আমার প্রিয় পোস্ট

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

মাশরাফিকে ভোট করুন......(আপডেট)

১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২০

শেয়ারঃ
0 1 0

আ ইপি এল এ কোলকাতা নাইট রাইডার্সের নিজস্ব ওয়েব সাইটে http://www.kkr.in চলছে নিজেদে খেলোয়ারদের নিয়ে " নকিয়া নাইট অব দি আওয়ার " এর অন লাইন ভোটিং। আর সেখানে পিছিয়ে পরলেও আবার শীর্ষ স্হানটি দখল করে নিয়েছেন আমাদের ছেলে মাশরাফি বিন মর্তুজা । ১১ লাখ ৫৭ হাজারের ও বেশী ভোট পেয়ে মাশরাফি ইঠে এসেছেন শীর্ষে । যখন মাত্র ৩২ হাজার ভোট পেয়ে সৌরভ পন্টিংদের পিছনে ফেলে এসেছিলেন মাশরাফি তখন খোদ শাহরুখ খান আবাক বনে গেছেন । তিনি তার ব্লগে লিখেছেন "এবারের আসরে কাঁপিয়ে দিবে মাশরাফি"। মিঃ কিং খান রিতিমতো আভিভূত এখন মাশরাফির জনপ্রিয়তা দেখে । অজিত আগারকার ১০ লাখ ৮৫ হাজারের মত ভোট পেয়ে ২য় স্হানে আছেন ।

তার অনেক পিছনে পরে আছেন প্রিন্স অব ক্যালকাটা সৌরভ গাঙ্গুলী ,রিকি পন্টিং , ক্রিস গেইল , ম্যাককুলাম রা ।

সাবাস মাশরাফি !! শুধু ভোটে নয় মাঠেও মাতিয়ে রাখো এই প্রত্যাশা ।

আগের পোষ্ট ১ Click This Link সৌরভ পন্টিংদের পিছনে ফেলে নাম্বার ওয়ান মাশরাফি .....


Click This Link

 

সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৩
বস্তাপচা বলেছেন: ওরা এখনো মাশরাফির লগে চুক্তিটা পর্যন্ত করেনাই। আজকের প্রথম আলোতে দেখলাম। ভোট দিয়া কি হইব ?
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: এই ভোট গুলা কর্তৃপক্ষের উপর চাপ তৈরী করবে বলে আমার ধারনা ।

২. ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৯
তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: ওয়েবসাইটটা ক্রিকেটের নাকি ছিনেমার বুঝতে অসুবিধা হইল।...!!!!!!!
যাইহোক মাশরাফিকে প্রথম দেখে ভাল লাগলো।
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৩

লেখক বলেছেন: কোলকাত নাইট রাইডার্সের মালি শাহরুখ খান ।তাই এটার এই অবস্হা .......:)

ভোট দিয়েছেন তো ?

৩. ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৪
বাশার বলেছেন: http://rongmohol.info/viewtopic.php?id=2423 এই একই লিখাটি লিখেছেন রঙমহলের ভবঘুরে নামক এক ব্লগার ১০ এপ্রিল রাত ১১.২৪মিনিটে

আর আপনি ঠিক এই লিখাটিই ://www.somewhereinblog.net/blog/bahar007blog/28936455 লিখেছেন ১১ এপ্রিল রাত ২.৫২মিনিটে
তাহলে চোর কে?? অন্য সাইট থেকে এই লিখাটি কি আপনার?
আমি আপনাকেও অনেক কিছু বলতে পারতাম কিন্তু "কুকুর কামড় দিয়েছে পা'য় তাই বলে মানুষ কি কামড় দেয় কুকুরের পায়"

আন্যে লিখা নিজের বলে চালিয়ে দেওয়াটিকে কি অন্যায় নয়??
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: আপনি যেই লিংকটি দিয়েছেন রংমহল ব্লগের সেটি কোথাকার টাইম দেখায় সেটি দেখেছেন কি ? সেটি বাংলাদেশের টাইম দেখায় না , অন্য কোন দেশ থেকে সেটি প্রকাশ করা হচ্ছে তাতে ।

আমি রংমহল নামের এই ব্লগ এখন আপনার লিংক দেখেই প্রথম দেখেছি ( যদিও এটা আপনার কাছে বিশ্বাস যোগ্য হবেনা । কারন আপনার সাথে আমার বিতর্কের কারনে )।

এবং তা দেখে আমি অবাক হয়ে গেছি যে এটা আমার লেখার হুবহু কপি । সময়ের ব্যাপারটাও আমার জন্য বিব্রত কর । কোন অবস্হাতেই তা হতে পারে না । দৈনিক সমকালের ১১ তারিখের অনলাইন সংস্করনের একটি নিউজ ছিলো এই বিষয়ে সেটা থেকে আমি লেখাটা তৈরী করেছি । তাই এখন ঐ ব্লগে রেজিষ্ট্রেশন করে একটা লেখা দিলাম এবং দেখলাম এটার সময়ের ব্যাবধানটা । তখন হাফছেড়ে বাঁচলাম । আপনি প্লিজ এখন গিয়ে দেখুন ঐখানে । আমি আপনার মন্তব্যটা দেখার পর পরেই পোষ্ট দিয়েছি ঐখানে যার সময় হওয়ার কাথা সাড়ে ১১ টা। কিন্তু ঐ খানে সময় দেখাচ্ছে ১টা ৫ মিনিট ।

এখন আমি বুকে হাত দিয়ে বলতে পারবো ঐ লেখাটাও আমার লেখার কপি পেষ্ট করা আমি ঐ ব্লগেও বলেছি যে লেখাটা আমার উনি কপি করেছেন মাত্র ।
যদিও ব্যাপারটা এখন আমার জন্য ও বিব্রতকর অবস্হা তৌরী করেছে তবুও আপনাকে ধন্যবাদ ঐ লিংকটা দেওয়ার জন্য ।

৪. ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩০
বাশার বলেছেন: আমি এ ব্যাপারে আপনার কথা জানতে চাচ্ছি

Click This Link এবং

http://rongmohol.info/viewtopic.php?id=2423 পার্থক্যটা কোথায়
৫. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪০
পালাবী কোথায় ?? বলেছেন: শাহরুখের ব্লগের লিন্ক কই, খুইজা পাই না :(
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: :(

৬. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৩
মুক্ত মানব বলেছেন: বাশার ভাই, রংমহল/ভবঘুরে/আকাশ ভাইকে আমি ব্যক্তিগত ভাবে চিনি। তাকে যখন বলেছিলাম , "ভাই দারুন লিখেছেন।" সে বলেছিল, "আমি লিখি নাই। সামু থেকে কপি করছি। ভুল করে লিংক দেই নাই।" আকাশ ভাই একটা ভুল করছে। এইটা নিয়ে অহেতুক ঝগড়া করার কারন নাই।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:০৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
এখন আর আমার কিছুই বলার নাই । বাশার সাহেব বিষয়টা বুঝলেই হয় । আপনাকে আবারো ধন্যবাদ ।
নেটে কত রকমের মানুষ যে থাকে!!

 

মোট সময় লেগেছে ১.২৬৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার আমি ঃ সবার সাথে চলতে চাই (জামাত-শিবির ছাড়া) । তর্ক হবে যুক্তি দিয়ে ।বিতর্ক হবে বন্ধুত্ব পূর্ন আলোচনায় ।অশ্লীল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ