কলকাতা প্রতিনিধি: ভারতে দক্ষিণী অভিনেত্রী খুশবুর বিয়ের আগে যৌন সম্পর্ক নিয়ে করা মন্তব্যকে ঘিরে যে আইনি বিতর্ক দেখা দিয়েছিল তা খারিজ করে ভারতের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে বিয়ের আগে যৌন সম্পর্ক এবং পারস্পরিক অনুমোদনের ভিত্তিতে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের একসঙ্গে থাকা কোনও অপরাধ নয়।
সর্বোচ্চ আদালতের মতে, নৈতিকতার প্রশ্নে মতবিরোধ থাকতে পারে কিন্তু তাই বলে বিয়ের আগে যৌন সম্পর্ক কোনভাবেই অপরাধ নয়। বছর খানেক আগে খুশবু এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, বিয়ের আগে যৌন সম্পর্ক অন্যায় নয়। এর পরই দেখা দেয় বিতর্ক। একের পর এক আদালতে বিভিন্ন ব্যক্ত ও সংগঠন খুশবুর বিরুদ্ধে মামলা করে। এমন ২৩টি মামলাই খারিজ করে গতকাল সুপ্রিম কোর্ট জানিয়েছে, নারী-পুরুষের বিয়ের আগে যৌন সম্পর্ক করা মোটেই অপরাধ নয়। একমাত্র বিবাহ বহির্ভূত সম্পর্ককে অবৈধ বলা চলে। সে ক্ষেত্রে পেনাল কোডের ৪৯৭ ধারা অনুযায়ী মামলাও হতে পারে। প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণান, বিচারপতি দীপক ভার্মা ও বিচাপতি বি এস চৌহানকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এক রায়ে বলেছে, নৈতিকতা আর অপরাধ কখনো এক সঙ্গে থাকতে পারে না। আদালত জানিয়েছে, বর্তমান সামাজিক পরিস্থিতিতে অনেকের মতে, বিয়ের আগে যৌন সম্পর্ক বিবাহের প্রধান ধারণার উপর আঘাতের নামানত্মর। আবার একটা বড় অংশের মানুষ এর মধ্যে কোনও অন্যায় দেখছেন না। আদালতের মতে, ভারতের অনেক জায়গাতে অনেক সমপ্রদায়ের মধ্যে বিয়ের আগে যৌন সম্পর্ক কোনও আস্বাভাবিক ঘটনা নয়। বিচারপতি চৌহান জানান, আমাদের সমাজের মূল ধারার মতে, বিবাহিতদের মধ্যেই দৈহিক সম্পর্ক হওয়া উচিত। কিন্তু দুই প্রাপ্তবয়স্ক নর-নারী যদি তাদের নিজেদের মতে যৌন সম্পর্ক করে তবে তাতে কারও কিছু বলার থাকতে পারে না। সে ক্ষেত্রে ব্যক্তির নিজস্ব স্বাধীনতায়ও হসত্মক্ষেপ করা চলে না বলে আদালত মনত্মব্য করেছে। আদালতের মতে, কেউ যদি সকলের পছন্দ নয় এমন মনত্মব্যও করে থাকে সেজন্য তাকে শাসিত্ম দেয়ার কাজ ক্রিমিনাল আইনের কাজ নয়। সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, এটা নিঃসন্দেহ যে ভারতে বিবাহকে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান বলে মনে করা হয়, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে, বেশকিছু মানুষ বা গোষ্ঠী আছে যারা এই মতের সঙ্গে সহমত পোষণ করেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

