আমার প্রিয় পোস্ট

timursblog@yahoo.com

চক্রাকার নির্বাচন

২৮ শে অক্টোবর, ২০০৬ ভোর ৫:০১

                       

বাস্তবিক পাঁচবছর পরপর নির্বাচন নামের তামাশা করার কোন প্রয়োজন আছে কি না সেটা নিয়ে ভেবে দেখার সময় এসেছে ।

নির্বাচনী তামাশার সাথে যোগ হয়েছে সিইসি আর চৌকিদার সরকারের মশকরা । পৃথিবীতে আমরাই সর্বপ্রথম এরকম বিদঘুটে হাঙ্গামা সংবিধানে যোগ করেছি, এবং তা নিয়ে আমাদের নাদান বড়াইয়ের অন্ত নেই ।

ইলেকশন আসলে আমাদের দেশে জিনিসের দাম বেড়ে যায়, কারন এত ময়লা টাকা সার্কুলেশনে আসে যে মুদ্রাস্ফীতি অনিরবার্য হয়ে পড়ে ।(ক্লোজআপহাসি)

আর একবার পরীক্ষায় ফেল করলেই যেদেশে এন্ড্রিন পান করে আত্বহত্যা করার গৌরবময় ঐতিহ্য আছে, ইলেকশনে পাঁচবছরের জন্য ফেল করলে গো হারা গবেট পার্টি কী স্যাবোটেজের খেলায় মেতে ওঠে তাও আমরা দেখেছি, এবং আমাদের দুর্ভাগ্য আবারও দেখতে যাচ্ছি ।

তাই আমরা নির্বাচনের সময়টাকে ভেঙ্গে আনতে পারি কি না সেটা ভেবে দেখার সময় এসেছে । ৫ বছরে একবার ইলেকশন না করে বছরে ৬০ টি আসনে নির্বাচন করলে কেমন হয় ? পাঁচবছরে তিনশো আসনে তাহলে নির্বাচন হয়ে যাবে ৬০ * ৫ =৩০০ !!!!

 

প্রকাশ করা হয়েছে: চোঙ্গাস্লেট  বিভাগে ।

 

  • ৮ টি মন্তব্য
  • ২৮৪বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৮ শে অক্টোবর, ২০০৬ সকাল ১১:৫৮
comment by: অতিথি বলেছেন: এই বছর পশ্চিমবাংলায় নির্বাচন হল একমাস ধরে। দফায় দফায়। কিছু জেলায় আজ তো অন্য আরও কিছু জেলায় সাতদিন পর।এভাবে গোটা পশ্চিমবাংলায় নির্বাচ নচলল একমাস ধরে। এতে কিছু অসুবিধা হয়েছে বটে, যেমন পরীক্ষা পিছাতে হয়েছে ও এইরকম আরও কিছু অসুবিধা। কিন্তু এতে সুবিধা হয়েছে যে, রিগিং এর কোন চান্স কেউ পায় নাই। কিংবা অপজিশন রিগিংএর অভিযোগও করতে পারে নাই। যেমন প্রতিবার করে।
২. ২৮ শে অক্টোবর, ২০০৬ দুপুর ১২:০৭
comment by: অতিথি বলেছেন: শ্যাজা,
পশ্চিমবঙ্গে নির্বাচনের ব্যায় কি রকম ? মানে নির্বাচন বাবদ রাজ্য সরকারকে কি পরিমান গচ্চা দিতে হয় ?
৩. ২৮ শে অক্টোবর, ২০০৬ দুপুর ১২:০৭
comment by: অতিথি বলেছেন: তিমুন
আপনাকে যোগ্য নির্বাচন কমিশন বলে মনে হচ্ছে। (মজা করলাম)

আপনিই ব্যপারটা বুঝতে পেরেছেন।
এবার প্রচারনায় নেমে পড়ুন। সবাইকে বোঝানোর চেষ্টা করুন।
কিন্তু সাবধান কোন দলের সাথে জড়িয়ে পড়বেননা please
৪. ২৮ শে অক্টোবর, ২০০৬ দুপুর ১২:০৮
comment by: অতিথি বলেছেন: sorryতিমুর হবে
৫. ২৮ শে অক্টোবর, ২০০৬ দুপুর ২:০৪
comment by: তিমুর বলেছেন: প্রতি বছরই যদি নির্বাচন হয় তাহলে রাজনৈতিক প্রেশার কুকার বিস্ফোরণের আশংকা কমে !!!
৬. ২৮ শে অক্টোবর, ২০০৬ দুপুর ২:৪৫
comment by: সুর বাংলা বলেছেন: প্রতি 6 দিন পরপর একেকটা আসনে নির্বাচন করলেই তো অয়।
৭. ১৪ ই নভেম্বর, ২০০৬ সকাল ৮:১৬
comment by: তিমুর বলেছেন: আসলে প্রতি জোড় সপ্তাহে একটা আর বিজোড় সপ্তাহে ২টা আসনে নির্বাচন (বন্যা আর রোজার সময় বাদে) নির্বাচন করলেই বছর ৬০ টা আসনে নির্বাচন হয়ে যাচ্ছে !
৬০ * ৫ = ৩০০
৮. ০৯ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২২
comment by: মাহবুব সুমন বলেছেন: তিমোশেঙকো ফীরে ব্লগে আছুন

 



 


জগতের সকল প্রাণী সুখী হোক!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৮২৭৯