৭ আশ্বিন ১৪১৭
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দিদিমনি,
আমার নমস্কার নিবেন। আশা করি ইশ্বরের কৃপায় এই মর্ত্যের স্বর্গ আমেরিকাতে ওবামা নামক ইন্দ্রের সভায় ভালোই আছেন। আমরা আপনার প্রজা সম ভাই , বোনেরা এক প্রকার আছি।
পরসমাচার এই যে- আমি হিন্দু মানুষ , সবাই বলে আমি আপনারই স্বপক্ষে সবসময় ভোটদান করি। কিন্তু দিদি বাংলার মাটিতে এ কোন ঘনঘটা ঘটিতেছে। আপনার উজির নাজির মন্ত্রীরা- মানুষের , সংবাদপত্র'র, আপনারই মাধ্যমে বহুল প্রচারিত ইন্টারনেট পত্রিকা'র মুখj কস টেপ দিয়া বন্ধ করিবার জন্য জাতীয় সংসদ নামক রাজ দরবারে সভা করিয়াছে। তাহার ফলে সকলেই বোবা হইবার উপক্রম।
প্রনয়ঘটিত কোন কিছু করিবার সুযোগ আপনার কখোন হইয়াছিল কিনা জানিনা। কিন্তু আপনার আর এক ভ্রাতা এরশাদ বাবুর কাছ থেকে শিক্ষা লাভ করিয়া বাচ্চা কাচ্চা প্রজাগনও প্রেম করিতে উন্মুক্ত এমন কি কিছু কিছু যুবতী বাব মায়েরাও রতি ক্রিয়া করিবার জন্য নিজ সন্তানকে হত্যা করিতে দ্বিধা | কথা না হয় আপনার প্রজাগন না কহিল কিন্তু ফেসবুক বিনা প্রেমও করা দুঃসহ হইয়া পরিয়াছে।
এ দিকে আপনি প্রায় একশত চারজন গাধারহি লইয়া ইন্দ্রের সভায় গমন করিয়াছেন।তাহাতে আমার মন কেমন যেন করিতেছে। কিন্তু কাঁদিতেও পারিতেছিনা , কি করিব স্কচ টেপ লাগানো। কত দিন পরে আসিবেন বলিয়া গিয়াছেন কিন্তু আপনার গাধারহিরা ও কি আসলে ফিরিবে ইন্দ্রের সভা হইতে রাশি রাশি ধন লইয়া? শুনিয়াছি আপনি নাকি ইন্দ্রের কাছ হইতে বহু মুল্যবান পুরস্কার পাইয়াছেন এ দেশে শিশু কম মরিতেছে তাই। অথছ আমি সদর রাস্তা দিয়া আসিবার সময় দেখিতে পাইলাম গোটা কতক শিশু ময়লা আবর্জনা ঘাটিতেছে ক্ষুধা নিবারন করিবার জন্য। আবর্জনা খাইলে তো শিশুর উদারাময় হয়-তা হইলে শিশু গুলো মরিবেনা! ইহা কোন কাল চলিতেছে বুঝিতেছিনা।
যাহা হউক এই রাজ্যে অভিশাপ লাগিয়াছে, সব জায়গায় মরক লাগিয়াছে,এনথ্রাকস নামক নতুন মরক।যদি পারেন ওবামা নামক ইন্দ্রের সভা হইতে চরনামৃত নিয়া আসিবেন যাহতে এই রোগ রাজ্য হইতে চলিয়া যায়। যদিও শুনিয়াছি ওখানকার ওয়াইন নামক চরনামৃত বরই সুস্বাদু।
পরসমাচার এইযে তারেক মামা কে লন্ডন রাজ্যে গিয়া একবার দেখিয়া আসিলে হইতো না। সে না হয় আমার শকুনি মামা, তার পরও তো সে আপনারই স্বজাতি পুত্র।
বহু বাক্য লিখিয়াছি .. ক্ষমা করিবেন।গুরু জন বলেন ক্ষমায় মহত্বের লক্ষণ।আর বিশেষ কি? ভালো থাকিবেন। আপনার কানের প্রতি যত্ন নিয়েন। কানে কি এখন শুনিতে পান? নাকি কবিরাজের ওষুধ এখন চলিতেছে।পারলে আপনার এই নাতিকে জানাবেন।
ইতি
আপনার নাতি
প্রনব বন্ধু নাথ
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


