কোনো পূর্বাভাষ ছাড়াই, বজ্র ও বিদ্যুচ্চমক ছাড়াই
কী করে যে এই রোগ ছেয়েছে শরীরে- জানি না!
এখন তো রোগে শোকে বিছানায় পড়ে থাকি- পরিতাপে মন আন্দোলিত।
বসন্তকালীন কোনো জলখাবারের সাথে
কী সম্পর্ক তার- বাঙালিরা সুরসিক বটে।
বুঝি, মনের বসন্ত আর শরীরের বসন্তে আছে অনেক ফারাক।
তবু বিছানায় পড়ে থাকি কাতর বালকের মত
মুক্তি কখন! খাওয়ার রুচি নেই মগজের রুচি নেই
ঘ্রাণেও রুচি নেই- গরমে হাঁপাই।
আমার ৩ মাসের বাচ্চাটি হাত নেড়ে
যা কিছু খোঁজে, আমি তার আশেপাশে নেই
অথচ গেলরাত কোলে নিয়ে গরমে দু'জন
লোডশেডিং থেকে ছুটেছি হাওয়ায়- ঠান্ডা হাওয়ায়।
এখন একা একা জানালার ধারে বিছানাসমেত
গ্রীষ্মের দাবদাহে কাটছে আমার- বসন্তকালীন ছুটি।
সাথে পাঠানো ড্রইংটি আমার আঁকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

