আমার প্রিয় পোস্ট
- আপনার ওয়েবসাইটটিকে পরিচিত করুন (Search Engine Optimization) - মাহমুদ সিএসই
- আর্নেস্ট হেমিংওয়ের গণ্প : শাশ্বতিকীর অনুবাদ সংখ্যা থেকে - মোজাফফর
- ইউটিউব ভিডিও(flv) থেকে mp4 কনর্ভাট করার ভাল কনর্ভাটার প্রয়োজন। - এস.কে.ফয়সাল আলম
- হাংরি জেনারেশন: কবি মলয় রায়চৌধুরীর ২২টি কবিতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- [Khona] খনা, জনভাষ্যে মিশে থাকা আমাদের লোকভাষ্যকার…।১ম পর্ব |-(রিপোস্ট সংরক্ষণ) - রণদীপম বসু
- সফদার হাশমি এবং তার জননাট্য মঞ্চ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- রণেশ দাশগুপ্তঃ সাহিত্যিক, সাংবাদিক, মার্ক্সবাদী রাজনৈতিক কর্মী - শেখ রফিক
- ...লেখাজোকা আহবান... - কায়সারহেলাল
- আমার প্রিয় পোস্ট : মলয় রায়চৌধুরী'র কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার - নৃপ অনুপ
- ভুলের জন্য ২য় পোস্ট - অতৃপ্ত আত্মা
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- ফরিদ উদ্দীন আত্তারের The Conference of the Birds - ইমন জুবায়ের
- ফ্রি সিনেমা ডাউনলোড করতে চাই (হেল্প মি) - লেখাজোকা শামীম
- হাজার হাজার লোকমান হেকিম পয়দা করে যে ফুল - রাজামশাই
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সলিমুল্লাহ খানের ইলিয়াস চিন্তা: ভুল ভাংলে তাকে পাওয়া যায় - ফারুক ওয়াসিফ
- চমস্কির সাক্ষাতকার: আমি কোণঠাসা নই, আমাকে চালিত করে সংগ্রামী আশাবাদ - ফারুক ওয়াসিফ
- জর্জিয়ান সিনেমার কিংবদন্তি - রাহাদ আবির
- গুপ্তঘাতক - রাহাদ আবির
- "চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার - ফাহমিদুল হক
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- এমে সেজেয়ারের একটি সাক্ষাৎকার - রুদ্র আরিফ
- বিবি নাচিয়ার: যে মুসলিম রাজকন্যা এক হিন্দু মন্দিরে পুজা পান - ময়ুরবাহন
- কবি রণজিৎ দাশের সঙ্গে আড্ডা - েফরদৌস মাহমুদ
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- হাসান আজিজুল হকের সঙ্গে আলাপচারিতা - শিবলী নোমান
- হিন্দি গল্প: নেকড়ে-১ - মোসতাকিম রাহী
- অনলাইনে রবীন্দ্রনাথের গীতবিতান। বাংলায় - সাদিক মোহাম্মদ আলম
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন
- মুয়ীয মাহফুজ
- বর্ষবরণের সাথে বিদঘুটে মুখোশ ও প্রতিমার কি সম্পর্ক? - হলদে ডানা
- আরব-ভূমিতে গ্রীক দর্শনের পঠন-পাঠন, আরবের অর্থনৈতিক কর্মকাণ্ড, ইসলামের উদ্ভব ও কোরআনঃ ইতিহাসের পাঠ থেকে একটি বিশ্লেষণ - নাস্তিকের ধর্মকথা
- Rapidshare থেকে সহজে ডাউনলোড করার উপায় - ঐক্যতান
- উৎসের দিকে যাত্রা : গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সাক্ষাৎকার - মৃদুল মাহবুব
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- আমার মেয়ের নামে বন্ধক রেখো আসমানদারী - আজহার ফরহাদ
জীবন যাপন
০৯ ই মে, ২০০৮ রাত ৯:৪৪
ইকবাল বানো
পরিতোষ সেনের জিন্দাবাহার পড়ে
গলিতে সন্ধ্যা ঝুলে আছে
লাল ফুল হাতে ক্রীড়ারত শিশুদের চোখ তখনো সজাগ
ঝাঁপ ফেলে সবজি দোকানের বেরিয়ে এলেন কর্তা
তার স্ত্রী একা বসে আছেন
ঘোমটা টানা আর ঠোঁটে বাহারী পান।
ফেরিওয়ালার জমকালো শরীরের কাছে অন্ধকার তখনো আলো
এই সময় কেউ চালিয়ে দেন তার পুরনো রেকর্ড-
কেমন অদ্ভুত তর্জমা তার স্বরে, গানে।
কেউ তার পায়রার খুপরি বোজে- কেউ মোছে ঘাম
ইকবাল বানো
সতেজ শব্দে আর পুরনো গল্পে এখনো জেগে ওঠেন।
* ইকবাল বানো- প্রখ্যাত গজল গায়িকা। তার সুর ও শব্দের নিখাদ সঙ্গীত মুহূর্তে শ্রোতাকে নিয়ে যায় পুরানো সে দিনের কাছে যার ছবি তিনি গাইতে গাইতে আঁকেন।
জীবন যাপন
যেতে যেতে খুব কাছ থেকে ডেকে উনি বললেন
ঠিক নয়...
কিন্তু কিছুইতো আর বুঝলাম না
আমার ক্ষিদে পেয়েছিল প্রবল, কোথাও কোনো
সাড়াশব্দ না পেলে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা না হলে
আর নয়।
খর রৌদ্রের নীচে একসময় দাঁড়িয়ে পড়লাম এবং
ঘামতে লাগলাম আর
মাথার চারপাশে বুনো মাছির মত ভোঁ ভোঁ করতে লাগলো
-ঠিক নয়, ঠিক নয়।
সাইবার ক্যাফে
যা কিছু লিখবার তার সব খামে ভরে
ডাকপিয়নের খোঁজে বেরুতেই
কেউ নেই,
এখন যুগল কারো 'নেট বাক্য' চলে
অদ্ভুত জীবন্ত ওরা রাতভর।
ঘাসগুলি কেউ কি মাড়ায়?
সাইবার ক্যাফে এসে দুয়ারে দাঁড়ায়!
নির্ভরতা
সমস্ত গল্প শেষ করে
রাতের জ্যোৎস্নার ভেতর পা মাড়িয়ে এসে
হাই তুলতেই মুখে
বেরুতে থাকে আলো- অসংখ্য বিন্দু, ক্ষুদ্র
আমার নিঃশ্বাসের ভেতর দিয়ে এত জোনাকীর
আসা যাওয়া দেখে রাত্রি নেভে
ঘুম ভাঙতেই দেখি তুমি আছো শুয়ে নিশ্চিন্তে, ঘুমে।
বাগান
কবরে যাই কবরে যাই কবরে নীরবতা
কবর জুড়ে দোলনচাঁপা ফুল
শহরে যাই শহরে যাই শহরে ঘনজ্যাম
শ্যামের বাঁশী কেউ শোনে না কানে
বাগানে সাপ বাগানে সাপ বাগানে গভীরতা
বাগানে কেউ যায় না আজকাল
দোলনচাঁপা হাস্নুহানা এসব কিছু নাই
কবরগুলি বাগান যেন সব।
কবিতগুলি ২০০৫ সালে প্রকাশিত কবিতার বই 'তারা খসা রাতের নীচে' থেকে নেয়া।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: তারাখসা রাতের নীচে বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: লেখক বলেছেন: সাধু, সাধু!
ইফতেখার ইনান বলেছেন:
কবিতাগুলি আগে পড়েছিলাম... আবার পড়লাম .. ভাল রাগল আবার... শুভকামনা আজহার ভাই।
লেখক বলেছেন: ইনান আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: শুভেচ্ছা।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
যা কিছু লিখবার তার সব খামে ভরেডাকপিয়নের খোঁজে বেরুতেই
কেউ নেই,
এখন যুগল কারো 'নেট বাক্য' চলে
অদ্ভুত জীবন্ত ওরা রাতভর।
..................
খুব সুন্দর।সব ক'টাই।
শুভেচ্ছা ।
লেখক বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ সাজি, পুরানো কবিতা পড়বার জন্যে।
রিফাত হাসান বলেছেন:
অনেকগুলো ভাল কবিতা একসাথে।
লেখক বলেছেন: হুমমম।
লেখক বলেছেন: লেখক বলেছেন: মুকুল আপনাকে ধন্যবাদ।
মোস্তাফিজ রিপন বলেছেন:
পরিতোষ সেনের 'জিন্দাবাহার'- পুরনো ঢাকাকে নিয়ে অসাধারন স্মৃতিচারন- আজহার ফরহাদের কবিতার মতোই স্বপ্নময়।
লেখক বলেছেন: জিন্দাবাহার পড়া একজনকেতো পাওয়া গেল। কবিতাটির সাথে জিন্দাবাহারের সম্পর্ক শুধু পরিবেশের তা ছাড়া আর কিছু নয়।
আর ইকবাল বানো সে পরিবেশের অনন্ত সেপাই!
ভালো থাকবেন রিপন।
নিহন বলেছেন:
+
লেখক বলেছেন: নিহনকে +
মাজুল হাসান বলেছেন:
খর রৌদ্রের নীচে একসময় দাঁড়িয়ে পড়লাম এবংঘামতে লাগলাম আর
মাথার চারপাশে বুনো মাছির মত ভোঁ ভোঁ করতে লাগলো
-ঠিক নয়, ঠিক নয়।
আসলেই।
লেখক বলেছেন: আসলেই- ঠিক নয়, ঠিক নয়।
এহসানুল ইয়াছিন বলেছেন:
গলিতে সন্ধ্যা ঝুলে আছে। অসাধারণ লাইন।
লেখক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
"গলিতে সন্ধ্যা ঝুলে আছে"
আপনার দেখবার চোখ ও প্রকাশে নতুনত্ব রয়েছে। কথাটি শুধু এই নির্দিষ্ট পংক্তির জন্য নয়, আপনার সামগ্রিক প্রকাশেও একই রকম কথা বলা যায়।
বাই দ্য ওয়ে, "তারাখসা...." কি পাওয়া যাচ্ছে কোথাও? পাঠ ও সংগ্রহের আগ্রহ রয়েছে।
লেখক বলেছেন: তারাখসা রাতের নীচে ২০০৫ এ বেরিয়েছিল্। বইটির কিছু কিছু কবিতা আমি ২য় বার ছাপলে পরিবর্তন করার ইচ্ছা আছে। কয়েকটি কবিতা বাদ যেতেও পারে।
আপনি চাইলে আজিজে বিদিত-এ খোঁজ নিতে পারেন। সেখানে আমার জানা মতে ১০-১৫ টা কপি পড়ে আছে। ওদের বললে বের করে দিতে পারে।
আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সেলিম তাহের বলেছেন:
ইকবাল বানো পড়ে কেন যেন হঠাৎ আবুল হাসানের মীরা বাঈ কবিতাটার কথা মনে পড়ে গেল। ওখানে ছিল দুঃখকাতরতা, আর এখানে সঙ্গীতভঞ্জনা। ভালো লাগলো কবিতাটা।
লেখক বলেছেন: আবুল হাসানের মীরা বাঈ আমার পড়া নাই। তাহলে বুঝতে পারতাম। আপনার মন্তব্যে আমি প্রীত হলাম ঢের।
পলাশমিঞা বলেছেন:
ভালো লাগেলা।
লেখক বলেছেন: লাগেলা লাগেলা।
লেখক বলেছেন: তুমি কি আমার বৌয়েরে গন্দম খাওয়ানোর মতলবে আছো!
এইডা স্বর্গ না, দুনিয়া। ডান্ডাপড়া খাইলে টের পাইবা।
পলাশমিঞা বলেছেন:
জগতটা হল স্বর্গ এবং নরকের অংশ। গন্দম কি কেউ জানেনা। কেউ হয় ওতা কেউ কয় হতা, আসল কিতা???লেখক বলেছেন: হ তুমি জানো হগলতা, তুমার লগে খতা খওন খাস্তা খাস্তা!
পলাশমিঞা বলেছেন:
তাইত জীবনে আজ এতো ব্যস্ততা।
লেখক বলেছেন: খাস খতা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















আমার নিঃশ্বাসের ভেতর দিয়ে এত জোনাকীর
আসা যাওয়া দেখে রাত্রি নেভে