
timursblog@yahoo.com

হাইকু ১ : দুই জীবন, বাশো
০৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:১৫
দুবার বাঁচবে তুমি...
জন্মাবার ঠিক পরে তুমি একবার বেঁচেছিলে
আরেক বাঁচবে তুমি
যখন মৃত্যুকে দেখবে ....
- ১৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১৫বার পঠিত
লামুর
০৫ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:৪৯
লু্ই লামুরের 'মাইলো ট্যালন' পড়লাম । টান টান ! যারা বলে সব ওয়েস্টার্ন বইই একই ফর্মুলায় লেখা তাদের পড়তে দেয়া দরকার । ওয়েস্টার্নের অবয়ব ঠিক রেখে হুডানিটের দিকে গেছেন লামুর । কিন্তু 'মাউন্টেন ভ্যালি ওয়ার' টা একদম ভাল লাগল না । 'ম্যাটাগোর্ডা' ধরেছি এখন ।
এখানে লামুর ভক্ত আর কে...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১৩বার পঠিত
ব্লগে রাইসুর লগে চান্দে যাইতেছি!
২৭ শে নভেম্বর, ২০০৬ রাত ২:৩৭
ব্লগের দরিয়ার দুঃসাহসী সিন্দাবাদ, সময়ের মননশীল কান্ডারী, শিল্পতরীর মাস্তুলের প্রধান পাঞ্জেরি, জামানার রুস্তম, ব্রাত্য রাইসুর আর্টের জাহাজ যেইভাবে ভবের সপ্তসাগর পাড়ি দিতেছে তাহা অতীব চমকপ্রদ ।
বিগত শাব্বাথ দিবসে রাইসুর শাগরেদ-দোস্তরা বিনা জাহাজে চন্দ্র গমনের যে মেটাফিজিক্যাল মকশো করেন বাঁচিয়া থাকিলে তাহা জুল ভার্নকে, গুল খাওয়াইয়া...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩৫বার পঠিত
তৃতীয় মত
২৫ শে নভেম্বর, ২০০৬ রাত ৩:৪৯
প্যাভিলিয়ন প্রান্ত থেকে আয়নার ফুলকি ফেলি আমি থার্ড আম্পায়ারের চোখে
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৯বার পঠিত
ব্লগে রাইসুর লগে বাগ দেখতেছি 
২১ শে নভেম্বর, ২০০৬ রাত ১০:৩২
ব্লগের বাগানে পুস্পিত প্রতিভা, পোয়েট এ মোকাম্মেল, পটুয়ায় কামেল, শের এ আঁতেল, ব্রাত্য রাইসু
যেইভাবে কবিতা থেকে ছবি, শায়ের থেকে শের সবখানেই নিজের পাগমার্ক রাখিতেছেন তাহাতে আশাম্বিত না হইয়া পারা যায় না !
পবিত্র শাবাথ দিবসে, পটুয়া রাইসু ও তাঁহার ইয়ার দোস্তরা কাগজ পেন্সিলে নিজেদের স্বপ্নীল, শব্দহীন শায়ের রচনা করেন...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৫৪বার পঠিত
ব্রাত্য রাইসু, ট্রেইল ব্লেজার
০৮ ই নভেম্বর, ২০০৬ রাত ২:৩৫
(নিজ দায়িত্বে কমেন্টাইবেন, মেজাজ চ্যাং হইলে ঠ্যাং ধইরা মুইছা দিমু, কোন আলামত চাইবেন না )
ব্রাত্য রাইসু একজন ট্রেইলব্লেজার কবি । যেইদিকে যান আলোর রোশনাই ছড়াইতে ছড়াইতে যান । সেই আলো আবার অতি বেগুনি অবলোহিত নানান ছটায় ময়ুরের পাংখা ।
তিনি ট্রেন্ড ভাংগেন কি না ? আমি কই বিরান প্রান্তর দিয়া...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪০বার পঠিত
মেডিটেশন
০৭ ই নভেম্বর, ২০০৬ রাত ১০:৩২
সিরিয়াস প্রশ্ন করতে যাচ্ছি । যারা জানেন তারাই উত্তর দেবেন দয়া করে । আপনারা কেউ কী সিলভা মেথড/কোয়ান্টাম মেথড এসব করেছেন ? কোন পজিটিভ ফল মিলেছে ? এসবের প্রক্রিয়া টা কী সহজ ভাষায় বলবেন ? এতে কী ১) মনোযোগ বাড়ে ? ২) দুশ্চিন্তা কমে ? আপনি কী মেডিটেশনের কোর্স করেছেন...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২৫বার পঠিত
মাফিয়া আর কাল্ট
২৯ শে অক্টোবর, ২০০৬ রাত ৩:০২
কাল্ট বা ভক্তি সম্প্রদায়ের সাথে মাফিয়া বা দুর্বৃত্ত সংঘের সাযুজ্য খুঁজে পাওয়া মোটেই অমুলক নয় ।
একদম শুরুর থেকেই দেখা যাক মাফিয়া কী ।
মাফিয়া, আসলে একটি সিসিলিয়ান ইতালিয় শব্দ--মানে সাহসী, দুর্ধর্ষ ইত্যাদি । ঊনিশ শতকে প্রথম পাই আমরা শব্দটা । কিন্তু সিসিলিয় মাফিয়ার শিকড় হাজার বছরের পুরনো । বলা...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৬বার পঠিত
পার্টি না কাল্ট ?
২৮ শে অক্টোবর, ২০০৬ রাত ১১:০৬
আমাদের রাজনৈতিক দলগুলো আদৌ "দল" কি না সেটা নিয়ে প্রশ্ন করার সময় এসেছে । 'পার্টি ' না বলে এদের 'কাল্ট' বা ভক্তি সম্প্রদায় বললে অনেক ভাল হয় ।
প্রতিটা কাল্টেরই সাধারনত একজন পরলোকগত আইকন থাকেন । বলা হয় সেই পরলোকগত পিতৃপুরুষই দলের প্রাণবায়ু স্বর্গ থেকে রক্ষা করছেন । অতএব সেই পরমপিতাকে...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৬বার পঠিত
চক্রাকার নির্বাচন
২৮ শে অক্টোবর, ২০০৬ ভোর ৫:০১
বাস্তবিক পাঁচবছর পরপর নির্বাচন নামের তামাশা করার কোন প্রয়োজন আছে কি না সেটা নিয়ে ভেবে দেখার সময় এসেছে ।
নির্বাচনী তামাশার সাথে যোগ হয়েছে সিইসি আর চৌকিদার সরকারের মশকরা । পৃথিবীতে আমরাই সর্বপ্রথম এরকম বিদঘুটে হাঙ্গামা সংবিধানে যোগ করেছি, এবং তা নিয়ে আমাদের নাদান বড়াইয়ের অন্ত নেই ।
ইলেকশন...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮১বার পঠিত



