যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গড়ে উঠা গনজাগরনে সারাদেশে যুদ্ধাপরাধীদের প্রতি যে ঘৃনা ক্ষোভের সৃষ্টি হয়েছে তাতে করে নিজের নামের প্রতি আগে থেকে জমে থাকা ঘৃনাটা আরও প্রকট হয়ে উঠেছে ।
তাই নিজের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন গোলাম আযম ।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ মাষ্টার্সের ছাত্র মোঃ গোলাম আযম যুদ্ধাপরাধীদের প্রতি চরম ঘৃনা থেকেই নিজের নাম পরিবর্তেন আগ্রহী হয়েছেন বলে সাংবাদিকদের জানান ।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ এই তরুন জানান তার হৃদয়ে আছে বঙ্গবন্ধুর আদর্শ আর যুদ্ধাপরাধীদের প্রতি চরম ঘৃনা ।
কিন্তু নিজের নাম শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আযমের সাথে মিল হওয়ায় আমি চরম বিব্রত ! অনেক আগে থেকেই আমার নাম নিয়ে আমি মানষিক ভাবে বিপর্যস্ত ছিলাম । কেউ নাম জানতে চাইলে লজ্জায় বলতে পারতাম না , বা এড়িয়া যেতাম ।
বিশ্বাস ঘাতম মীর জাফরের নামে যেমন মানুষ নিজের সন্তানের নাম রাখেনা বরং ঘৃণা করে। তেমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুধী ,শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আযমের নামেই কারো নাম থাকতে পারেনা বলে মনে করেন এই তরুন । প্রশাসনিক জটিলতা এড়াতে সবার সহযোগিতা কামনা করে গোলাম আযম বলেন , আমি সচেতন ভাবেই আমার নাম পরিবর্তন করতে চাই ।
সুত্র ঃ ভোরের কাগজ।
অভিনন্দন !! এই তরুন কে যিনি যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃনায় নিজের নাম পরিবর্তন করতে ও বিচলিত নয় । সমাজে এমন সচেতনতাই প্রত্যাশা করি ।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



