শরীরের মজ্জায় ক্লান্তির বসত
আপন খেলায় খেলে যায় স্বনির্ভর
কবিতার বিয়ে আজ
কবি তার কবিতার সাথে অদৃশ্য আজ
হ য ব র ল ছাড়া পথ
লিখছে কবি আপন মনে
কবিতা কিন্তু নিখোঁজ আজ
পালিয়েছে সে বিয়ের দিনে
কবির কাছে রক্ত দিয়ে.
ঊসা আশা সব নিরাশা
শঙ্খের ভাষা বোঝার আশা
কবিতার ওরনায় নীল নকশা
নিউরনের একটু স্বপ্ন দেখা
কবিতার আজ বিয়ে দিব কবির সনে
নীল থেকে আকাশ দিব
ভালোবাসা-দিব সঙ্গপনে
জীবনানন্দ বানাবে তার বাসর পালংক
কবির সে যে কি আনন্দ।
হায় হায় কবিতা যে পালিয়ে গ্যাল
নিউরন গুলো খুব ক্লান্ত
কবির পাখিরা ভাবছে কি বল
সর্বনাশ হল কবির সনে।
কবিতা তুমি ফিরে এস
সাত সমুদ্র পাহাড় দিব
রাজপুত্তুরের মনি দিব
গঙ্গা জলের হাওয়া দিব
আকাশ থেকে বৃষ্টি দিব
হিমালয় থেকে চুম্বন দিব
বিল ক্লিন্টন চেয়ে রবে
ওবামা একটু মুচকি হাসবে
কবিতা তুমি ফিরে এস
কবির বড় একলা লাগছে।
নোনা ঝরের দামালে একটু নোনা চুম্বন
শরীর ঘামে মন ঘামে একটু চাওয়া আলিঙ্গন
উন্মক্ত বীর্যে তোমার বিচরন
কবিতার স্পর্শে কবির সহমরন
দিনের পর দিন রাতের পর রাতো
রতি আলিঙ্গন।
কবিতা তুমি একটু বোস
শরীর জুরে ঠোট লাগাবো
গোলাপের পাশে কলি ফোটাব
কাঠালি চাপার গন্ধ দিব
প্রিয়াংকা নকুর ভালোবাসা দিব।
চলবে....................
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


