলাম পন্থিরা বলবে দেশে ইসলাম প্রতিষ্ঠীত হলেই সব ঠিক ঠাক।
যদিও তাদের সাড়ে তিন হাত শরীরের মধ্যেই ইসলাম প্রতিষ্টা করে নাই তারা কি করে একটা দেশে ইসলাম প্রতিষ্ঠিত করবে।
কম্যুনিষ্টরা বলবে কম্যুনিজম ছাড়া সবই বেকার।আর ধর্মই অগ্রগতির পথে অন্তরায়।
এই দেশ তো আমাদেরই।এর ক্ষতি হলে আমাদেরই ক্ষতি।
একটুও বিভেদ আমারা কমাতে পারিনা???
আমরা কি সবাই নিজেদের প্লাটফর্ম থেকে এই দেশের সহয়তায় এগিয়ে আসতে পারিনা।
এই দেশ আপনার আমার আমাদের সবার।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।