ঘটনাটি প্রায় দশ বছর আগের । আমার বড় আপা তার ছেলে মেয়েদের ( এক ছেলে এক মেয়ে , মানে আমার ভাইগ্না- ভাইগ্নি) নিয়ে বেড়াতে এসেছেন আমাদে বাড়ীতে । ভাইগ্নি টি ছোট আর ভাইগ্নাটি বড় । বড় বলতে ভাইগ্নির বড় এই যা। বয়স১৩ ,যথেস্ট দুস্ট ,একেবারে ডানপিটে যাকে বলে। এর গাছের আম ওর গাছে কুল নিয়ে আসা । কারো জাম গাছে ঢিল মারা এমন কাজে তার সাথে জুড়ি মারা ভার ।
এসব দেখে আমার মা খুব বিরক্ত হয়ে খুব ভালো করে বকা দিলেন তাঁর নাতীকে । ব্যাস .... ওতো রাগে ফুলতে লাগলো । দুপুরে খাবার সময় সবাই খাইতে বসেছি কিন্তু ভাইগ্না নাই । কোথায় আছে খুজেও পাওয়া যায়না । অনেক খুজে পাওয়া গেল ঘরের পিছনে বসে আছে । ভাত খাওয়ার জন্য ওকে বলা হলে ওর রাগমিশ্রিত জবাব ভাত খামুনা ।
বললাম কেন খাবিনা ? জাবাব নাই । বুঝলাম আমার মায়ের বকুনি খেয়ে রাগ করেছে । অনেক বুঝালাম দুষ্টামি করলেতো বকুনি খাইতেই হবে । আর উনিতো তোমার নানী । নানী রাগ করে কিছু বললেও রাগ করতে নাই ।
এইভাবে অনেকেই অনেক ভাবে বুঝিয়েছে । পাড়াপড়শী কেউ বাদ যাইনাই সবাই বুঝিয়েও তার রাগ ভাঙতে না পেরে সিদ্ধান্ত হলো আর সাধাসাধি করা হবে না পেটে ক্ষুধা লাগলে এমনেই খাইতে আসবে । কেউ আর যেন ওকে ডাকাডাকি না করে এই বলে মা সবাইকে শাষালেন ।
দুপুর গড়িয়ে বিকেল , বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে । ভাবলাম ছোট মানুষ কতক্ষন না খেয়ে আছে দেখি কি করে । ঘরের পিছনে যেখানে বসেছিল সেখানে গিয়ে দেখি দেয়ালে ইটের টুকরো দিয়ে লেখা একটি বাক্য । আর তা হল.'' আর একবার সাধিলেই খাইবো ''।
ভাইগ্নাতো ভাত খাইলো আসেন আমরা সবাই মিষ্টি খাই
আমি কিন্তু কাউকেই কিছু বলি নাই ............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

