আসলে একাত্তুরের রাজাকার - আলবদর - আল শামস বাহিনীর সন্মিলন হলো জামায়াতে ইসলামি বাংলাদেশ । রাজাকার আলবদর আল শামস এই শব্দ গুলোর সুন্দর অর্থ থাকলেও বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত ঘৃনার বিষয় । করন এই নাম গুলো ধারন করে আজকের জামাতের শীর্ষ নেতারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুধীতা করেছে , নির্বিচারে মানুষ হ্ত্যা, মা - বোনের ইজ্জত হরণ , মানুষের সম্পদ লুন্ঠন সহ এমন কোন অপরাধ নাই যা গোলাম আযম নিজামী মোজাহিদরা তাদের বাহিনী দিয়ে করেনি । তাই স্বাধীনতার পর এদেশের মানুষ জামায়াতে ইসলামি কে ঘৃণার চোখেই দেখে আসছে ।
জামাতের নেতৃত্ব ও যে বিষয়টি জানতো না তা নয় । কিন্তু কিছুই করার ছিলো না । এখন নতুন করে নিবন্ধনের সুযোগ পেয়ে তাদের একাত্তুরের অপকর্ম গুলোকে আড়াল করতেই নাম পাল্টে নতুন ভাবে আসতে চাচ্ছে ।
নাম পরিবর্তন করলেও এই খুনির দল তাদের স্বভাব পরিবর্তন করবে এমনটা ভাববার কোন কারন নাই । কারন এই দেশটাকে তারা কখনো ভালোবাসেনি । এই দেশের প্রতি তাদের কোন দায় নাই । তাই সাপের মত চামড়া পরিবর্তন করলেও ওরা বিষদর সাপই রয়ে যাবে ।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



