জলের বুকে ভেসে যেতে যেতে একদা
মেতেছিলাম জল-পাঠের নিদারুণ খেলায়
জলজ প্রেমে নতজানু মীন হতে চেয়েছিলাম
কিংবা ভেসে যাওয়া শ্যাওলা কোন এক স্রোতস্বিনী-নদীর
জলকেলিতে আকণ্ঠ ডুবে থেকে
নিয়ত জলের সন্তরণ ই ছিলো আমার নিয়তি
জলের গভীরে দেখি জলের শান্ত-বাস
স্রোতের বিপরীতে শীতল এক জলাবগাহন
ভাসতে ভাসতে একদিন দেখি পদ্মের রূপ
নিজেকে প্রেমিক ভেবে করতলে তুলে আনি জলপদ্ম এক
সঁপে দেই প্রাণপাখি তার নিজস্ব ধরনে
জলপদ্মে ই নিয়তি নির্ধারিত হলো
জলেই জন্মেছিলাম, তাই আমি জলপদ্ম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


