গত বছরের মত এবারও শুরু করলাম ''হৃদয়ে মুক্তিযুদ্ধ'' কলামটি ।
মুলতঃ ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনের পরই ঘটনা প্রবাহ ইতিহাসে স্হান পায় বেশী ।
তাই শুরুর দিকে দিন পুন্জি ঠিক করা কঠিন । তবুও চেষ্টা চলবে ইতিহাসকে তুলে ধরার ।
পশ্চিম পাকিস্হানি শাষক-শোষক গোষ্টির নাগপাশ থেকে মুক্তির লক্ষ্যে দুইযুগের নিরবচ্ছিন্ন আন্দোলনের হাত ধরে এই মার্চেই ঘোষিত হয়েছিল, ''এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম'' ।
এই মার্চ মাসেই পাক হানাদার বাহিনি বিশ্ব ইতিহাসের ঘৃণ্যতম গনহ্ত্যা শুরু করলে মূহুর্তেই গর্জে উঠে বাঙ্গালি । ঝাপিয়ে পড়ে সশস্র প্রতিরুধে ।
জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষনা করেন স্বধীনতা। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিশ্বর মানচিত্রে জন্ম নেয় নতুন স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৮ ভোর ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


