স্বপ্নের দিন
স্বপ্নের দিনে ফেরা হয়না সাধারণত, স্বপ্ন সময়ে
একবার মন প্রান উজার করে স্বপ্ন দিন ফিরে পেতে চাই।
ফিরে পেতে চাই স্বপ্নময় রোদেলা বিকেল
স্কুল প্রাঙ্গনে বিকেলের মধুময় আড্ডা বন্ধুদের সঙ্গে, নিষ্পাপ মুখ
বালক বেলার বন্ধুরা আমার। আহা সেইসব দিন। বালকবেলা।
গত সময় বুঝি খুব বেশী প্রানোচ্ছল আর আবেগী থাকে!
শৈশবকাল
আজ অনেক দিন পর ফিরলাম।
ফিরে তৃষ্ণার্ত মন পূর্ণতা পেল
পেল ভালোবাসার কানায় কানায় অনন্যতা।
সকল মৌনতা, সকল সময়েতিহাসের ক্লান্তি ফেলে,
কতদিন ফেরা হয়নি সেই শৈশবের শৈশব-দিনে।
আহা শৈশবকাল! একজনমে তুমি যদি বার বার আসতে!
বালক বেলার বন্ধুরা
শুন্য মন কি পূর্ণতা পায় কখনো জাগতিক সুখে
ময়ূরপুচ্ছধারী, হরিণশাবক আর ময়না পোষার মন কি সুখি হয় টইটম্বুর...
কিংবা ছুটন্ত যৌবনে যখন দূরে কোথায়ও বন্ধুরা মিলে এক্সকারশনে যাই
তখনও কি পরিতৃপ্ত হয় মন...
জানি হয়না। কারন জাগতিক সব কিছুর মাঝেই থাকে স্বার্থ।
কিন্তু বালক বেলার বয়স আর বন্ধুরা কি নিঃসীম আর নিঃস্বার্থ।
আহা বালক বয়স! ঝরা পাতার মত তুমি ঝরে গেলে কেন!
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



