হ্যাঁ নিশ্চয়ই অবাক হচ্ছেন, তাই না। প্রথমে আমিও অবাক হয়েছিলাম দৈনিক যায়যায়দিনের শিরোনামটা দেখে। পরে বিস্তারিত পড়ার পর বিশ্বাস হলো। তো শুনুন এই বয়স্ক মানুষের গল্প। নাম তার আলহাজ্ব খাদেম শিকদার। বয়স এখন ১৪৮ এর কৌটায়। নিজেকে পৃথিবীর সবচে’ বয়স্ক মানুষ হিসেবে দাবি করছেন তিনি। দাবী করারই যৌক্তিকতা আছে বটে। পৃথিবীর সবচে’ বয়স্ক মানুষ ছিলেন ভারতের হাবিব মিয়া, গত ১৯আগষ্ট তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ১৩৮ বছর। সারা বিশ্বের মানুষ জানতেন হাবিব মিয়াই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ। কিন্তু মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের আলহাজ্ব খাদেম হোসেন শিকদারের জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ দেয়া হয়েছে ৭/২/১৮৬০। এ হিসেবে খাদেম হোসেন শিকদারের বকর্তমান বয়স ১৪৮বছর। তার ষষ্ট ছেলে মস্তফা শিকদার বলেন, আমার বাবাব বয়সী মানুষ এখন আর পৃথিবীতে নেই। সুদীর্ঘ জীবনে বাবা দুটি বিয়ে করেন। আমরা মোট সাত ভাই- চার বোন। বর্তমানে বাবার নাতি -নাতনির সংখ্যা হচ্ছে ৪৫। নাতি নাতনির ঘরে পুতির সংখ্যা ৩৫ জন। বাবা এখনো খালি চোখে কোরআন শরীফ পড়তে পারেন। একাই হেটে বাজারে যেতে পারেন। তবে কানে একটু কম শোনেন। ভারতের হাবিব মিয়া যে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন এটি ভুল ধারণা। পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানূষ হিসেবে আমার বাবার নাম ইতিহাসের পাতায় উঠা উচিত। আর সেটা হবে বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।