সময় পরে কিছু সম্পর্ক অদ্ভুত রকম বেঁচে যায়
তাজা, সতেজ গোলাপের মত
এরকম সম্পর্কের জন্য লালায়িত হতে নেই
সম্পর্কতো এমনিতেই বেঁচে থাকে; স্বনিয়মে
লোভ-লালসার শিকার না হয়ে, স্বপ্রণোদিত-রকম।
বেঁচে থাকলে সজীব গোলাপের মত সম্পর্কের ঘ্রাণও কাঁদায় মানুষকে
হয়তো গোপনে, হয়তো প্রকাশ্যে
সত্যিকারের সম্পর্ক মরে না কখনো
মড়ার মত পড়ে থাকে অলক্ষ্যে, অবহেলায়
ভিতরে ভিতরে বেগবান আর তেজস্বী ঘোড়া
দাপিয়ে বেড়ায়, তীব্র হুংকারে গর্জন করে।
সম্পর্ক মরে না কখনো
বরং পরিণতিতে আরো পরিণত হয়, তেজস্বী হয়
আরো বেশী আপন হয় আপনা থেকেই।
----------------**********-------------------
আজকের আকাশে অনেক তারা,
দিন ছিল স্বপ্নে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে
আগামীর সম্ভাবনায়
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত দিন হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্ম দিন তোমার।
শুভ জন্মদিন.....ছন্দহীন
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১১ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



