আমার প্রিয় পোস্ট

timursblog@yahoo.com

গুহা মানবের হায়ারোগ্লিফিক্স ২ (সকালের গান)

১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৪০

শেয়ারঃ
0 0 0

সন্ত্রস্ত, বিনিদ্র রাত শেষে

বেরিয়ে আসি গুহার চাতালে,

পুবের দিগন্তে তখন সারসের

গোলাপী কুসুমের মত সুর্য পিছলে উঠছে ।

রক্তাভ মেঘের দিকে তাকিয়ে ভাবি

এই সকালে তো আমাদের একজন নেই ।

কালও সে ছিল, আজ কেবল রেখে গেছে

স্মৃতি আর কালচে রক্তের দাগ ।

শ্বাপদ এসেছিল আমাদের ডেরায় কাল রাতে,

আমাদের নিক্ষিপ্ত অক্ষম মুষল, অঙ্গার, মশাল আর

অভিশাপ উপেক্ষা করে নিয়ে গেছে

আমাদের সাথীকে ।

হতে পারে, খুব সম্ভব একদিন আমিও যাবো

সময়ের আগেই, জরা আর ক্ষয়ের

ফাঁদে বাঁধা পড়ার আগেই,

প্রকান্ড দাঁতালো মার্জারের নির্দয় কামড়ে ।

রেখে যাবো কিছু স্মৃতি আর

আশ্রয়ের প্রবেশপথে এইরকম

লালাভ কালচে দাগ

****

তবুও আমার কেন যেন মনে হয়

নিয়তি, সুর্যের কক্ষপথের অবধারিত নয়!

হতে পারে দিনের ছায়ার মত, ভেসের যাওয়া

মেঘের মত নিয়তি গতিপথ বদলায় ।

হতে পারে, আমাদের বাহুর পেশল কাঠিন্য

আর পাথরের কুঠারের আঘাতকে

(শ্বাপদ তো কোন ছার)

এমন কী ভবিতব্যও ভয় পায়!!

 

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩
দীক্ষক দ্রাবিড় বলেছেন: ধন্যবাদ ও সংগ্রামী অভিনন্দন।
তাসনিম খলিলের মুক্তির ব্যাপারে আমরা সোচ্চার।
আমরা লড়াকু জাতি। লড়াই করে অধিকার আদায় করতে জানি।
খোলস ভেঙে বেরিয়ে এসে শ্লোগান দিতে জানি।

আবারও শুভেচ্ছা। আন্দোলনের সাথেই থাকুন।
৩. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৭
তিমুর বলেছেন: ধন্যবাদ । একটু পালটে দিলাম ।
৪. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৯
দীক্ষক দ্রাবিড় বলেছেন: প্রতিবাদ আরো জোরালো।
অভিনন্দন হে কমরেড।
৫. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:১০
ধূসর ছায়া বলেছেন: শুধু সত্য প্রকাশের জন্য, শুধু সাংবাদিক হওয়ার জন্য কেন তাসনিম খলিলকে আটক করবে সেনাবাহিনী? একজন তাসনিম খলিলের চেয়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা দেশের জন্য বেশি কি করছে? আমরা কি মধ্যযুগে বাস করি যে আমাদের মত প্রকাশের অধিকার থাকবে না। তথ্য জানার অধিকার থাকবে না।

এই গ্রেফতার এরকম আরো প্রশ্ন, আরো বিষয়কে সামনে নিয়ে আসে। সেই বিষয়গুলো নিয়ে লিখুন। সহব্লগার তাসনিম খলিলের প্রতিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে জানিয়ে দিন যে পৃথিবী অনেক বদলে গেছে।

অন্য পোস্ট আমরা দিতে পারবো অনেকদিন। আজকের পোস্টের বিষয় হোক:
১. সেনাবাহিনী
২. সংবিধান ও জনগণের অধিকার
৩. তাসনিম খলিল ও তার রিপোর্টিংয়ের বিষয়
৪. তথ্যের অধিকার ও এই শতাব্দী।

এসব বিষয়ে মিনি-প্রবন্ধ হতে পারে, হতে পারে ফিচার, কৌতুক, এমনকি উদ্দীপনামূলক গান হতে পারে, কার্টুন হতে পারে। তবে সবকিছুর উদ্দেশ্য হোক প্রতিবাদ।
সংগ্রামী অনুরোধ থাকলো সহব্লগারদের প্রতি।

আসুন প্রতিবাদ করে জানিয়ে দেই, আমরা আমাদের অধিকারের এক কণাও ছাড়তে নারাজ।
৬. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:১০
পথিক!!!!!!! বলেছেন: তিমুর ভাই ...যদি আপনি প্রতিবাদে র নিমিত্তে এই পোষ্ট উঠাতে চান ..তবে ড্রাফটে চাপ মারেন। পড়ে পোষ্ট করলে আবার সব মন্তব্য সহ নতুন করে পোষ্ট হবে।..


তবে মনে হয় প্রতিবাদ প্রতিবাদের মতো চলুক সাথে ব্লগো
৭. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:১৩
তিমুর বলেছেন: পথিক ঠিক বুঝলাম না । আর আমার লাইনেও সমস্যা হচ্ছে ।

যা বলতে চেয়েছি বলে দিয়েছি । যে বোঝার সে বুঝে নেবে ।
৮. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫৯
জ্বিনের বাদশা বলেছেন: বাকস্বাধীনতা মাঝেমাঝে খাদ্যের চেয়েও বেশী প্রয়োজনীয় ... এটাকে হারাতে দেয়া যাবেনা...
প্রতিবাদে অংশ নিলাম ...

 

মোট সময় লেগেছে ০.৯৩৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জগতের সকল প্রাণী সুখী হোক!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ