somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরাম আগে না ব্যারাম আগে?

২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আমি প্রথম সামহোয়ারের খোজ পাওয়া এবং ব্লগিং শুরু করার পরে একটা সংকট দেখা দিল। তা হল, কিছু না কিছু লিখতে ইচ্ছে করে। কিন্তু লেখা তো আর গাছের পাতা না যে চাইলাম আর পাড়লাম। আবার ইচ্ছা যেহেতু করে, বসে থাকাটাও দুস্কর। এরকমই কোন এক সময়ে উপরের শিরোনামের লেখাটা পয়দা হয়েছিল। পরে আর কোনদিন কোন খোজ পড়ে নাই। আজ বসে বসে নিজের লেখায় চোখ বোলাতে বোলাতে মনে হল, খারাপ না তো লেখাটা। তবে দীর্ঘ দেড় বছরে সঙ্গত কারণেই লেখাটা কিছু পরিবর্তন দাবী করে। প্রয়োজনীয় পরিবর্তন সাধণ করে মধ্যরাতের বদখেয়ালে এই পোস্টটা নাজিল হচ্ছে..)
এক.
ডিম আগে না মুরগী আগে জানিনা। গল্প আগে না কবিতা আগে তাও জানিনা। শুধু জানি আমরা একদল একদা আমাদের খুব জ্বর হইছিলো। জ্বরে আমাদের গাঁ খালি পোড়ে আর পোড়ে। সে এক বিরাট সর্বগ্রাসী তাপপ্রবাহরে ভাই। পুড়তে পুড়তে আকাশ আগুন,বাতাস আগুন । পুড়তে পুড়তে জমিন আগুন পাতালও আগুন। মধ্যে মধ্যে জ্বর একটু কমে তখন আরাম লাগে। আবার জ্বর বাড়ে তখন ব্যারাম লাগে।জ্বর আরো বাড়ে তো ব্যারামের চৌহদ্দি ঘর দূয়ার ছাড়িয়ে ,আসমানে উঠে আবার ফিরে এসে ছালার বস্তা দিয়ে আমারে ধরে মুড়িয়ে। ঘাম দিয়া জ্বর একটুখানি ছাড়তে থাকে তো আরাম ও একটু খানি লাগতে থাকে। জ্বর আরো কমে, আরাম আরো লাগে। জ্বর আরো কমে, তখন আবার ব্যারাম লাগে। জ্বর আস্তে আস্তে আসতে থাকে তো আরামও আবার লাগতে থাকে।
(দুই
এতক্ষণ বলেছি ভূয়া কথা, আরাম ব্যারামের ধন্দ রাখিয়া এইবার কব আসল কথা। শুনেন সর্বজন শুনেন মন দিয়া, একখন্ড মেঘ কোথা হতে কোথায় যেন যাচ্ছিল ভাসিয়া ভাসিয়া। গরজণে মেঘ হইল বরষণ,ভিজিল গাঁ, বাধিল জ্বর। অত:পর উৎপাদিত তাপ নিবেদিত হইলো উৎপাদনের চরণে। এই যেমন ছাগল পালন করা অথবা সন্ধ্যাবেলা হাস মুরগী ঘরে তোলা ইত্যাদি বিবিধ। এই সকল কাজ নীচ বিবেচনায় প্রস্থান। সামনে অগ্রসরায়মান অবস্থায় পাওয়া গেল তাপাকাঙ্খী নারীকুল। বুক পকেটে তাপের তখন ভারী ছটফটানি অবস্থা। আমি জানি কেমন সহজেই তাদের গলিয়ে ফেলা যায় সোনার মত, সৃজন করা যায় আশ্চর্য সব কারুকার্য,টেরাকোটা। কিন্তু কেন যেন হৃদয় বীণ বাজেনা তাই সূত্রধর ও তামুক সাজেনা। অথবা চোখে দেখিনা তাই হৃদয় ভরেনা বা হৃদয়ে ধরে (ধারণ) না। কেউ কি আছেন ভাই, আমারে এক টুকরা মোম দ্যান। এই জ্বর তাপ আমি এখন কি করি। আমি মোম গলাই আর দেখি। আবার গলাই আবার দেখি। মোম আর তাপ যুগপৎ নি:শেষ হলেই খেল খতম হবে, পয়সা ও হজম হবে।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৮ দুপুর ২:১৫
১৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×