আমার প্রিয় পোস্ট
- ঐ মুক্তিযোদ্ধা কিন্তু সিস্টেমেটিক কিলিং এ মরছেন (উৎসর্গ মুক্তিযুদ্ধের চেতনাকে) - অন্যমনস্ক শরৎ
- ডাইরেক্ট ফায়ার - কৌশিক
- আমার সেইসব প্রিয় বৃদ্ধদের জন্য - অন্যমনস্ক শরৎ
- অনিঃশেষ দেশভাগের কথকতা : সুধা কি সাদিয়ার কথা শুনছে - ফারুক ওয়াসিফ
- জরুরি পোস্ট: ইরানে অচলাবস্থা, মার্কিনের রেজিম চেঞ্জের নতুন খেলা (সংযোজিত - ফারুক ওয়াসিফ
- অনেক দিন পর বোর্হেসকে নিয়ে - রায়হান রাইন
- রাজাকারদের ছেলেমেয়েদের কি আমরা ঘৃণা করব না? - ব্রাত্য রাইসু
- পুরুষ উদযাপন! - রাগ ইমন
- তোমাকে বুঝতে তত্ত্ব লাগেনা - অন্যমনস্ক শরৎ
- ইউনুসবন্দনা করি সবেঃ এক দিন বাংলাদেশে ভোর হবে। - রাসেল ( ........)
- কবিও চায় ভোগের অধিকার তবে কৌশল জানা নেই - রাসেল ( ........)
১৪ সেপ্টেম্বর অন্যরকম এক হরতাল, সফল করুন
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৪
ব্লগার শারমিন সুলতানা শিউলি ১৪ সেপ্টেম্বর তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি আহুত অর্ধদিবস হরতাল সফল করার আহবান জানিয়েছেন। এ সূত্রে হরতাল বিষয়ে উন্নয়নপিয়াসী জনগণের একাংশ দেখলাম হরতালের বিরোধিতা করেছেন। তাদের মাথায় বিরাট দ্বায়িত্ব, তারা জাতিকে হরতালের করাল গ্রাস থেকে বাচাতে চান। তাদের উদ্দেশ্যে দু-এক কথা বলা দরকার মনে হল।
তবে সবার আগে আমিও হরতাল সর্বাত্মকভাবে সফল করার আহবান জানাচ্ছি। এ হরতাল আসলেই অন্যরকম। মডেল পিএসসি ২০০৮ এর আলোকে জনদরদী আওয়ামী লীগ সরকার যেসব শর্তে দুই বহুজাতিক কোম্পানীকে সমুদ্রবক্ষে গ্যাস অনুসন্ধানের দ্বায়িত্ব দিয়েছেন তা ভয়াবহের থেকেও ভয়াবহ। ভূমিকা না করে আমি তথ্যগুলি জানাচ্ছি।
১. মডেল পিএসসি ২০০৮ অনুযায়ী সমুদ্রবক্ষে প্রাপ্ত গ্যাসের ৫৭ শতাংশ গ্যাস কোম্পানীর রিকভারী কস্ট হিসেবে গণ্য হবে।
২.বাকী গ্যাসের শতকরা ৮০ ভাগ মুনাফার অংশ হিসেবে পাবে কোম্পানী, সর্বোচ্চ ২০ ভাগ পাবে বাংলাদেশ। লক্ষ করুন, ২০ ভাগ কিন্ত মোট গ্যাস থেকে নয়। অর্থাত আমরা পাব মোট গ্যাসের মাত্র সাড়ে আট শতাংশ। কোম্পানী চাইলে ৮০ ভাগের পুরোটই রপ্তানী করতে পারবে( ওটা আসলে ৮০ ভাগ নয়, সাড়ে একানব্বই ভাগ)
৩. আমাদের ভাগের সাড়ে আট শতাংশ নিজেদের কাজে লাগানো অর্থাত সমুদ্র থেকে গ্যাস স্থলভাগে পরিবহনের খরচ আমাদেরই বহন করতে হবে। যে খরচ প্রাপ্ত গ্যাসের থেকেও কয়েকগুণ বেশি হওয়ার কথা।
পরিসংখ্যান আর দেয়া দরকার মনে করছি না। এই চুক্তি বাতিলের স্বপক্ষের যুকতই হিসেবে এ কটিই যথেষ্ট বিবেচনা করছি।
সরকার এবং তার কতিপয় মূর্খ মন্ত্রী (যারা এই চুক্তি জনসমক্ষে প্রকাশে ভয় পায়) চেষ্টা করছেন তারা নিজেরা ও কয়েকজন ভাড়াটে বুদ্ধজীবী (যেমন এবিএম মুসা) দিয়ে নানা ধরণের গোজামিল তত্ব দিয়ে নিজেদের জায়েজ করা। কিন্ত এরকম একটি চুক্তি করে তা কি আদৌ সম্ভব। ওই শর্তগুলি কিন্তু আমার বানানো নয়, কাগজে লেখা আছে।
কর্পোরেট হালুয়া-রুটি যে আজকাল বহু মালের কপালে জোটে তা বেশ বোঝা যাচ্ছে। আর একদিন হরতাল না করেই মনে হয় তারা দেশকে উন্নতি দিয়ে ফাটিয়ে ফেলবেন! দুবৃত্ত রাজনীতিবিদ আর শোষক বহুজাতিক এসব গাধা মনের সুখে চরাবেন না তো কি আঙ্গুল চুষবেন? কয়েক বছর আগের কথা আলাদা, কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক অভিজ্ঞতায় কে না জানে যে জাতীয় সম্পদ আত্মনিয়ন্ত্রণ করতে না পারলে সে সম্পদ বোঝা হয়ে যায়। নাইজেরিয়া তার জলন্ত উদাহরণ। আবার ভেনেজুয়েলা বা বলিভিয়ার উদাহরণও আছে, যারা সাম্রাজ্যবাদ ও বহুজাতিককে ঝেটিয়ে তাড়িয়েছে। এখন সেসব দেশের জনগণের জীবনযাত্রার মানের আমুল পরিবর্তন ঘটেছে। অনেক সংগ্রাম-অবরোধ করেই সেটা হয়েছে, পাকা ফল গাছ থেকে টুপ করে পড়ল আর খেলাম; ব্যাপারটা মোটেও এমন হয়।
্কিন্ত আমাদের শিক্ষিত সমাজ জাতির ভাগ্য বদল নয় বরং বহুজাতিকের হালুয়া-রুটির ভাগের দিকেই বেশি নজর দিচ্ছেন দেখা যাচ্ছে!
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৭
শারিমন সুলতানা শিউলী বলেছেন:
আপনাকে ধন্যবাদ একটি তথ্যবহুল পোষ্টের জন্য।
হা...হা...হা... বলেছেন:
হরতাল সফল হলে তেল, গ্যাস রক্ষা হবে আশা করি। সেই পুরানা ফরমুলা, পুরানা কাসুন্দি।
মেহেরুননেসা মনি বলেছেন:
একমত
বাকী বিল্লাহ বলেছেন:
পুরানা ফর্মুলাগুলি যতদিন আমাদের উপর প্রযুক্ত হতে থাকবে ততক্ষণ পর্যন্ত তা থেকে আমাদের বের হওয়ার উপায় নেই। অথবা বসে বসে আমরা মনে করতে পারি যে সব ঠিকই আছে, আমরা ভাল আছি! তাহলে ব্যপার না।
আবু সালেহ বলেছেন:
সহমত .....এই হরতালের পক্ষে.....এবং সবাইকে এর সাথে একাত্বতা করার আহবান জানাচ্ছি...
এই সরকার....পারলে দেশটাকেই বেচে দেয়...........
বকুল০৮ বলেছেন:
হরতালের নামে সাধারন জনগনকে জিম্মি করে ভুগিয়ে দেশ রক্ষা----- পুরোনো ফর্মুলা.... এই জন্যই সেনা শাসন আসে, আসে জরুরী অবস্থা।
অচেনা সৈকত বলেছেন:
সেজন্য হরতাল কি সমর্থনযোগ্য? আন্দোলনটা যে ছিনতাই হয়ে যাচ্ছে সেটা কি বুঝতে পারছেন?
বিধান রিবেরু* বলেছেন:
কবে এই দেশটার সরকার সত্যি সত্যি এ দেশের সরকার হবে? জানি না। রাজনীতিবিদ ও দেশপ্রেমিকরা সরকারে যান না। সরকারে যান মুনাফালোভী মানুষেরা। যারা দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে ভাবেন না। ভাবতে চান না। সত্যিই অদ্ভুত এই দেশ।
হরতাল সফল হোক।
ত্রিশোনকু বলেছেন:
একমত।
মো ঃ আবু সাঈদ বলেছেন:
আমি সাধারনত হরতাল সমর্থন করি না।আমর মনে হয় এক্ষনই হরতাল না দিয়ে ,এই সরকারের এই চুক্তির বিরুদ্ধে আরো কিছু কর্মসুচি (যেমন-ঘেরাও,মিছিল,গনসংযোগ)ইত্যাদি এবং জনগন কে আধিক সচেতন মুলক কর্মকান্ড।
বাকী বিল্লাহ বলেছেন:
ওইটা আসলে হবে এবিএম মুসা
হৃদয়৭১ বলেছেন:
হরতাল নামেই মানুষের ঘেন্না আসে কি না!দেখি উল্টা পাল্টা কথা কহিয়া মানুষকে আরেকবার বোকা বানানো যায় কিনা?
সেজন্যই নাম দিয়েছি "অন্যরকম এক হরতাল"। যব্বর কথা! মানুষরে তাক লাগাইয়া বোকা বানাইয়া দিমু....................
ফারুক ওয়াসিফ বলেছেন:
জরুরি অবস্থা ছিল জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের হরতাল, বাজার মানে ব্যবসায়ীদের সার্বক্ষণিক হরতালজনিত মূল্যবৃদ্ধি, সুবোধ পাউডারশোভিত মধ্যবিত্তের এসবে গা জ্বলে না, গা জ্বলে জনস্বার্থের হরতালে। যুদ্ধ কেউই চায় না, কিন্তু মুক্তিযুদ্ধ করতে হয়েছিল। আন্দোলনে অশান্তি হয় কিন্তু অশান্তি করে এরশাদ খেদাতে হয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাহানারা ইমামকে হরতাল ডাকতে হয়েছিল। হরেদরে কলিজা ও কয়লাকে এক করা, কার্য থেকে কারণকে বাদ দেওয়া, মানুষ থেকে মনুষ্যত্বকে সরিয়ে নেওয়া, আর নাগরিকত্ব থেকে দায়বোধকে গাপ করে ফেলা, সর্বোপরি তারুণ্যকে মেরুদণ্ড থেকে সরিয়ে লিঙ্গের বাহাদুরি বানানোর এই খেলা লুটেরাদের পক্ষেই যে যায়, তা কি ভাবা হয়েছে? ভেবে দেখেছেন?




















