দাঙ্গাকারীদের ঠেকালো ইষ্ট লন্ডন মসজিদের মুসল্লিরা
০৯ ই আগস্ট, ২০১১ রাত ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Linkবিকাল থেকেই পুরো পুর্ব লন্ডন জুড়ে গুঞ্জন উঠেন দাঙ্গাকারীরা ধেয়ে আসছে বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এর দিকে। পাশ্ববর্তী এলাকা হেকনীর দিক থেকে বিকাল ৬টার দিকে আস্তে আস্তে দাঙ্গাকারীরা সংঘবদ্ধ হয়ে এগিয়ে আসলে হোয়াইটচ্যাপেল ও এর আশে পাশের এলাকাগুলোতে থমথমে অবস্থা বিরাজ করে।
এ সময় দোকানপাট বন্ধ করে দেয়া হয়। শপিংমলগুলোও আকস্মিকভাবে বন্ধ করে দেয়া হয়। ইফতারের আগেই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেথনাল গ্রীন এলাকায় হামলা চালায় দাঙ্গাকারীরা। এসময় বেথনাল গ্রীনে অবস্থিত এইচবিসি ব্যাংকসহ অনেক দোকানপাট ভাংচুর করে। এরপর ক্যামবিজ হিথ ও ভ্যালেন্স রোড হয়ে ভাঙচুর করতে হোয়াইটচ্যাপেল রোডে মিলিত হয়ে হোয়াটচ্যাপেল স্টেশনস্থ ন্যাটওয়েস্ট ব্যাংকে ভাঙচুর চালায়। ইফতারের পরপরই মাগরিবরে নামাজ শেষ হওয়ার সাথে সাথেই ইষ্ট লন্ডন মসজিদের সামনে এসে মসজিদের হামলা চালাতে উদ্যত হলেই মুসল্লিরা সংঘবদ্ধভাবে তাদের ধাওয়া করে। তবে, এই সময়ে পুলিশকে অসহায় ভূমিকা থাকতে দেখা যায়।
Click This Linkধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে মুসল্লিদের ভয়ে পালিয়ে যায় দাঙ্গাকারীরা। এ দাঙ্গাকারীর অধিকাংশই ছিল বয়সে তরুন এবং কালো সম্প্রদায়ের। ঘটনার সময় ইস্ট লন্ডন মসজিদের সামনে থাকা ৩টি পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং বেশ কিছু দোকনাপাটে হামলা চালায়।
ঠিক একই সময় সময় ইস্ট লন্ডন মসজিদের পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. বারী বাঙালী কমিউনিটির ছেলে মেয়েরা যাতে এই দাঙ্গায় অংশগ্রহন না করে সেদিক অভিভাবকদের লক্ষ্য রাখার পরামর্শ দেন।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন