স্পর্শকাল এত ক্ষীণ হয় দীর্ঘ দীর্ঘ জীবনের থেকে;
ধূমায়িত কফির মগে স্বাদটুকু পড়ে থাকে, ঠোঁটের স্পর্শের ঋণে ঋদ্ধ সে
গ্রহের ভারে নুয়ে পড়া আকাশ আজন্ম কি দাপুটে থাকে গ্রহেরই কাছে
শীতের বৃক্ষপত্রে রংহীনতার ছাপ কে দেয় এঁকে, নিপুন শিল্পীর
কার না জানা স্পর্শে জেগে উঠে মানবের বুকে লোমশ ভালোবাসা
কার আছে এরকম বিশাল আকাশ ভালোবেসে যায় স্বার্থহীন একজনম
খসে পড়া চাঁদের আলোর কি আছে যে কবিতারা ডানা মেলে উড়ে।
আজন্ম ঋণী থাকা ভালো, পাওনাদারের ঋজু মেরুদণ্ডের অহম দেখা যায়
কার প্রেমে মজেছিল বাউল রাজা, জগৎ সংসার উচ্ছন্ন রেখে, কোন মানবীর
সরল তরল-এ বুদ হয়ে থাকে, আমিও কি কম পারি নাকি, দেখাই না বলে
তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র হীনতা একসময় ধ্বংসের পাহাড় গড়েছিল, গত-দশকে
আজ তোমরা ঋণী নও তার, পাপী নও তার। কে বহন করে লীলার নহর
কার প্রেমে জেগে থাকে হৃদ্যতা, শূন্যতার নাকি পাপের।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



