জোছনা এখনও আমাদের বড় প্রিয় (ফিরে আসুন বইপাগলভাই এবং চতুরভূজ)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমাদের এই সামহয়ারে এক সময়ের ব্লগার বই পাগল ও চতুরভুজ ভালই লিখতেন।
কিন্তু কিছু শয়তানের বাজে কমেন্টে আত্ব মর্যাদাবোধ নিয়েই চলে গেলেন ব্লগ থেকে।
তাই বলি ফিরে আয় বই পাগল আর চতুরভূজ।
পৃথিবীর মানুষ কি পন করেছে?
তারা যেন চলবে তাদের নিজস্ব নিয়মে?
যারা যুদ্ধ করবে তারা রক্ত নিয়ে খেলবে শুধু
আর যারা শান্তির কথা ভাববে তারা শুধু
নিরবে আড়াল নিয়ে থাকছেন
যে যার মত থাকবে-
এটাই এখন পৃথিবীর মানুষদের ইচ্ছা।
কারও কাল পতাকা আমরা আজ দেখিনা
সহ্য হয়ে গেছে রক্তমাখা লাল শার্ট
দেয়ালে বাধা পড়ে এখন শান্তির সব বানী।
একদল মানুষ এখন অন্ধের মত পথ চলছে
আর একদল মানুষ তাদের অনুসরন করেছে
কোথাও এক ফোঁটা শান্তি থাকবেনা
যখন উত্তপ্ত সীসা আর ভারি বুট কেড়ে নেবে সব।
মানুষ কতকাল যে অপ্ষায় থাকবে
একটু রোদেল সকাল আর মৃদু বাতাসের জন্য
চারদিকে এখন মেঘলা সন্ধ্যা
অন্ধকার ঢেকে ফেলতে চাইছে-
ভালবাসা, জীবন আর শব্দ।
যদি জানা যেত কেন মানুষ এমন বদলে যায়
তামাটে করে ফেলে মাটি?
কেন ফসলের নীল ক্ষেত তছনছ করে-
খুব অল্প দামে কেন বিক্রী হয়
মানুষের লাল রক্ত?
মানবতা কি আজ শকুনের হাতের খেলনা?
এখনি সময় একত্ব বদ্ধ হবার,
সমস্ত যুদ্ধবাজদের বলে দিতে হবে
জোছনা এখনও আমাদের বড় প্রিয়।
কবিতাটি চতুরভূজের লিখা যখন বইপাগল চলে যায়।তখন তিনি এই পোষ্ট দেন।
২৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।