somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন্ডনে বেকার সর্বোচ্চ! ....১৭ বছরের রের্কড ভঙ্গ

২১ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্বপ্নের বৃটেনে বাড়ছে বেকারত্ব। কর্মের সন্ধানে ছুটে আসা মানুষগুলো দিশেহারা। লন্ডন ক্রমেই হয়ে পড়ছে বেকারের শহর। কর্মহীন হয়ে পড়ছে শিক্ষিত দক্ষ অসংখ্য মানুষ, বাড়ছে অস্থিরতা। দ্রব্যমূল্যেও উর্ধ্বগতির কারণে এমনিতেই বৃটেনে গত এক বছরে মাথাপিছু ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনকহারে এখন মড়ার ওপর খড়ার ঘা হয়ে দাড়িয়েছে কর্মহীনতা। মানুষ আছে কিন্তু কাজ নেই। এ জ্বালা কেবল বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলো পোহাচ্ছে তা কিন্তু নয়, ইউরোপীয় ইকোনমিক এরিয়া থেকে আসা ঝাঁকে ঝাঁকে মানুষগুলোকেও বরণ করে নিতে হচ্ছে এই করুণ অর্থনৈতিক বাস্তবতা। সেন্ট্রাল লন্ডনসহ আশপাশের শহরগুলোয় এখন কর্মহীন পথচারী বাংলাদেশীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন যেনো এই অস্থিরতা বাড়ছে।
শেয়ার মার্কেটে তালিকাভুক্ত বেশ কিছু প্রভাবশালী কোম্পানী লোকসান দিয়েই চলেছে। এসব কোম্পানীতে বিরাজ করছে ছাটাই আতঙ্ক। লন্ডনের অন্যতম অর্থনৈতিক জোন ক্যানেরিহোয়ার্ফ থেকে কিছু দিন আগে ছাটাই করা হয় প্রায় ৫০হাজর কর্মী। প্রায় প্রতিদিন কোন না কোন কোম্পানীতে এভাবে লোকবল ছাটাইয়ের খবর প্রকাশিত হচ্ছে বৃটেনের পত্র-পত্রিকায়। সার্বিক পরিস্থিতি কোথায় গিয়ে দাড়ায় এ নিয়ে নীতি নির্ধারকরা রীতিমতো শংকিত। সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গেও মাঝে প্রকাশ পাচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা।
প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সমূহ বিপর্যয় এড়াতে বেশ জোরালোভাবে বলেছেন, আমরা সব কিছু করবো। কাজের ক্ষেত্র সৃষ্টি এবং মানুৈেষর কাজ পেতে আমরা সব কিছু করবো। প্রধানমন্ত্রীর এই আশ্বাস বাণী লন্ডনাবাসীদের মাঝে শান্তনা সৃষ্টি করতে পেরেছে কতখানি তার পরিষ্কার ধারণা পাওয়া না গেলেও তার বক্তব্যের মাঝে অর্থনীতির বাস্তব চিত্র ফুটে উঠেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশ্বের অন্যতম ধনী দেশের এই বাস্তবতা বাংলাদেশের মতো দরিদ্র কিংবা উন্নয়নশীল দেশগুলোর মাঝে হতাশার সৃষ্টি করতে পারে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।
এক অর্থনৈতিক জরিপে বলা হয়েছে যে, বৃটেনে বেকারত্বেও হার গত সতেরো বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। গত বৃহস্পতিবার লন্ডনের বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বেও সাথে এই খবর ছাপা হয়।
এই মুহুর্তে সরকারী হিসাব কাজের বাইরে অবস্থান করছে এক লাখ চৌষট্টি হাজার মানুষ। গত তিন মাসেই বেকারত্বেও হার বেড়েছে প্রায় ১০ শতাংশ। যা ১৯৯১সালের পর এই প্রথম। বর্তমানে বৃটেনে রয়েছে প্রায় সতের লাখ নব্বই হাজার মানুষ। বিশেষজ্ঞরা বলছেন সরকারের কাছে জব সিকারস এ্যালাউন্স চাওয়ার হারও গত আট মাসে আশংকাজনক হারে বেড়ে গেছে। কাজ নাই এবং কাজ না পাওয়া পর্যন্ত সরকার বেকারদের এই আর্থিক ভাতা দিবে।
সেপ্টম্বর মাসে এদের সংখ্যা নয় লাখ উনচল্লিশ হাজার নয়শো জনে দাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় বত্রিশ হাজার বেশি। অর্থনীতিতে প্রশিক্ষণ দেবার জন্য যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে বাড়তি দশ কোটি পাউন্ডের একটি তহবিল গঠন করেছে।
গার্ডিয়ান পত্রিকার সাথে আলাপে ব্যাংক অব ইংল্যান্ডের মনিটরি পলিসি কমিটির সদস্য ডেইভিড ব্যাঞ্চফ্লাওয়ার বলেন, ক্রিসমাস প্রাক্কালে কর্মহীনের সংখ্যা বিশ লাখ ছাড়িয়ে যাবে। এ সংখ্যার মধ্যে কাজ কর্ম চলে যাওয়া ছাপান্ন হাজার তরুণের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এমপ্লয়মেন্ট মিনিষ্টারের দপ্তর থেকেও অর্থনীতির পরিস্থিতির ব্যাপারে সংশয় প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি থেকে উত্তরণের সংকল্প ব্যাক্ত করে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে।
বিরোধী দলের পক্ষ থকে সরকারের পক্ষ থেকে আসা কর্মসংস্থান বাড়ানোর প্রচেষ্টা সংক্রান্ত আশ্বাসের প্রতি আদৌ কোনো সমর্থ জ্ঞাপন করা হয়নি। বরং টোরী পার্টিও শ্যাডৌ ওয়ার্ক এনড পেনশন্স সেক্রেটারী ক্রিস গরুলিং লেবার পার্টিও শাসনামলে সমালোচনা করে বুধবার বলেন, বৃটেন এখন গত দশ বছরের অর্থনৈতিক অব্যবস্থাপনার পরিণতি ভোগ করছে। তবে কোনো কোনো বিশ্লেষকের মতে, বর্তমান পরিস্থিতির জন্য লেবারকে একান্তভাবে দায়ী করাটা নিতান্ত রাজনৈতিক ফায়দা আদায়ের চেষ্টা ছাড়া আর কিছু নয়।
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×