০১ ।
বুকের ভিতর কষ্ট নিয়ে আছি ভীষণ যন্ত্রনায়
ভালোবাসার কষ্ট কিনা বুঝব কোন মন্ত্রণায় ।
০২ ।
হালকা সুরে গান গেয়েছি গানের কথা বুঝিনি তাই
মনের ভিতর উথাল পাথাল মনে হচ্ছে হারিয়ে যাই ।
০৩ ।
স্বপ্নে তারে দেখেছিলাম স্বপ্নের মাঝেই চলে গেলো
ঘুম নিয়ে তাই জেগে আছি যদি আসে স্বপ্নগুলো ।
০৪ ।
ছেলেবেলার প্রেমে পড়া ছেলেবেলায় শেষ
বড়বেলায় প্রেমে পড়ি বড় হয়ে বেশ ।
০৫ ।
তোমার জন্য ফুলের মালা এবং ছিল ফুল
তোমায় নিয়ে জীবনটা তাই মস্ত একটা ভুল ।
০৬ ।
হাসলে তোমায় দারুন লাগে বলেছিলো শাম
তখনও বুঝিনি মেয়ে পটিয়ে কি যে আরাম !
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



