ভালোবাসা আর বিশ্বাসে সিনক্রোনাজেশন হচ্ছেনা ঠিকমত আজকাল
তাই ভেঙে যাচ্ছে সম্পর্কগুলো পাতলা কাচের মতো করে ;
কার রসে যে কে জারিত হচ্ছে কিংবা বিজারিত তা বোঝা যাচ্ছেনা
তবে সবাই কামের রসে টইটম্ভুর করছে ;
রসায়ন বিদ্যার জারন-বিজারন আজ মানব-শাস্ত্রের উপাদান ।
ভালোবাসার টুনকো মানবিক আবেদন সাপোর্টের বাইরে
ফেসবুকের পাতায় এর সাথে ওর রিলেশন গ্রো করছে
এবং সেটা ভার্চুয়াল সীমানা ডিঙিয়ে রিয়ালিটিতে ঝামেলা বাড়াচ্ছে
স্বামী আর স্ত্রী'রা ভুগছে লাভ-ফোবিয়া রোগে
আর টীন-এজরা আক্রান্ত হচ্ছে লাভ-ম্যানিয়া তে ।
স্লিপিং পিল আর ভায়াগ্রা নিয়ে কম উত্তেজনা হচ্ছেনা চারিদিকে
আর মদ ; সেটা তো আধুনিক মানুষদের নিত্য-প্রয়োজনীয়
যা এখন স্ট্যাটাস-সিম্বল দামী গাড়ির মতই.......
কিংবা হাই-সোসাইটির হাই-হেলো বলার মত ।
ভাঙা সম্পর্কগুলো আর জোড়া লাগছেনা....
ভাঙা বিশ্বাসগুলো ভেঙে পড়ছে খাদের কিনারে......
আমরা ক্রমশই সীমা-রেখার বাইরে চলে যাচ্ছি....
আমরা ক্রমশই পতনের দ্বার-প্রান্তে পৌছে যাচ্ছি .....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


